Questions in this chapter
ফাহিমের বাহিনী তার নিজ দেশে একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। সংবাদপত্র ও অন্যান্য মিডিয়ার অধিকার কেড়ে নেয়। দেশটিতে প্রতিদিন সন্ত্রাসী কার্যকলাপ ঘটতে থাকে। রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী কার্যকলাপে উৎসাহ দিতে থাকে।
ক. মুসোলিনী কোন দেশের শাসক ছিলেন?
খ. ফ্যাসিবাদের মূলনীতি কয়টি ও কী কী?
গ. ফাহিমের বাহিনীর সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের কোন শাসকের মিল পাওয়া যায়? উক্ত শাসকের প্রকৃতি নিরূপণ কর।
ঘ. উক্ত শাসকের আমলে তার দেশ মৃত্যুপুরী ও বন্দিশিবিরে পরিণত হয়েছিল-বিষয়টি বিশ্লেষণ কর।
মি. ‘Y’ শৈশবে একজন শিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু পারিবারিক সমস্যা ও নিজের অযোগ্যতার কারণে তিনি তার স্বপ্ন সফল করতে না পারলেও পরবর্তীতে তার সকল প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তার দেশের কর্ণধার হয়ে যান। মি. ‘Y’ তার দেশকে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত করতে গিয়ে বিশ্বে সর্ববৃহৎ যুদ্ধের সূচনা করে ফেলেন এবং পরবর্তীতে অত্যন্ত করুণ পরাজয়ের স্বাদ গ্রহণ করেন।
ক. বেনিতো মুসোলিনী কোন দেশের শাসক ছিলেন?
খ. পুঁজিবাদ বলতে কী বোঝায় ?
গ. উদ্দীপকে বর্ণিত মি. ‘Y’ এর সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন শাসকের সাদৃশ্য পাওয়া যায়? বর্ণনা কর।
ঘ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টিতে উক্ত শাসকের ভূমিকা মূল্যায়ন কর।
উগ্র জাতীয়তাবাদ ও স্বৈরাচারী মনোভাবের কারণে ইউরোপের একটি রাষ্ট্র বিংশ শতাব্দীর মধ্যভাগে বিশ্বব্যাপী যুদ্ধের দাবানল সৃষ্টি করে। এক সময় রাষ্ট্রটি পরাজিত শক্তি হিসেবে শাস্তিপ্রাপ্ত হয়। এবং শাস্তি হিসেবে রাষ্ট্রটিকে দুই ভাগে ভাগ করে শক্তি খর্ব করা হয়।
ক. নাৎসিদের পোশাকের রং কীরূপ ছিল?
খ: ‘ফ্যাটম্যান’ কী? বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে যে যুদ্ধের দাবানলের কথা বলা হয়েছে পাঠ্যবইয়ের আলোকে তার কারণ ব্যাখ্যা কর।
ঘ. “যুদ্ধে পরাজয়ের পরিণতি উক্ত রাষ্ট্রটিতে বিপর্যয় ডেকে এনেছিল।” উত্তরের সপক্ষে যুক্তি দাও।
‘ক’ অঞ্চলের রাজা ছিল দুর্বল প্রকৃতির। সেখানে বুর্জোয়া ও পুঁজিপতিরা নতুন এক অর্থনৈতিক ব্যবস্থাকে সমর্থন করেনি। ফলে তারা এক বিদ্রোহী নেতার সাহায্য কামনা করেন। তারা সফল হয় রাজাও সমর্থন করেন। ফলে ওই নেতার নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়।। অন্যায় ও নির্যাতনের জন্য তার পতন দ্রুত হয়।
ক. ‘Mein Kampf’ কার লেখা?
খ. অক্ষশক্তি চুক্তি কী? ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকের নেতার ন্যায় তোমার পাঠ্যবইয়ের কোন নেতার মিল রয়েছে? পরিচয় দাও ।
ঘ. উল্লিখিত নেতার পতনের জন্য কোন কারণগুলো দায়ী ছিল বলে তুমি মনে কর?
যুদ্ধের ফলে ‘ক’ দেশ ও তার মিত্রদের পরাজয় ঘটে। বিভিন্ন দল নিষিদ্ধ হয়। বিচার করা হয় বহু ব্যক্তির। বিভিন্ন দেশে গণতান্ত্রিক ও স্বাধীনতার চিন্তাধারা বিকশিত হয়।
ক. NATO-এর পূর্ণরূপ লেখ ।
খ. প্যারিস শান্তি চুক্তি কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলের সাদৃশ্যসমূহ ব্যাখ্যা কর।
ঘ. উক্ত ফলাফল কি গণতন্ত্রমুখী? মতামত দাও।
গোলাপবাগ ইউনিয়নের দুটি গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে দুটি গ্রামেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সালিসে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটি গ্রামকে দোষী করে ক্ষতিপূরণ আদায় করেন। কিন্তু শুধুমাত্র একটি গ্রামকে এ সংঘর্ষের জন্য দোষী করায় গ্রামের নেতা ও সাধারণ মানুষের মধ্যে প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে।
ক. মুসোলিনী কে ছিলেন?
খ. ফ্যাসিবাদ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে চেয়ারম্যানের সালিসের সাথে প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির ওপর গৃহীত ব্যবস্থার কী সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, একটি গ্রামকে শাস্তি দেওয়ার ফলাফল ও জার্মানিতে প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী এককভাবে সামাজিক অস্থিরতা একই প্রকৃতির ছিল? আলোচনা কর।
‘ফ্যাসিও’ শব্দের অর্থ কী ?
হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কী ?
ফ্যাটম্যান কী ?
বিসমার্ক কোন দেশের চ্যান্সেলর ছিলেন ?
নাৎসিদের পোশাকের রং কেমন ছিল ?
হলোকাস্ট কী ?
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কত সালে ?
মুসোলিনী কোন দেশের শাসক ছিলেন ?
‘Mein Kampf’ কার লেখা ?
মুসোলিনী কে ছিলেন ?
অক্ষশক্তি কী ? বুঝিয়ে লেখ।
‘ভাইমার’ প্রজাতন্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখ।
‘নাৎসিবাদ’ কী ব্যাখ্যা কর।
তোষণনীতি কী ?