Questions in this chapter
কোনটির সাথে মূলধন বাজেটিং সম্পর্কযুক্ত-
ডিবেঞ্চার ইস্যু করা যায়-
IRR মূলধন ব্যয় হতে কম হলে, বিনিয়োগ প্রকল্প-
রুবেল লি.-এর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখের শেষে তুলনামূলক আর্থিক তথ্য নিম্নরূপ: নিট মুনাফা - ৬৫,০০০ টাকা দেনাদার হ্রাস - ১২,০০০ টাকা অবচয় খরচ - ৮,০০০ টাকা মজুদপণ্য বৃদ্ধি - ১৫,০০০ টাকা যন্ত্রপাতি ক্রয় - ৬০,০০০ টাকা পাওনাদার বৃদ্ধি - ৭,০০০ টাকা শেয়ার বিক্রি - ৫০,০০০ টাকা লভ্যাংশ প্রদান - ২২,০০০ টাকা বন্ডকে শেয়ারে রূপান্তর - ৪০,০০০ টাকা প্রারম্ভিক নগদ - ৪৭,০০০ টাকা ক. সমচ্ছেদ বিন্দু কী? খ. নগদ প্রবাহ কী? বুঝিয়ে লেখো। গ. পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ঘ. ২০১৮ সালের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করে সমাপনী নগদ নির্ণয় করো।
নিশাত লি. একটি কলম উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিটি কলমের বিক্রয়মূল্য ২০ টাকা, পরিবর্তনশীল ব্যয় এককপ্রতি ১২ টাকা এবং স্থির ব্যয় ২০,০০০ টাকা।
ক. সমচ্ছেদ বিন্দু কী?
খ. আর্থিক বিশ্লেষণ কেন করা হয়?
গ. উদ্দীপকের আলোকে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো (একক ও টাকায়)।
ঘ. এককপ্রতি বিক্রয়মূল্য ১০% বৃদ্ধি পেলে সমচ্ছেদ বিন্দুর ওপর কী প্রভাব পড়বে? বিশ্লেষণ করো।
২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে আতিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয় ও ব্যয় সংক্রান্ত তথ্য নিম্নরূপ : বিক্রয় - ২৫,০০০ একক এককপ্রতি বিক্রয় মূল্য - ১২ টাকা এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় - ৫ টাকা স্থির ব্যয় - ১,৪০,০০০ টাকা ক. মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ কী? খ. স্থায়ী ব্যয় কী? বুঝিয়ে লেখ। গ. সমচ্ছেদ বিক্রয় নির্ণয় করো (টাকায়)। ঘ. চলতি বছরের মুনাফা নির্ণয় করো। বিক্রয়ের পরিমাণ ১০% বৃদ্ধি এবং পরিবর্তনশীল ব্যয় ২০% হ্রাস করা হলে কোম্পানির চলতি মুনাফার কী পরিবর্তন হবে?
জেসমিন এন্টারপ্রাইজ-এর যন্ত্রপাতির মূল্য ৮০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় ২০,০০০ টাকা। প্রতিষ্ঠানটির প্রতিটি পণ্যের বিক্রয়মূল্য ৫০০ টাকা এবং উৎপাদন খরচ ৪৫০ টাকা। ক. স্থায়ী ব্যয় কী? খ. উৎপাদন খরচ কি সমচ্ছেদ বিন্দুকে প্রভাবিত করে? ব্যাখ্যা দাও। গ. কত একক পণ্য বিক্রয় করলে জেসমিন এন্টারপ্রাইজের লাভ বা ক্ষতি কোনোটিই হবে না? ঘ. বিক্রয়মূল্য ও উৎপাদন ব্যয় ১০% হ্রাস পেলে জেসমিন এন্টারপ্রাইজের সমচ্ছেদ বিন্দুতে কি পরিবর্তন হবে? ব্যাখ্যা করো।
প্রত্যয় ইলেক্ট্রনিক্স লি. ক্যালকুলেটর উৎপাদন ও বিক্রয় করে। কোম্পানির উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্য নিম্নরূপ:
বার্ষিক বিক্রয় (৫,০০০ একক) ২০,০০,০০০ টাকা। এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় ২৪০ টাকা। বার্ষিক স্থায়ী ব্যয় ৩,২০,০০০ টাকা।
সমচ্ছেদ বিক্রয় (২,০০০ একক) ৮,০০,০০০ টাকা। কোম্পানির ব্যবস্থাপক বার্ষিক ১০,০০,০০০ টাকা মুনাফা অর্জনের উদ্দেশ্যে বার্ষিক বিক্রয়ের পরিমাণ ৩,২৫০ একক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ক. নিরাপত্তা প্রান্ত কী?
খ. নগদ প্রবাহ বিশ্লেষণ কেন করা হয়?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রত্যয় ইলেক্ট্রনিক্স লি.-এর সমচ্ছেদ বিন্দু চিত্রের মাধ্যমে প্রদর্শন করো।
ঘ. উদ্দীপকে কোম্পানি ব্যবস্থাপক কর্তৃক গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো ।
শান্তা কোম্পানি লি. খেলনা পণ্য উৎপাদন ও বিক্রয় করে থাকে । প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যয় ও অন্যান্য তথ্য নিম্নরূপ:

ক. দত্তাংশ কী? খ. “উৎপাদনের পরিমাণের সাথে মোট ব্যয়ের সম্পর্ক ধনাত্মক”– ব্যাখ্যা করো। গ. কত একক পণ্য বিক্রয় করলে কোম্পানির লাভ বা ক্ষতি হবে না তা নির্ণয় করো। ঘ. যদি কোম্পানির পরিচালনা পর্ষদ পণ্যের বিক্রয়মূল্য ১০% হ্রাস করে বর্তমানের ন্যায় মুনাফা অর্জন করতে চায়, তাহলে কত একক বিক্রয় বৃদ্ধি করতে হবে?
প্রীতম কোং লি.-এর দুটি প্লান্ট A ও B-এর তথ্যাবলি নিম্নরূপ:

ক. স্থায়ী ব্যয় কী? খ. মজুদ পণ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝায়? গ. A. প্লান্ট-এর সমচ্ছেদ বিন্দু (টাকায়) নির্ণয় করো। ঘ. নিরাপত্তা প্রান্ত বিবেচনা করে কোন প্লান্টে বিনিয়োগ করা বেশি যুক্তিযুক্ত হবে এবং কেন?
নিচে PQR এবং XYZ কোম্পানির তথ্য উল্লেখ করা হলো-

ক. মিশ্র নগদ প্রবাহ কী? খ. দত্তাংশ বলতে কী বোঝায়? গ. PQR কোম্পানির সমচ্ছেদ বিন্দু এককে নির্ণয় করো। ঘ. সমচ্ছেদ বিন্দু বিবেচনায় কোন কোম্পানিটি অধিকতর লাভজনক? মতামত দাও৷
সুরমা কোম্পানির প্রস্তাবিত X ও Y নামে দুটি প্রকল্পের তথ্যাবলি নিম্নরূপ:

ক. আর্থিক বিশ্লেষণ কী? খ. অবদান বা দত্তাংশ বলতে কী বোঝ? গ. উদ্দীপকের আলোকে সুরমা কোম্পানির X প্রকল্পের সমচ্ছেদ বিন্দু (টাকায়) নির্ণয় করো। ঘ. কোন প্রকল্পটি গ্রহণযোগ্য? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
যমুনা লিমিটেড-এর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখের উদ্বৃত্তপত্র নিম্নরূপ:

ক. আর্থিক বিবরণী কী? খ.. আয় বিবরণী ও নগদ প্রবাহ বিবরণী বলতে কী বোঝায়? গ. যমুনা লিমিটেড-এর চলতি অনুপাত ও ত্বরিত অনুপাত নির্ণয় করো। ঘ. মোট মুনাফা অনুপাত ও নিট মুনাফা অনুপাত নির্ণয় করো ও মন্তব্য করো।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি. বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন ও বিক্রয় করে থাকে। উৎপাদন ব্যয় ও অন্যান্য তথ্য নিম্নরূপ: স্থায়ী ব্যয় ১,২০,০০০ টাকা, পরিবর্তনশীল ব্যয় এককপ্রতি ১২ টাকা, বিক্রয়মূল্য এককপ্রতি ২০ টাকা এবং বিক্রয় ২০,০০০ একক। ক. স্থির ব্যয় কাকে বলে? খ. কোন শর্তের ওপর ভিত্তি করে ব্রেক ইভেন চার্ট অঙ্কন করা হয়? গ. সমচ্ছেদ বিন্দুতে বিক্রয়ের পরিমাণ একক ও টাকায় নির্ণয় করো। ঘ. কোম্পানির বর্তমান মুনাফা কত? মুনাফা আরও ২৫% বৃদ্ধি করতে হলে কত টাকা বিক্রয় করতে হবে?
MINI TOY লি. শিশুদের খেলনা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। তাদের উৎপাদিত প্রতিটি খেলনার বিক্রয়মূল্য ২৫০ টাকা এবং পরিবর্তনশীল ব্যয় ১০০ টাকা। প্রতিষ্ঠানটির মোট স্থায়ী ব্যয় ৫০,০০০ টাকা। ক. নগদ প্রবাহ কী? খ. স্থায়ী ব্যয় ব্রেক ইভেন পয়েন্ট-এর ওপর কী প্রভাব ফেলে? ব্যাখ্যা করো। গ. MINI TOY লি.-এর ব্রেক-ইভেন পয়েন্ট নির্ণয় করো। ঘ. যদি MINI TOY লি.-এর পরিবর্তনশীল ব্যয় ১০ টাকা কমে যায়, তবে ব্রেক ইভেন পয়েন্ট-এর কী পরিবর্তন হবে? বিশ্লেষণ করে মতামত দাও।
একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ২০১৭ সালের ৩০ জুন তারিখের বিক্রি ও ব্যয় সংক্রান্ত তথ্যাদি নিম্নরূপ: বিক্রয় - ২০,০০০ প্যাকেট বিক্রয়মূল্য (প্রতি প্যাকেট) - ১১ টাকা পরিবর্তনশীল ব্যয় (প্রতি প্যাকেট) - ৬ টাকা মোট স্থির ব্যয় - ৬০,০০০ টাকা ক. অনুপাত বিশ্লেষণ কী? খ. নিরাপত্তা প্রান্ত কেন নির্ণয় করা হয়? গ. প্রতিষ্ঠানটির সমচ্ছেদ বিক্রি কত একক? ঘ. ১০,০০০ প্যাকেট এবং ১৫,০০০ প্যাকেট পণ্য বিক্রির ক্ষেত্রে প্রতিষ্ঠানটির তুলনামূলক লাভ-ক্ষতি বিশ্লেষণ করো।
আর্থিক বিশ্লেষণ কী?
আর্থিক অবস্থার বিবরণী কী?
স্থির ব্যয় কাকে বলে?
সমচ্ছেদ বিন্দু কী?