Questions in this chapter
আদিবা কোং লি. একটি বৃহদায়তন উৎপাদনকারী প্রতিষ্ঠান। কোম্পানিটি সম্প্রতি ব্যবসায় সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এজন্য অতিরিক্ত মূলধন আহরণের প্রয়োজন। কিন্তু কোম্পানিটি তালিকাভুক্ত নয় হওয়ায় কিছু সমস্যার মোকাবিলা করছে।
ক. BSEC-এর পূর্ণরূপ কী?
খ. আর্থিক বাজার বলতে তুমি কী বোঝা?
গ. আদিবা কোং লি. কোন ধরনের কোম্পানি হওয়ায় শেয়ার ইস্যু করতে পারছে না? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত আদিবা কোং বর্তমানে কীভাবে তাদের সমস্যার সমাধান করতে পারে? মতামত দাও।
আহমেদ কেমিক্যালস লি. অতিরিক্ত মূলধনের জন্য ১ লক্ষ শেয়ার পুনঃ ইস্যুর সিদ্ধান্ত নেয় এবং সফল হয়। অন্যদিকে, খান কেমিক্যালসও মূলধন বৃদ্ধির লক্ষ্যে ১ লক্ষ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের সিদ্ধান্ত বিভিন্ন আইনি জটিলতায় ব্যর্থ হয়।
ক. শেয়ার কী?
খ. মূলধন বাজার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের আলোকে আহমেদ কেমিক্যালস লি. কোন ধরনের কোম্পানি এবং কেন? ব্যাখ্যা করো।
ঘ. খান কেমিক্যালস-এর সিদ্ধান্ত ব্যর্থ হওয়ার কারণ কী? কোম্পানিটি কীভাবে অর্থায়ন করতে পারে?
রহিম ট্রেডার্স ২০১৬ সালের জুন মাসে করিম ব্রাদার্স-এর কাছে ৪,০০,০০০ টাকার পণ্য ধারে বিক্রয় করেছিল। সে সময় করিম ব্রাদার্স ৩,০০,০০০ টাকার একটি বিনিময় বিলে স্বীকৃত দিয়েছিল, যা রহিম ট্রেডার্স পরবর্তীতে সোনালী ব্যাংকে ৫% বাট্টায় ভাঙ্গিয়ে নিয়েছে। অবশিষ্ট ১,০০,০০০ টাকার জন্য যে চেক পাওয়া গিয়েছিল। তা অমর্যাদা হওয়ায় করিম ট্রেডার্স আইনগত ব্যবস্থা নেওয়ার চিন্তা করছে। ক. মূলধন বাজার কী? খ. মুদ্রা বাজার ও মূলধন বাজারের মধ্যে পার্থক্য দেখাও। গ. উদ্দীপকে যে ধরনের ইনস্ট্রুমেন্ট-এর উল্লেখ আছে, সেগুলোর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের আলোকে লেনদেনটিতে কোন আইনের প্রয়োগ হবে? উল্লিখিত লেনদেনটি আর্থিক বাজারের যে অংশের সাথে জড়িত তার বৈশিষ্ট্য লেখো।
মি. হাসিব এবং মি. নাসির দুইজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলেন যে তারা আর্থিক বাজারে বিনিয়োগ করবেন। .মি. হাসিব তার মোট মূলধন দিয়ে বাণিজ্যিক, কাগজ এবং ট্রেজারি বিল ক্রয় করলেন। অন্যদিকে, মি. নাসির তার মোট মূলধন দিয়ে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার এবং বন্ড ক্রয় করলেন।
ক. আমাদের দেশে মুদ্রাবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কী?
খ. প্রাথমিক শেয়ার বাজার এবং মাধ্যমিক শেয়ার বাজারের মধ্যে সম্পর্ক দেখাও।
গ. উদ্দীপকের আলোকে মি. হাসিব কোন ধরনের বাজারে বিনিয়োগ করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. দীর্ঘ সময় ধরে মুনাফা অর্জন করতে চাইলে দুইজন বন্ধুর মধ্যে কার বিনিয়োগ সিদ্ধান্তটি যৌক্তিক? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সততা কোম্পানি বিগত কয়েক বছর ধরে উচ্চ হারে মুনাফা অর্জন করে আসছে। সম্প্রতি কর্মচারীদের বেতন পরিশোধ করতে গিয়ে আর্থিক সংকটে পড়ে। বাণিজ্যিক কাগজ ইস্যুর মাধ্যমে আর্থিক বাজার থেকে অর্থ সংগ্রহ করে তা মোকাবিলা করতে পেরেছিল পরবর্তীতে ব্যবসায় সম্প্রসারণের জন্য ৫০ কোটি টাকার প্রয়োজন পড়ে। এ অর্থ তারা আগের ন্যায় বাণিজ্যিক কাগজ ইস্যু না করে অগ্রাধিকার শেয়ার ইস্যুর মাধ্যমে সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।
ক. BSEC-এর পূর্ণরূপটি লেখো।
খ. “মানিলন্ডারিং অর্থনৈতিক উন্নয়নে বাঁধা সৃষ্টি করে”-ব্যাখ্যা করো৷
গ. সততা কোম্পানি প্রথম পর্যায়ে কোন ধরনের বাজার থেকে অর্থ সংগ্রহ করেছিল তা ব্যাখ্যা করো।
ঘ. সততা কোম্পানির দ্বিতীয় পর্যায়ে অর্থ সংগ্রহের সিদ্ধান্তটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
পুঁজিবাজার বা মূলধন বাজার কী?
শেয়ার কী?
প্রাথমিক বাজার কী?
BSEC-এর পূর্ণরূপটি লেখো।
ট্রেজারি বিল কী?
অবলেখক কী?
মানি লন্ডারিং কী?
আমাদের দেশে মুদ্রাবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কী?
আর্থিক বাজার কী?
কল মানি রেট কী?
ইক্যুইটি মূলধন কাকে বলে?
বাণিজ্যিক পত্র কী?
বিএসইসি কী?
বাংলাদেশের শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি?
বাংলাদেশে কয়টি শেয়ার বাজার রয়েছে?