Questions in this chapter
করিম রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজকর্মের সম্মান শ্রেণির ছাত্র তাত্ত্বিক কোর্স শেষে সে ব্যবহারিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে। সমাজকর্ম অনুশীলনের জন্য তাকে পাঠানো হয় মাদকাসক্ত নিরাময়। কেন্দ্রে। সে তার অধীনে মাদকাসক্ত রোগীদের যথাযথ মূল্য ও মর্যাদা। দেয়। সে তার প্রতিষ্ঠানের সম্পদের ব্যবহার নিশ্চিত করে রোগীদের। সেবা করে।
ক. মাঠকর্ম কী?
খ. কেস ম্যানেজমেন্ট বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত নীতি ব্যতীত একজন প্রশিক্ষণার্থী হিসেবে। করিম আর কী কী নীতি অনুসরণ করবে? ব্যাখ্যা কর।
ঘ. সমাজকর্মের একজন শিক্ষার্থী হিসেবে করিমের ভবিষ্যৎ। পেশাগত জীবনে মাঠকর্মের তাৎপর্য ব্যাখ্যা কর।
রাফি একটি মেডিকেল কলেজের ছাত্র। চূড়ান্ত পরীক্ষায় পাস করার পর তাকে বাধ্যতামূলক এক বৎসরের ইন্টার্নশিপ করতে হবে যেন সে তার অর্জিত তাত্ত্বিক জান রোগীদের নিরাময়ে ব্যবহার করতে পারে। সমাজকর্মের শিক্ষার্থীদেরও বাস্তব জ্ঞান অর্জনের জন্য ইন্টার্নশিপের অনুরূপ দায়িত্ব পালন বাধ্যতামূলক।
ক. কেস ম্যানেজার কে?
খ. গ্রুপ ম্যানেজমেন্ট এ 'দল গঠন' বলতে কী বোঝায়?
গ. চিকিৎসাবিজ্ঞানের ইন্টার্নশিপের অনুরূপ সমাজকর্মের শিক্ষার্থীদের দায়িত্বটি চিহ্নিতকরণপূর্বক ব্যাখ্যা কর।
ঘ. সমাজকর্ম শিক্ষায় উদ্দীপকে ইঙ্গিতকৃত দায়িত্বটির গুরুত্ব বিশ্লেষণ কর।
অস্ট্রেলিয়ায় সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে। সে কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে ৪ বছর স্নাতক ও স্নাতকোত্তর ২ বছরের কোর্স চালু আছে। এ কোর্সগুলো অধ্যয়ন শেষে অবশ্যই শিক্ষার্থীদের বাস্তবক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের জন্য কমপক্ষে ২টি কর্মক্ষেত্রে ৯৮০ ঘণ্টা কাজ করতে হবে। কর্মক্ষেত্র হিসেবে ব্যক্তি, পরিবার, সমষ্টি, আদিবাসী, নারী-পুরুষ, প্রবীণ হতে পারে। তাদের সমস্যা চিহ্নিত, সমস্যা সমাধানের জন্য পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, তদারকি, পর্যালোচনা, মূল্যায়ন ও সমাপ্তি করে প্রতিবেদন প্রদান করতে হয়। তার উপর ভিত্তি করেই তাকে সমাজকর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
ক. কেস কী?
খ. সমাজকর্মে ব্যক্তির সমস্যা সমাধানে গোপনীয়তার নীতি কেন অপরিহার্য?
গ. উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীর কর্মক্ষেত্রের কাজের সাথে বাংলাদেশে কোন শিক্ষার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. সাহায্যার্থীর সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার একজন শিক্ষার্থী কি কেস ম্যানেজমেন্টের সব ধাপ অনুসরণ করেছে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
সাব্বির একটি বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ের ওপর সম্মান কোর্সে অধ্যয়ন করছে। তাকে তার শ্রেণিশিক্ষক পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য কোনো একটি সেবামূলক প্রতিষ্ঠানে প্রেরণ করেন এবং কিছু পরামর্শ দেন যা তাকে তার লক্ষ্য বাস্তবায়নের জন্য অবশ্যই। পালন করতে হবে। পরামর্শগুলো হলো-
--------------সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সাদরে গ্রহণ করবে,
--------------ক্লায়েন্টদের প্রতি সম্মান প্রদর্শন করবে,
--------------ক্লায়েন্টদের সাথে সুসম্পর্ক স্থাপন করবে,
--------------ক্লায়েন্টদের সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করবে না,
--------------এবং ক্লায়েন্টদের প্রয়োজনীয় তথ্য প্রকাশ করবে না।
ক. কখন থেকে কেস ম্যানেজমেন্টের ব্যবহার শুরু হয়?
খ. মাঠকর্ম বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে সাব্বিরকে যে পরামর্শ দেওয়া হয়েছে সমাজকর্মের ভাষায় তাকে কী বলে? পরামর্শগুলো কী কী? ব্যাখ্যা কর।
ঘ. একজন সমাজকর্মীকে তার দক্ষতা অর্জনের জন্য উক্ত পরামর্শ ছাড়া আর কী কী নিয়ম মেনে চলতে হয় বলে তুমি মনে কর?
সামিন হাসান সমাজকর্মে সম্মান শ্রেণির ছাত্র। তাত্ত্বিক কোর্স শেখে সে ব্যবহারিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে। সমাজকর্মের অনুশীলনের জন্য তাকে পাঠানো হয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে। সেখানে যে তার অধীন মাদকাসক্স রোগীদের যথাযথ মূল্য ও মর্যাদা দেয়। ফলে রোগীরা তার সেবার প্রতি বেশি আস্থাশীল হয়ে ওঠে। যে তার প্রতিষ্ঠানের সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে।
ক. বাংলাদেশে সমাজকর্ম শিক্ষা কত সালে যাত্রা শুরু করে?
খ. মাঠকর্ম বলতে কী বোঝায়?
গ. সামিন হাসানের কার্যক্রমে মাঠকর্মের কোন নীতিমালার প্রতিফলন দেখা যায়? নিরূপণ কর।
ঘ. সঠিকভাবে মাঠকর্ম সম্পাদনের জন্য সামিন হাসানকে আরও কিন্তু নীতি অনুসরণ করতে হবে-উদ্ভিটি বিশ্লেষণ কর।
মাঠকর্ম কাকে বলে?
মাঠকর্ম কী?
কেস কী?
কেস ম্যানেজার কে?
কখন থেকে কেস ম্যানেজমেন্টের ব্যবহার শুরু হয়?
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষা কত সালে যাত্রা শুরু করে?
গ্রুপ ম্যানেজমেন্ট কী?
কেস ম্যানেজমেন্ট বলতে কী বোঝায়?
সমাজকর্মে ব্যক্তির সমস্যা সমাধানে গোপনীয়তার নীতি কেন অপরিহার্য?
গ্রুপ ম্যানেজমেন্ট এ 'দল গঠন' বলতে কী বোঝায়?
মাঠকর্ম বলতে কী বোঝ?