Questions in this chapter

ক. ব্যারোরিসেন্টর কি?
খ. সক্রিয় ক্ষরণ বলতে কি বুঝায়?
গ. উদ্দীপকের 'A' চিহ্নিত অংশ থেকে কিভাবে বর্জ্য পৃথক হয় বর্ণনা কর।
ঘ. উদ্দীপক দ্বারা নির্দেশিত অঙ্গটি বিকল হলে গৃহীত সাময়িক বিকল্প পদ্ধতিগুলোর মধ্যে কোনটি সুবিধাজনক বলে তুমি মনে কর? বুঝিয়ে লিখ।

ক. করোটিক স্নায়ু কী?
খ. মূত্রের মুখ্য উপাদানগুলোর নাম লেখ।
গ. উদ্দীপকের 'A' চিহ্নিত অংশটির কার্যকরী এককের চিহ্নিত চিত্র আঁক।
ঘ. উদ্দীপকের 'A' চিহ্নিত অংশটির ভূমিকা বিশ্লেষণ কর।
অ্যামিনো এসিড শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এ প্রক্রিয়ায় কিছু নাইট্রোজেনঘটিত রেচন পদার্থের সৃষ্টি হয়। মূত্র, মানুষের প্রধান রেচন পদার্থ এবং বৃক্ক প্রধান রেচন অঙ্গ।
ক. রেচন কী?
খ. অসমোরেগুলেশন বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির গাঠনিক এককের চিহ্নিত চিত্র দাও।
ঘ. উদ্দীপকে উল্লিখিত পদার্থটির তৈরি ও নিষ্কাশন অতীব জরুরি-বিশ্লেষণ কর।
আমাদের দেহ যখন লবণ ও পানি ধরে রাখে তখন শরীরে বিশেষ বিশেষ অংশ ফুলে যায়। রক্তের ঘনত্বের অস্বাভাবিকতায় শরীরে বিশেষ একটি অঙ্গে হরমোনের পরিমাণ বেড়ে গেলে এ সমস্যার সৃষ্টি হয়।
ক. শিখা কোষ কী?
খ. নিম্ফোসাইটকে স্মৃতি কোষ বলা হয় কেন?
গ. অঙ্গটির গাঠনিক এককের বর্ণনা দাও।
ঘ. অঙ্গটিতে উল্লিখিত জৈব রাসায়নিক পদার্থসমূহের বহুমুখী আচরণ সম্পর্কে আলোচনা কর।
শিক্ষক বললেন আমাদের দেহের বিপাকীয় বর্জ্য হিসেবে উৎপন্ন CO এবং N আলাদা আলাদা অঙ্গের মাধ্যমে পরিত্যক্ত হয়। ফলে আমরা সুস্থ থাকি।
ক. নেফ্রন কি?
খ. ধূমপানের ফলে ফুসফুসের কি পরিণতি হয়?
গ. উদ্দীপকের প্রথম বিপাকীয় বর্জ্য যৌগ আকারে পরিবাহিত হয়-ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের দ্বিতীয় প্রকার বর্জ্য নিষ্কাশনে নিয়োজিত অঙ্গের বিকলতা মানবজীবনের জন্য হুমকিস্বরূপ বিশ্লেষণ কর।
আমাদের দেহে শারীরবৃত্তীয় ক্রিয়ার ফলে বিভিন্ন প্রয়োজনীয় বস্তু তৈরি হয়, সাথে সাথে কিছু অপজাত দ্রব্যও তৈরি হয়। উদর গহ্বরে মেরুদণ্ডের দুইপাশে শিম বীজ আকৃতির অঙ্গের মধ্যকার সূক্ষ্ম গঠনটির মাধ্যমে উৎপন্ন অপজাত দ্রব্যগুলো দেহ থেকে বের হয়ে যায়।
ক. প্রতিসাম্যতা কী?
খ. অপত্য যত্ন বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে বর্ণিত অঙ্গটি কীভাবে অপজাত দ্রব্য অপসারণ করে—ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত গঠনটি অপজাত পদার্থ অপসারণ ছাড়াও পানিসাম্যতা নিয়ন্ত্রণ করে—বিশ্লেষণ কর।

ক. ডাক্ট অব বেলিনী কী?
খ. সক্রিয় ক্ষরণ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত অঙ্গটিতে আলট্রাফিল্ট্রেশন ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির গুরুত্ব বিশ্লেষণ করো।

ক. ইম্যুনিটি কী?
খ. মানব রেচন পদার্থের উপাদানগুলোর নাম লেখ।
গ. উদ্দীপক চিত্রের বিভিন্ন অংশ এঁকে চিহ্নিত কর।
ঘ. উদ্দীপক অঞ্চটির গাঠনিক ও কার্যিক এককের গুরুত্ব বর্ণনা কর।

ক. হিমোডায়ালাইসিস কী?
খ. গবিনী বলতে কী বোঝায়?
গ. B-এর গঠন ও কাজ বর্ণনা করো।
ঘ. অসমোরেগুলেশনে A এর ভূমিকা ব্যাখ্যা করো।

ক. হাইলাস কী?
খ. মূত্রের বৈশিষ্ট্য লেখো।
গ. উদ্দীপকের ‘A’ ধাপটি যে স্থানে ঘটে তার গঠন বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের উল্লিখিত প্রক্রিয়াটি বিশ্লেষণ করো।
ষাটোর্ধ রাকিব প্রস্রাব কমে যাওয়ার কারণে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার পরামর্শ দিলেন ক্লিনিকে ভর্তি হয়ে কয়েক দিন হিমোডায়ালাইসিসের মাধ্যমে আপনি সেরে উঠবেন।
ক. ADH এর পূর্ণরূপ কী?
খ. অসমোরেগুলেশন বলতে কী বোঝ?
গ. রাকিব সাহেবের অঙ্গের কার্যিক এককের চিহ্নিত চিত্র দাও।
ঘ. ডাক্তার বর্ণিত প্রক্রিয়া বিশ্লেষণ করো।
মালেক সাহেবের দুটি অঙ্গ বিকল হওয়ায় শরীরে পানি জমে ফুলে উঠেছে। এর ফলে কম পরিমাণ অধিক ঘন মূত্র নির্গত হচ্ছে।
ক. কর্টেক্স কী?
খ. মালপিজিয়ান অঙ্গ বলতে কী বোঝায়?
গ. সুস্থ থাকার জন্য মালেক সাহেবের করণীয় ব্যাখ্যা করো।
ঘ. মালেক সাহেবের অধিক ঘন মূত্রের সাথে অঙ্গটির সম্পর্ক বিশ্লেষণ করো।
দেহে এমন একটি অঙ্গ রয়েছে যা বিশেষ তরল পদার্থ সৃষ্টির মধ্য দিয়ে দেহের পানি ও লবণের ভারসাম্য রক্ষা করে রক্তের ঘনত্ব ও pH স্বাভাবিক রাখে। আর এ কাজে বিভিন্ন হরমোনের ভূমিকা রয়েছে।
ক. বৃক্ক কী?
খ. বৃক্ক গুরুত্বপূর্ণ কেন? বুঝিয়ে লেখো।
গ. উল্লিখিত তরল সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করো।
ঘ. অঙ্গাণুটির উল্লিখিত কার্যক্রমে রাসায়নিক উপাদানটির ভূমিকা মূল্যায়ন করো।
দিনার দাদার বয়স ৮০ বছর। একদিন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। তার মূত্র নিঃসরণ বন্ধ হয়ে গেল এবং শরীরের অনেক স্থান ফুলে গেল। ডাক্তার পর্যবেক্ষণ করে বললেন যন্ত্র ব্যবহারের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব।
ক. গ্লোমেরুলাস কী?
খ. নেফ্রনের কাজগুলো লেখো।
গ. দিনার দাদার সমস্যাটি চিহ্নিত করে এর কারণ উল্লেখ করো।
ঘ. ডাক্তার যে যন্ত্রের কথা উল্লেখ করেছেন তার ক্রিয়া বিশ্লেষণ করো।
শরীফ সাহেবের শরীর ফুলে যায়, প্রস্রাবে যন্ত্রণা হয়। এজন্য ডায়ালাইসিস করান। শরীফ সাহেবের স্ত্রী জার্মান প্রবাসী ডাঃ ছেলেকে ফোনে বিস্তারিত জানালেন। মায়ের কথা শুনে ছেলে জানালো, “আমি টাকা পাঠাচ্ছি। আব্বুকে আর ডায়ালাইসিস না করিয়ে বৃক্ক প্রতিস্থাপন করলে আব্বু স্থায়ীভাবে সুস্থ থাকবেন।”
ক. ইউরিওটেলিজম কী?
খ. অসমোরেগুলেশন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে যে অঙ্গটি নির্দেশ করে তার বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকে স্থায়ী সুস্থতার জন্য যে পদ্ধতির কথা বলা হয়েছে তার পক্ষে করণীয় পদক্ষেপ সংক্ষেপে ব্যাখ্যা করো।

ক. উপরের চিত্রটি মানুষের কোন তন্ত্রের?
খ. মূত্রের প্রধান উপাদানগুলোর নাম লেখো।
গ. উপরের তন্ত্রটি বিকল হলে যে যন্ত্রের মাধ্যমে দেহ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশন করা হয় তার চিহ্নিত চিত্র অঙ্কন করো।
ঘ. উপরের তন্ত্রটি কীভাবে দেহ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশন করে বর্ণনা করো।
আবদুল হাকীম সাহেব অসুস্থ হলে ডাক্তার তাকে স্বল্প পরিমাণে আমিষ জাতীয় খাবার গ্রহণের পরামর্শ দিলেন। আর তাকে সপ্তাহে দুদিন ডায়ালাইসিস করার নির্দেশ দিলেন। তিনি আরও বললেন ডায়ালাসিস না করলে তার স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে।
ক. রেচন কী?
খ. মানুষের রেচনতন্ত্রের অঙ্গগুলোর নাম লেখো।
গ. আবদুল হাকীম সাহেবের যে তন্ত্রের সমস্যা তার আণুবীক্ষণিক গঠনের এককের চিত্র দাও।
ঘ. আবদুল হাকীম সাহেবের ডায়ালাইসিস অপরিহার্য – আলোচনা করো।
আমিষ জাতীয় খাদ্য বিপাকের ফলে নাইট্রোজেনঘটিত বর্জ্য সৃষ্টি হয়। এগুলোর রক্তের বিভিন্ন উপাদানের সাথে সমগ্র দেহে প্রবাহিত হয়। এসব পদার্থ শরীরের জন্য ক্ষতিকর এবং এরা দেহে বিষক্রিয়া সৃষ্টি করে। তাই এসব বর্জ্য পদার্থ দেহ হতে নিষ্কাশন করা একটি অত্যাবশ্যকীয় শারীরবৃত্তীয় ঘটনা।
ক. নেফ্রন কী?
খ. মানুষের রেচনতন্ত্রের বিভিন্ন অংশের নাম লেখো।
গ. উদ্দীপকে উল্লিখিত বর্জ্য যে অঙ্গের মাধ্যমে দেহ হতে নিষ্কাশিত হয় তার বিভিন্ন কাজ বর্ণনা করো।
ঘ. উক্ত অঙ্গটির দেহের পানি ও বিভিন্ন লবণের ভারসাম্যতা রক্ষায় কীভাবে ভূমিকা রাখে বিশ্লেষণ করো।
শিক্ষক ক্লাসে মানুষের প্রধান শ্বসন অঙ্গের এবং প্রধান রেচন অঙ্গের গঠন পড়ালেন। তিনি বললেন উভয় অঙ্গই বর্জ্য পদার্থ নিষ্কাশন করে।
ক. ওটিটিস মিডিয়া কী?
খ. ইউরিয়া কীভাবে তৈরি হয়?
গ. উদ্দীপকে উল্লেখিত প্রথম অঙ্গের গাঠনিক ও কার্যকরী এককের গঠন চিত্রসহ যাখা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় অংশ নাইট্রোজেন ঘটিত বর্জ্য অপসারণ করে, উক্তিটি বিশ্লেষণ কর।
অপু দীর্ঘদিন ধরে অসুস্থ, ডাক্তার বিভিন্ন রকমের পরীক্ষা করে দেখল তার দেহের শীম বীজের মত গুরুত্বপূর্ণ অঙ্গটি বিকল হয়েছে যা দেহকে বর্জ্য পদার্থ মুক্ত রাখে। ক. রেচন কী? খ. গ্লোমেরুলার ফিলটেট বলতে কী বুঝায়? গ. উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির সূক্ষ্ম গঠন বর্ণনা কর। ঘ. উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি কিভাবে বর্জ্য পদার্থ অপসারণ করে- বিশ্লেষণ কর।