Questions in this chapter
ক. উচ্চতর ভাষা কী?
খ. সি ভাষায় চলক লিখার কিছু বিধিবদ্ধ নিয়ম রয়েছে- ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকের সিরিজটির জন্য Flow Chart অংকন কর।
ঘ. উদ্দীপকের সিরিজটির জন্য do loop ব্যবহার করে সি ভাষায় প্রোগ্রাম লেখ।
1 + 3 + 5 + .............. + n
ক. চলক কী ?
খ. i++ও++ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের অ্যালগরিদম লেখ।
ঘ. সি প্রোগ্রাম ব্যবহার করে উদ্দীপকের ধারাটির প্রথম 30টি পদের যোগফল নির্ণয় করা সম্ভব কী? সি প্রোগ্রামের মাধ্যমে সিদ্ধান্ত দাও ৷
উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
ধাপ-১ প্রোগ্রাম শুরু
ধাপ-২ C এর মান গ্রহণ
ধাপ-৩ প্রক্রিয়াকরণ
ধাপ-৪ f প্রদর্শন
ধাপ-৫ প্রোগ্রাম শেষ ।
ক. প্রোগ্রাম কী?
খ. সি ভাষাকে মিড লেভেল ভাষা বলা হয় কেন?
গ. উদ্দীপকের প্রোগ্রামটির ফ্লোচার্ট তৈরি কর।
ঘ. উদ্দীপকটির সি প্রোগ্রাম রচনা করে ফলাফল বিশ্লেষণ কর।
#include <stdio.h>
void main( )
int i, s = 0;
for ( i = 7; i < = 70; i = i + 7)
s = s + i;
printf(“%d”, s);
}
ক. অনুবাদক প্রোগ্রাম কী ?
খ. সুডোকোড প্রোগ্রামিং ভাষা নির্ভর নয়- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের প্রোগ্রামটির ফ্লোচার্ট অঙ্কন কর।
ঘ. উদ্দীপকের প্রোগ্রামটিকে Do.......... While লুপ দিয়ে এমনভাবে রচনা কর যাতে এর সর্বোচ্চ তুলনীয় মান ব্যবহারকারী ইচ্ছামতো দিতে পারবে।
রনি লিপ ইয়ার নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট অংকন করে তার বড় ভাই জনিকে দেখালো। জনি উক্ত অ্যালগরিদম ও ফ্লোচার্ট এর উপর ভিত্তি করে C ভাষায় একটি প্রোগ্রাম রচনা করল।
ক. ফ্লোচার্ট কী?
খ. “অ্যালগরিদম প্রোগ্রামিং-এর পূর্বশর্ত”- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের লিপ ইয়ার নির্ণয়ের জন্য একটি ফ্লোচার্ট অংকন কর।
ঘ. জনির রচিত প্রোগ্রামটি লেখ।
হাছিব একজন প্রোগ্রামার। সে জানে বর্তমানে বেশিরভাগ প্রোগ্রাম হাই লেভেল ভাষা দিয়ে করা হয়। সে এও জানে কম্পিউটার শুধুমাত্র লো লেভেল ভাষা বুঝতে পারে। তাই সে কম্পিউটারে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে হাই লেভেল ভাষাকে লো লেভেল ভাষায় রূপান্তর করে।
ক. মেশিন ভাষা কী?
খ. প্রোগ্রাম ফ্লোচার্ট কেন ব্যবহৃত হয় -ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকে বর্ণিত হাইলেভেল ভাষা বিস্তারিত বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের দুইটি ভাষার মধ্যে কোন অনুবাদক প্রোগ্রামটি বেশি সুবিধাজনক - বিশ্লেষণ কর।
#include <stidio.h>
#include <conio.h>
void main( )
{
int i, sum;
sum = 0;
for (i = 2; i <=10; i = i + 2) {
sum = sum + i;
}
printf("summation %d", sum );
getch ( );
}
ক. ফাংশন কী?
খ. ভেরিয়েবল এবং কনস্টেন্ট মধ্যে পার্থক্য কী?
গ. উদ্দীপকে ব্যবহৃত লুপটি বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের প্রোগ্রামটি রান করলে কী ফলাফল পাওয়া যাবে- বিশ্লেষণসহ মতামত দাও।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কায়কোবাদ বাংলাদেশে প্রোগ্রামিংকে জনপ্রিয় করে তোলার কাজে অগ্রণী ভূমিকা পালন করেন। রিয়াজ প্রোগ্রামিং শিখার উদ্দেশ্যে প্রফেসর কায়কোবাদের কাছে গমন করেন। তিনি রিয়াজকে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের জন্য একটি প্রোগ্রাম তৈরি করার নির্দেশ দিলেন। সংখ্যা তিনটি কী-বোর্ডের মাধ্যমে এন্ট্রি করা হবে।
ক. ডিবাগিং কী?
খ. কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য লেখ।
গ. উদ্দীপকে বর্ণিত সমস্যাটি সমাধানের জন্য একটি ফ্লোচার্ট তৈরি কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত সমস্যাটি সমাধানের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখ।
ক, খ ও গ তিনজন প্রোগ্রামার। "ক" এর প্রোগ্রাম ভুল সংশোধন করে সম্পূর্ণ প্রোগ্রাম পড়ার পর আর “খ” এর প্রোগ্রাম ভুল সংশোধন করে প্রতিটি লাইন পৃথকভাবে। অপরদিকে “গ” প্রোগ্রাম লেখার জন্য ইংরেজি শব্দ ব্যবহার করে ।
ক. প্রোগ্রামের ভাষা কী?
খ. শব্দ ছাড়াই শুধুমাত্র সংখ্যার মাধ্যমে ভাষা প্রকাশ সম্ভব-ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে “গ” এর প্রোগ্রাম লেখার ভাষা কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ: উদ্দীপকে “ক” ও “খ” এর প্রোগ্রাম নির্বাহের ক্ষেত্রে কোনটি দ্রুত গতিসম্পন্ন? বিশ্লেষণ পূর্বক মতামত দাও।
Mr. A একটি শপিংমলের মালিক। তিনি তাঁর বিভিন্ন জিনিসপত্রের হিসাব সহজ করার জন্য একটি প্রোগ্রামের প্রয়োজন অনুভব করেন। এ কারণে একটি সফটওয়্যার কোম্পানির সাথে যোগাযোগ করেন এবং প্রোগ্রামে যা যা প্রয়োজনীয় সবকিছু সহজভাবে সন্নিবেশিত করার জন্য বলেন। কোম্পানির প্রোগ্রামার প্রোগ্রাম কিভাবে তৈরি হবে এবং কিভাবে কাজ করবে তার ব্যাখ্যা দেন।
ক. সফটওয়্যার কী?
খ. ফ্লোচার্ট ও অ্যালগরিদম কাকে বলে?
গ. উদ্দীপকের মতো তিনটি সংখ্যার মধ্যে বড়টি নির্ণয়ের এলগরিদম লিখ ও ফ্লোচার্ট অঙ্কন কর।
ঘ. একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম লিখ।
নিচের চিত্রটি লক্ষ কর :

ক. ফ্লোচার্ট কী?
খ. উচ্চস্তরের ভাষার বৈশিষ্ট্য লিখ।
গ. দৃশ্য ভাবনা এর আলোকে প্রবাহ চিত্র ও ধারা বর্ণনা কর ।
ঘ. দৃশ্য ভাবনা এর আলেকে do while ভিত্তিক c প্রোগ্রাম রচনা কর।
ভালাটাইল মেমোরি কী?
প্রোগ্রাম কাকে বলে?
ভার্চুয়াল মেমরি কী?
ডিবাগ কী?
ফরমেট স্পেসিফায়ার কী?
কী ওয়ার্ড কী?
এক্সপ্রেশন কী?
লুপ কী?
অ্যারে কী?