Questions in this chapter
জনাব তুহিন একজন সমাজকর্মী। তিনি আগত সাহায্যার্থীকে মত প্রকাশের সুযোগ না দিয়ে সিদ্ধান্ত চাপিয়ে দেন এবং সাহায্যার্থীর কাছ থেকে প্রাপ্ত তথ্য অন্যের কাছে প্রকাশ করেন।
ক. 'Profession' শব্দটি কোন ভাষা থেকে উদ্ভুত?
খ. সকল পেশা বৃত্তি, কিন্তু সকল বৃত্তি পেশা নয়- বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকে জনাব তুহিনের কর্মকাণ্ডে সমাজকর্মের কোন কোন মূল্যবোধের প্রতিফলন ঘটেনি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত মূল্যবোধগুলো একজন সমাজকর্মীর জন্য অবশ্য পালনীয়- বিশ্লেষণ করো।
একটি সেবামূলক সংস্থায় কর্মরত হুজায়ফা নূর একজন দক্ষ সমাজকর্মী। কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তি তাঁর নিকট সহায়তার জন্য এলে তিনি তাদের আন্তরিকতার সাথে মর্যাদা সহকারে গ্রহণ করেন। সমস্যা সমাধানে জোরপূর্বক কোনো সমাধান চাপিয়ে না মর্যাদা দেন এবং তাদের দেয়া তথ্য গোপন রাখার প্রতিশ্রুতি প্রদান করেন। ফলে সেবাগ্রহীতাদের সাথে তাঁর সহজেই সুসম্পর্ক গড়ে ওঠে এবং সমস্যার ফলপ্রসূ সমাধান সহজ হয়।
ক. সতীদাহ প্রথা উচ্ছেদ আইন কত সালে প্রণীত হয়?
খ. পেশাগত সম্পর্ক ধারণাটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে হুজায়ফা নূরের কার্যক্রমে যে সকল মূল্যবোধের প্রতিফলন ঘটেছে সেগুলো চিহ্নিত করো।
ঘ. সমাজকর্ম পেশার মর্যাদা লাভে উত্ত মূল্যবোধগুলোই যথেষ্ট নয়- তোমার মতামত দাও।
রায়হান মানব জ্ঞানের একটি নির্দিষ্ট শাখায় উচ্চমানের জ্ঞান অর্জন করেন। তিনি ব্যবহারিক প্রশিক্ষণ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তারই বাল্যবন্ধু রতন জীবিকার তাগিদে কখনো নৌকার মাঝি, কখনো দিনমজুর, আবার কখনো রিকশা চালায়।
ক. মূল্যবোধ কী?
খ. আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে রায়হান ও রতনের জীবিকার পরিচয় ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে 'রায়হানের জীবিকার্জনের পন্থাটি বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত'- উক্তিটি বিশ্লেষণ করো।
জনাব রাবেয়া রাব্বি আইন পেশায় জড়িত। এ পেশায় তাকে বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করতে হয়েছে। এ পেশার সুশৃঙ্খল জ্ঞানভাণ্ডার রয়েছে। এছাড়া বার অ্যাসোসিয়েশন, নৈতিক মূল্যবোধের অনুসরণ ও জনকল্যাণমুখিতার কারণে পেশাটির সম্মানজনক অবস্থান রয়েছে।
ক. পেশার সংজ্ঞা দাও।
খ. পেশা ও বৃত্তির দুটি পার্থক্য উল্লেখ করো।
গ. উদ্দীপকে সমাজকর্ম পেশার কোন বৈশিষ্ট্য উল্লেখ রয়েছে? ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকে সমাজকর্ম পেশার সকল বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেনি- মতামত দাও।
জামাল একজন সমাজকর্মী। তিনি একটি সংস্থায় কর্মরত। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সমাজকর্ম পেশার নিজস্ব রীতি-নীতি ও আদর্শ অনুসরণ করেন। যা তাঁর পেশাগত আচার-আচরণকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। এ ছাড়া সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তিনি আন্তরিকতার সাথে গ্রহণ করেন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্ট ব্যক্তির মতের মূল্য ও মর্যাদা দেন। ফলে সমস্যা সমাধানের পথ সহজ হয়।
ক. 'Profession' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
খ. শ্রমের মর্যাদা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জামালের কর্মকান্ডে অনুসৃত মূল্যবোধের পরিচয় দাও।
ঘ. সাহায্যার্থীর সমস্যার কার্যকর সমাধানে উদ্দীপকে উল্লিখিত মূল্যবোধগুলোর গুরুত্ব ব্যাখ্যা করো।

ক. পেশার একটি বৈশিষ্ট্য লেখো।
খ. জনকল্যাণমুখিতা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের কাঠামোতে সমাজকর্মের কী প্রকাশ পেয়েছে? মতামত দাও।
ঘ. উদ্দীপকে উল্লেখ হয়নি সমাজকর্মের এ রকম একটি নীতির বর্ণনা দাও।
সুমন ও সুজন বাল্যবন্ধু। সুমন উচ্চ মাধ্যমিক পাস করে একটি মেডিকেল কলেজে ভর্তি হয় এবং ডাক্তারি পাস করে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করে জীবিকা নির্বাহ করে। অন্যদিকে সুজন দরিদ্রতার কারণে পড়াশোনা করতে না পেরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে।
ক. মূল্যবোধ কী?
খ. পেশার ক্ষেত্রে জবাবদিহিতা গুরুত্বপূর্ণ কেন?
গ. উদ্দীপকের সুমনের জীবিকা নির্বাহের উপায়টিকে কী হিসেবে আখ্যায়িত করা যায়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের সুমন ও সুজনের জীবিকা নির্বাহের উপায় দুটির বৈসাদৃশ্য বিশ্লেষণ করো।
অধ্যাপক সায়েম তার আলোচনায় বলেন, মানুষের কিছু হয় তাবযাপে থাকে যার আলোকে তার ভালো-মন্দ মূল্যায়িত হয়। এই মূল্যায়ন বিভিন্ন প্রকার ও পর্যায়ের হয়ে থাকে।
ক. মূল্যবোধ কী?
খ. ব্যক্তি স্বাতন্ত্রীকরণ মূল্যবোধটি বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকে উল্লেখিত অধ্যাপক সায়েম সাহেবের আলোচিত প্রত্যয়টি ব্যাখ্যা করো।
ঘ. সমাজকর্ম অনুশীলনে উদ্দীপকে উল্লেখিত প্রত্যয়ের গুরুত্ব আলোচনা করো।
জনাব আসির একজন পেশাদার সমাজকর্মী। তার নিকট একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি আসে। জনাব আসির সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে উদ্দেশ্যমূলক সম্পর্ক গড়ে তোলেন। তিনি তাকে সমস্যা সমাধানের বিষয়ে নিজ মতামত প্রকাশের এবং সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেন। এতে সমস্যাগ্রস্ত ব্যক্তি আসির সাহেবের উপর আস্থাশীল হয়ে ওঠে।
ক. ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারকে কী বলা হয়?
খ. শ্রমের মর্যাদা বলতে 'কী বোঝায়?
গ. উদ্দীপকে সমাজকর্মের কোন মূল্যবোধের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানে উদ্দীপকে ইঙ্গিতকৃত মূল্যবোধের গুরুত্ব বিশ্লেষণ করো।
শাহেদ এবং কবির বাল্যবন্ধু। শাহেদ জ্ঞানের নির্দিষ্ট একটি শাখায় সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পর সেই জ্ঞানের উপর ভিত্তি করে জীবিকা অর্জনের পথ বেছে। নিয়েছে। অপরদিকে দুর্ভাগা কবিরকে হঠাৎ করে বাবা মারা যাবার কারণে লেখাপড়া ছেড়ে সংসারের হাল ধরতে হয়েছে। বসত বাড়িটি ছাড়া বাবা আর কোনো সম্পত্তিই রেখে যেতে পারেননি। উপায়ন্তর না পেয়ে অবশেষে কবির জীবিকার জন্য অন্যের জমিতে দিনমজুরের কাজে লেগে গেল।
ক. 'The Value Base of Social Work' গ্রন্থের লেখক কে?
খ. আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কবিরের জীবিকার্জনের উপায়টির বৈশিষ্ট্য পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা করো।
ঘ. শাহেদের জীবিকার্জনের পন্থাটি কবিরের জীবিকার্জনের পন্থা থেকে আলাদা- এ বিষয়ে তোমার মতামত ব্যক্ত করো।
নিবেদিতা চৌধুরী তিন বছর নার্সিং কলেজে শিক্ষানবিশ হিসেবে কলমে শিক্ষা গ্রহণ করে বর্তমানে সিনিয়র নার্স হিসেবে কর্মরত আছেন। রোগীরা তাকে অনেক পছন্দ করে। তাকে বিশ্বাস করে। রোগীদের সেবা করার ক্ষেত্রে তিনি কখনই আবেগতাড়িত হন না। তবে বিশেষ কিছু নীতি ও মূল্যবোধ মেনে চলেন.। তিনি এই সেবার মাধ্যমেই পরিবারের ভরণ- পোষণ ও জীবিকা নির্বাহ করেন।
ক. বিভারিজ রিপোর্ট কত সালে পেশ করা হয়?
খ. শিল্পবিপ্লব বলতে কী বোঝায়?
গ. উল্লিখিত নিবেদিতা চৌধুরীর কাজটি কোন ধরনের অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে কি এমন কোনো বৈশিষ্ট্য আছে যার আলোকে নিবেদিতার সেবার কাজটিকে শুধু জীবিকা নির্বাহের উপায় বলা যায়? মতামত দাও।

চিত্র ‘ক’ ....... চিত্র ‘খ’
ক. সমাজকর্ম মূল্যবোধ কী?
খ. আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে 'খ' এর জীবিকা অর্জনের মাধ্যমকে কী বলে? 'ক' এর সাথে 'খ' এর সম্পর্ক লেখো।
ঘ. বাংলাদেশে সমাজকর্মের উন্নয়নে উদ্দীপকের 'খ' এর জীবিকা অর্জনের কী কী বৈশিষ্ট্য থাকা প্রয়োজন বলে তুমি মনে কর?
সুমনা হক একটি সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক। সালমা নামে অতি দরিদ্র পরিবারের পিতৃহীন একটি মেয়েকে তার প্রতিষ্ঠানে আনা হলে তিনি মেয়েটিকে সাদরে গ্রহণ করলেন। মেয়েটির মতামত নিয়ে তার ঝোঁক বুঝে অঙ্কন ও সংগীত শিক্ষার প্রতি গুরুত্বারোপ করলেন।
ক. CSWE এর পূর্ণরূপ লেখো।
খ. সমাজকর্ম মূল্যবোধ বলতে কী বোঝ?
গ. সুমনা হকের কর্মতৎপরতার মধ্যে সমাজকর্মের যেসব মূল্যবোধের প্রতিফলন ঘটেছে তার বিবরণ দাও।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সালমার জীবনের স্থায়ী উন্নয়নে সুমনা সমাজকর্মের আর কোন কোন মূল্যবোধ অনুসরণ করতে পারেন? বুঝিয়ে লেখো।
'Profession' শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত ?
মূল্যবোধ কী?
পেশা কী ?
‘Profession’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
পেশার একটি বৈশিষ্ট্য লেখো।
বৃত্তি কী?
'The Value Base of Social Work' গ্রন্থের লেখক কে ?