Questions in this chapter
অল্পশিক্ষিত দবির ময়মনসিংহ শহরে বসবাস করে। অভাবের তাড়নায় সে রিকশা চালিয়ে কোনোরকমে স্ত্রী এবং ২ ছেলে ও ১ মেয়ের মুখে অন্ন তুলে দিতে পেরেছে। কিন্তু ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে ব্যর্থ হয়েছে।
ক. অপুষ্টি কী?
খ. বেসরকারি সংস্থা বলতে কী বোঝ?
গ. দবিরের পরিবারের অপূরিত মৌল মানবিক চাহিদাসমূহের বিবরণ দাও।
ঘ. দবিরের অপূরিত মৌল মানবিক চাহিদাসমূহের প্রভাব বিশ্লেষণ করো।
তাসনোভা যাত্রা তৃতীয় শ্রেণির একজন শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি অবসর সময়ে সে টেলিভিশন দেখে, গল্পের বই পড়ে এবং খেলাধুলা করে। যা তার মানসিক বিকাশ ও সামাজিকীকরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক. মানব সভ্যতার ধারক ও বাহক কী?
খ. মৌলিক মানবিক চাহিদা হিসেবে খাদ্য কেন প্রয়োজন?
গ. উদ্দীপকে কোন মৌলিক মানবিক চাহিদা পূরণের বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে প্রকাশিত মৌলিক মানবিক চাহিদা পূরণের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করো।

ক. Towle এর মতে, মৌল মানবিক চাহিদা কয়টি?
খ. চিত্তবিনোদন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন ধরনের মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ বিশ্লেষণ করো।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণের মহাবিপদ মানবতার জন্য এক কঠিন চ্যালেঞ্জ। যেমন- ঢাকার রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের মতো অর্থলোভীরা করোনা পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দিয়ে অসুস্থ মানুষের জীবন ঝুঁকিপূর্ণ করেছে। অন্যদিকে বগুড়ার দরিদ্র নাজিম উদ্দিন তার ঘর বানানোর জন্য জমানো টাকা করোনায় কর্মহীন, দরিদ্র, ক্ষুধার্ত, অসহায় মানুষের মাঝে ঢাল, ডাল, আলু বিতরণে ব্যয় করে মানবতার নজির দেখিয়েছেন।
ক. 'Common Human Needs' গ্রন্থের রচয়িতা কে?
খ. মৌল মানবিক চাহিদা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ মানুষের যে মৌল চাহিদা পূরণের সাথে প্রতারণা করেছে সে চাহিদার গুরুত্ব ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে নাজিম উদ্দিনের প্রচেষ্টা যে চাহিদা পূরণকে কেন্দ্র করে পরিচালিত তার গুরুত্ব বিশ্লেষণ করো।

ক. মৌল মানবিক চাহিদা কতটি?
খ. মৌল মানবিক চাহিদা হিসেখে চিত্তবিনোদন কেন প্রয়োজন?
গ. উদ্দীপকে '?' চিহ্নিত স্থান কোন মৌলিক চাহিদাকে নির্দেশ করছে? ব্যাখ্যা করে।
ঘ. উত্ত মৌল মানবিক চাহিদা পূরণে সরজারের পুধীত পদক্ষেপ। বিশ্লেষণ করো।
উদ্দীপকের ছবিটি লক্ষ করো :

ক. মৌল মানবিক চাহিদা কয়টি?
খ. শিক্ষা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপক ছবিতে কোন মৌল মানবিক চাহিদার অভাব রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশে উত্ত মৌল মানবিক চাহিদাটি পূরণ না হলে কি সমস্যা হতে পারে? তোমার মতামত দাও।
বিগত বছরে হাওর অখালে অকাল বন্যায় কৃষকের প্রধান ফসল ধানের ব্যাপক ক্ষতি হয়। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাস বন্ধ থাকে। জরুরি চিকিৎসা সেবায়ও সংকট দেখা দেয়। আয়-রোজগার না থাকায় অনেকে ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি মেরামত করতে পারেনি।
ক. 'Common Human Needs' গ্রন্থটি কে রচনা করেন?
খ. শিক্ষাকে কেন মৌল মানবিক চাহিদা বলা হয়?
গ. উদ্দীপকে কোন মৌল মানবিক চাহিদার অনুপস্থিতি লক্ষণীয়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে অনুপস্থিত মানবজীবনের মৌল মানবিক চাহিদার তাৎপর্য বিশ্লেষণ করো।
জাহিদ হাসান স্ত্রী সন্তানদের নিয়ে গ্রামে বসবাস করতেন। কিন্তু গ্রামে আয়ের ভালো ব্যবস্থা না থাকায় কাজের সন্ধানে তিনি শহরে যান এবং রিকশা চালিয়ে সংসার চালান। তিনি যা আয় করেন তা দিয়ে সংসারের সবার খাবারের ব্যবস্থা করতে পারেন। বাসার পাশেই সরকারি প্রাইমারি স্কুল থাকায় ছেলেমেয়েদের লেখাপড়াও করান। কিন্তু স্বল্প আয়ের কারণে স্ত্রী-সন্তানদের প্রয়োজনমত কাপড়-চোপড় কিনে দিতে পারেন না, অসুস্থ হলে চিকিৎসা করাতে পারেন না এবং অবসর সময় কাটানোর জন্য একটি টিভিও কিনে দিতে পারেন না। তবে বস্তি এলাকায় বাস করলেও ঘরে থাকতে তাদের খুব একটি অসুবিধা হয় না।
ক. মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
খ. মৌল মানবিক চাহিদা বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে জাহিদ হাসানের পরিবার কী কী মৌল মানবিক চাহিদা পূরণ করতে পারছে না? ব্যাখ্যা করো।
খ. উদ্দীপরে জাহিদ হাসান এবং তার পরিবার যে সকল চাহিদা পূরণ করতে পারছে তা যথার্থ কিনা? তোমার মতামত দাও।
সুমন আট সন্তানের জনক। পরিবারের সবাইকে নিয়ে একটি ছোট ঘরে বাস করে। অর্থাভাবে সে তার সন্তানদের স্কুলে পাঠাতে পারছে না। সেই সাথে পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তাকে ডাক্তার দেখানো সম্ভব হয় না। এমনকি তার পরিবারে আনন্দ-উৎসব করার মতো কোনো ব্যবস্থাও নেই।
ক. বাংলাদেশের মৌল মানবিক চাহিদাগুলোর নাম লেখো।
খ. মৌল মানবিক চাহিদার একটি তাৎপর্য ব্যাখ্যা করো।
গ. সুমনের পরিবারের অবস্থা মৌল মানবিক চাহিদা পূরণের কোন অবস্থাকে নির্দেশ করে? নিরূপণ করো।
ঘ. সুমনের মতো পরিবারগুলো মৌল মানবিক চাহিদা পূরণ করতে না পেরে কী ধরনের সমস্যার সৃষ্টি করে? বিশ্লেষণ করো।
আবদুল জব্বার তার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। পরিবারের ৫ জন সদস্যের মুখে খাবার ও শরীরে পরিধেয় সামগ্রী তুলে দিতে হিমশিম খাচ্ছেন। অন্যদিকে ২ জন স্কুলে যাবার উপযোগী মেয়েকে অভাবের কারণে স্কুলে পাঠানো সম্ভব হচ্ছে না। তাছাড়া স্ত্রী এক ধরনের জটিল রোগে আক্রান্ত হলেও আবদুল জব্বার ডাক্তার ও ঔষধ-পথ্যের ব্যবস্থা করতে ব্যর্থ হচ্ছেন। সেজন্য তাকে অন্যের দ্বারস্থ হতে হচ্ছে।
ক. বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনের কত শতাংশ কৃষি খাত থেকে আসে?
খ. মৌল মানবিক চাহিদা বলতে কী বোঝায়?
গ. জব্বারের পরিবারে কোন কোন মৌল মানবিক চাহিদা অনুপস্থিত? ব্যাখ্যা করো।
ঘ. জব্বারের পরিবারের বঞ্চিত চাহিদা পূরণের উপায়সমূহ তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
‘Common Human Needs' গ্রন্থের লেখক কে?
মানবিক চাহিদা কী?
মানবসভ্যতার ধারক ও বাহক কী?
Towle-এর মতে, মৌলিক মানবিক চাহিদা কয়টি?
অপুষ্টি কী?
চিত্তবিনোদন কী?
মৌল মানবিক চাহিদা কয়টি?
VGF এর পূর্ণরূপ কী ?
মৌলিক মানবিক চাহিদা হিসেবে খাদ্য কেন প্রয়োজন?
মৌলিক মানবিক চাহিদা হিসেবে চিকিৎসার গুরুত্ব লেখো।