Questions in this chapter
কোনো গ্রামের জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা 55% । গ্রামের পুরুষের সংখ্যা 1,100 হলে ঐ গ্রামের মোট জনসংখ্যা কত?
Successive discount of 20% and 15% are (পরপর দু'টি equal to a single discount of ডিসকাউন্ট 20% এবং 15% কোনটির একটি ডিসকাউন্টের সমান হবে?)
৪,৪৪৪ টাকা বার্ষিক 10% সুদে কত বছরে সুদ-আসলে 17,776 টাকা হবে?
একটি মাছ 25% লাভে বিক্রি করা হলে উহার ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত নির্ণয় করুন ।
4 টাকায় 1টি করে কমলা কিনে 24 টাকায় কয়টি কমলা বিক্রি করলে 20% লাভ হবে?
ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 4 : 3 এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 5 : 4 হলে 1 কুইন্টাল ধান থেকে উৎপন্ন চাল ও 1 কুইন্টাল গম থেকে উৎপন্ন সুজির অনুপাত কত?
টুলুর মাসিক আয় ও ব্যায়ের অনুপাত 11 : 10 এবং তার মাসিক সঞ্চয় 1,000 টাকা হলে তার মাসিক আয় কত টাকা?
বনি, ডলি ও লিলির মধ্যে 1,260 টাকা এমনভাবে ভাগ করে দেয়া হলো যেন, ডলি লিলির সমান টাকা পায় এবং বনি ডলির দ্বিগুণ টাকা পায়। এতে বনি কত টাকা পেল?
সাদেক ও আজিজ সাহেবের মাসিক বেতনের অনুপাত 7 : 5 এবং তাদের মাসিক বেতনের সমষ্টি 12,000 টাকা। তাদের বার্ষিক বর্ধিত বেতন যথাক্রমে 200 টাকা ও 150 টাকা হলে এক বছর পরে তাদের বেতনের অনুপাত কত হবে?
শফি ও নয়ন বছরের প্রথমে একটি যৌথ কারবারে যথাক্রমে 10,000 টাকা ও 20,000 টাকা মূলধন বিনিয়োগ করে। 4 মাস পরে শফি আরও 5,000 টাকা বিনিয়োগ করে। বছরের শেষে মোট 15,000 টাকা লাভ হলে শফি কত টাকা লাভ পাবে?
একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠছে। বানরটি 1 মিনিটে 4 ফুট উপরে উঠে কিন্তু পরের মিনিটে 3 ফুট নিচে নেমে যায়। বাঁশটি 20 গজ লম্বা হলে এর শেষ প্রান্তে উঠতে বানরটির কত সময় লাগবে?
15 জন বালক বা 10 জন পুরুষ একটি কাজ 30 দিনে করতে পারে। 12 জন বালক এবং 7 জন পুরুষ একত্রে এ কাজ কত দিনে শেষ করতে পারবে?
রহিম, করিম এবং গাজী তিন জনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15, 6 এবং 10 দিনে। তাহারা একত্রে তিন জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
একটি কাজ মনির করতে পারে 6 দিনে এবং জহির করতে পারে 12 দিনে। তারা কাজটি একত্রে শুরু করে এবং কয়েক দিন পর কাজটি অসমাপ্ত রেখে মনির চলে যায় । বাকি কাজ জহির 3 দিনে শেষ করে। মোট কত দিনে কাজটি সম্পন্ন হলো?
10-এর চেয়ে বড় এবং 50 এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে?
50 হতে 103 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?
(2) × (-2) × (-2) × (2) × (-2) × (-1) × = ?
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 111 হলে, বড় সংখ্যাটি কত?
দুটি সংখ্যার বর্গের সমষ্টি 13 এবং সংখ্যা দুটির গুণফল 6 হলে সংখ্যা দুটির বর্গের অন্তর কত?