Questions in this chapter
একটি গণিত বই প্রকৃত মূল্যের শতকরা 85 ভাগ মূল্যে 68 টাকায় বিক্রয় হলো । বইটির প্রকৃত মূল্য কত?
2টি রাশির যোগফল 240। তাদের অনুপাত 1 : 3 হলে, প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত?
Pens that used to cost Tk. 150 for a package of 3. Now cost Tk. 300 for a package of 5. What is the percent increase in the price of these pens? (3টি কলমের মূল্য 150 টাকা ছিল। এখন ঐ কলমের ১টির মূল্য 300 টাকা। কলমের মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে?)
একজন চাকুরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বের বেতন কত ছিল?
একটি বইয়ের দাম 240 টাকা এবং এই দাম প্রকৃত দামের ৪০%। বাকি দাম সরকার ভর্তুকি দিলে বই প্ৰতি কত টাকা ভর্তুকি দেয়া হয়?
520 জন ছাত্রের মধ্যে 145 জন ফেল করলে শতকরা পাসের হার কত?
কটি বিদ্যালয়ে 450 জন শিক্ষার্থীর মধ্যে 48% ছাত্রী। ঐ বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত?
চিনির দাম 20% কমে গেল কিন্তু ইহার ব্যবহার 20% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
দুটি ক্রমিক ছাড় 20% এবং 15% এককালীন কত ছাড়ের সমান?
খায়ের তার আয়ের 60% খরচ করে। তার আয় 32% বৃদ্ধি পাওয়াতে সে তার খরচ আরো 20% বাড়িয়ে দিলো । এতে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে বা কমবে?
একটি বাইসাইকেলের মূল্য 10,000 টাকা। উহা 10% বাট্টায় ক্রয় করা হলো। তিনমাস ব্যবহারের পর ক্রয়মূল্যের উপর 15% বাট্টায় বিক্রি করলে বিক্রয়মূল্য কত ছিল?
If the price of sugar increases by 25% and Asif intends to spend only 15% more on sugar, by what percent should he reduce his purchase of sugar in quantity? (যদি চিনির দাম 25% বাড়ে এবং আসিফ চিনির পণ্য 15% খরচ বাড়াতে রাজি হয় তাহলে তাকে শতকরা কত ভাগ চিনির ব্যবহার কমাতে হবে?)
A year ago the price of a toothbrush and the price of a comb were both Tk. 50. The price of the toothbrush was increased by 20% while the price of the comb was decreased by 10%. What is the difference in Taka between the current price of the toothbrush and the comb? (এক বছর আগে টুথব্রাশ এবং চিরুনি উভয়ের মূল্য ছিল 50 টাকা। টুথব্রাশের মূল্য 20% বৃদ্ধি পায় এবং চিরুনির মূল্য 10% হ্রাস পায়। টুথব্রাশ এবং চিরুনির বর্তমান মূল্যের পার্থক্য কত?)
x এবং y এর গুণফল একটি নির্দিষ্ট সংখ্যা। x এর মান % বৃদ্ধি করা হলে গুণফল অপরিবর্তিত রাখতে y এর মান শতকরা কত ভাগ হ্রাস করতে হবে?
Due to a 25% increase in the price of salt, for Tk. 500 a person got 10 kg less than he was getting before the increase. What was the initial price per kg of salt ? (লবণের দাম 25% বৃদ্ধি পাওয়ায়, 500 টাকায় একজন ব্যক্তি আগের চেয়ে 10 কেজি লবণ কম পায়। পূর্বে লবণের দাম কেজি প্রতি কত ছিল?)
The salary of X is 30% less than that of Z and the salary of Y is 37% less than that of Z. What percent is salary of Y less than that of salary X? (X এর বেতন Z এর চেয়ে 30% কম এবং Y এর বেতন Z এর চেয়ে 37% কম। Y এর বেতন X এর বেতনের চেয়ে শতকরা কত কম?)
একটি কোম্পানির 46 শতাংশ কর্মকর্তা পুরুষ। যদি 60 শতাংশ কর্মকর্তা লেবার ইউনিয়ন করে এবং তাদের মধ্যে 70 শতাংশ পুরুষ হয়, ইউনিয়ন করে না এমন কর্মকর্তাদের মধ্যে শতকরা কতজন মহিলা?
একটি ক্লাবের 80% সদস্য পুরুষ। পুরুষ সদস্যদের 50% পেশায় ডাক্তার, 30% পেশায় ইঞ্জিনিয়ার এবং বাকি 40 জন ব্যবসায়ী ঐ ক্লাবের মোট সদস্য সংখ্যা কত?
In a company 60 percent of the male employees and 70 percent of the female employees eat only veg food. If 66 percent of all the employees eat only veg food, what is the ratio of female employees to male employees ? (একটি কোম্পানির 60% পুরুষ কর্মচারী এবং 70% মহিলা কর্মচারী শুধুমাত্র নিরামিষ খায়। যদি সকল কর্মচারীর 66% নিরামিষ খায় তাহলে কোম্পানিতে মহিলা এবং পুরুষ কর্মচারীর অনুপাত কত?
1 জানুয়ারি 2017 সালে 6% হারে ঋণের পরিমাণ 5000 টাকা। 1 জুলাই 2017 সালে 1000 টাকা ঋণ পরিশোধ করা হয়। 2017 সালে সুদের পরিমাণ কত টাকা?