Questions in this chapter
2014 সালে গ্রামীণ ফোনের সিমের দাম 100 টাকা ছিল । 2 বছরের জন্য প্রতিবছর সিমের দাম 10% করে বৃদ্ধি পেলে ২০১৬ সালে সিমের দাম কত ছিল?
আবুলের সাপ্তাহিক বেতন 16 শতাংশ বৃদ্ধি পেলে, তিনি প্রতি মাসে 812 টাকা উপার্জন করতে পারেন। যদি তার সাপ্তাহিক বেতন 10 শতাংশ বৃদ্ধি পেত, তিনি প্রতি মাসে কত টাকা উপার্জন করতেন?
একটি বই 15% কমিশনে বিক্রয় করা হয়। বইটির প্রকৃত বিক্রয়মূল্য 120 টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে?
সুদের হার দশমিক 75 শতাংশ হ্রাস পাওয়াতে একজন আমানতকারীর আমানতের ওপর 4 বছরের প্রাপ্ত আয় 750 টাকা কমে যায় । তার আমানতের মোট পরিমাণ কত?
বেতন 30% বৃদ্ধি পাওয়ায় একজন লোক 11050/- পায়। পূর্বে তার বেতন কত ছিল?
ছোয়াদ সাহেব 300 টাকার বই কিনলেন। দোকানদার তাকে % কমিশন দিলেন। তিনি কত টাকা কমিশন পেলেন?
3% করসহ একটি পণ্যের মূল 82.40 টাকা হলে, পণ্যটির করবিহীন মূল্য কত?
একজন ব্যবসায়ী চেয়ার ও টেবিল প্রস্তুত করে। প্রতিটি চেয়ারের বিক্রয়মূল্য 2,000 টাকা এবং প্রতিটি টেবিলের বিক্রয়মূল্য 2,750 টাকা। গত মাসে সে যে পরিমাণ চেয়ার বিক্রি করে তার দ্বিগুণ পরিমাণ টেবিল বিক্রি করে থাকলে তার প্রতি একক পণ্যের গড় বিক্রয়মূল্য কত?
একজন ব্যক্তি প্রতি মাসে 1400 টাকা সঞ্চয় করেন এবং তার মাসিক আয়ের ৪০% খরচ করেন। তার মাসিক আয় কত টাকা?
একজন কমলা বিক্রেতা প্রতি শত কমলা 1200 টাকায় কিনে 1800 টাকায় বিক্রি করলেন । তার শতকরা কত লাভ হলো?
একটি বই বিক্রয় মূল্যের ওপর 25% কমিশনে বিক্রয় করা হয়। বইটির বিক্রয়মূল্য 760 টাকা হলে, বইটি কত টাকায় ক্রয় করা যাবে?
একটি বইয়ের প্রকৃত মূল্যের শতকরা 75 টাকা মূল্যে 50 টাকায় বিক্রয় করা হলে। বইটির প্রকৃত মূল্য কত?
মানিকের মাসিক বেতন 9% বৃদ্ধি পাওয়ার ফলে তার মাসিক সঞ্চয় সমান হারে বৃদ্ধি পেয়ে 1853 টাকা হলো । মানিকের মাসিক সঞ্চয় আগে কত ছিল?
করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ কাটার পর তিনি 2700 টাকা পান। তার মাসিক বেতন কত?
করিম সাহেব তার মাসিক বেতন 5000 টাকা হতে প্রতি মাসে 24% সঞ্চয় করেন। তিনি এক বছরে কত টাকা সঞ্চয় করেন?
জাওয়াদ সাহেব 500 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। % হারে তিনি কত টাকা সরল মুনাফা পাবেন?
যদি একটি স্কুলের ছাত্র-ছাত্রীর মধ্যে 70% বালক হয় এবং বালিকার সংখ্যা 504 জন হয়, তাহলে মোট বালকের সংখ্যা কত?
একটি পণ্যের দাম প্রথমে 40% বাড়ানো হলো; তারপর 10% কমানো হলে, মোটের ওপর কত % বাড়লো?
মিজান একটি ঘড়ি কিনতে গিয়ে দেখল যে এটা খুব দামী । 7 দিন পর ঘড়িটির দাম 18% কমে গেল। কিন্তু তার 2 দিন পর ঘড়িটির দাম আবার 25% বেড়ে গেল এবং মিজান ঘড়িটি কিনতে পারল না। যদি ঘড়িটির দাম 18% কমার পর 4,100 টাকা হয়ে থাকে ঘড়িটির মূল দাম ও বর্তমান দামের পার্থক্য কত?
240 টাকা মূল্যের একটি পণ্যের উপর দু'বার যথাক্রমে 15% এবং 25% হারে মূল্য হ্রাস হলে পণ্যটির চূড়ান্ত মূল্য কত?