Questions in this chapter
এবিসি কোম্পানি ২০০০ একক পণ্য ক্রয় করে। বছর শেষে ১২১ টাকা হারের ২০০ একক পণ্য মজুদ আছে।
পণ্যটির প্রতিস্থাপন ব্যয় একক প্রতি ৯১ টাকা হলে সমাপনী মজুদ পণ্যের মূল্য উদ্বৃত্তপত্রে কত টাকা দেখানো হবে?
যদি বিক্রয় ৪,০০,০০০ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় ৩,১০,০০০ টাকা
এবং পরিচালনা ব্যয় ৬০,০০০ টাকা হয়, তাহলে মুনাফা কত হবে?
কোনটি আর্থিক বিবরণী নয়?
বিক্রয় প্রতিনিধিকে কমিশন চার্জ করার পরবর্তী মুনাফার উপর ১০% হারে কমিশন দিতে হয়।
নীট মুনাফা ২০,০০০ টাকা হলে প্রদত্ত কমিশন কত?
প্রারম্ভিক মজুদ মাল ৩০,০০০ টাকা, ক্রয় ১,২০,০০০ টাকা, বিক্রয় ১,০০,০০০ টাকা।
বিক্রয়ের উপর ২০% লাভ হলে সমাপনী মজুদের পরিমাণ কত?
কোম্পানীর নাম কোন শ্রেণীর সম্পদ?
নিচের কোনটি লাভ-ক্ষতি হিসাবে দেখানো হয় না?
রেওয়ামিলে দেওয়া আছে দেনাদার ৪৯,০০০ টাকা। অনাদায়ী দেনা সঞ্চিতি ৪,০০০ টাকা এবং অনাদায়ী দেনা ২০০ টাকা।
বৎসরান্তে অনাদায়ী দেনা সঞ্চিতি ১০% রাখতে হলে, লাভ-ক্ষতি হিসাবে চার্জ করতে হবে কত?
আদায়কৃত ভ্যাট কি ধরণের হিসাব?
লাভ-ক্ষতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত ৫,০০০ টাকা, কমিশন ধার্যের পরবর্তী মুনাফার
উপর ৫% ম্যানেজারের কমিশন ধার্য করা হলে, কমিশন কত?
সম্ভাব্য দায়কে কোথায় লিপিবদ্ধ করতে হয়?
অনুপার্জিত আয় একটি-
কোনটি সম্পত্তিবাচক হিসাব?
অনুমিত অনাদায়যোগ্য প্রাপ্য হিসাবের প্রকৃতি কি ধরণের?
জনাব আলম ২০১৫ সালে ১,০০,০০০ টাকা আয় বাবদ পান,
যার মধ্যে ২৫,০০০ টাকা ২০১৪ সালের এবং ৪০,০০০ টাকা ২০১৬ সালের আয়।
যদি ২০১৫ সালের প্রকৃত খরচ ১০,০০০ টাকা হয়,
তাহলে বকেয়া ভিত্তিতে ২০১৫ সালের নিট মুনাফা কত টাকা?
কোনটি অস্পর্শ স্থায়ী সম্পদ নয়?
সমস্ত বছরের চূড়ান্ত আর্থিক অবস্থা জানার জন্য প্রস্তুত করা হয়-
সুনাম কোন ধরণের হিসাব?
নিচের কোনটি অলীক সম্পত্তি?
প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোনটি বিবেচনা করা হয় না?