Questions in this chapter
স্থায়ী সম্পত্তিতে মূলধন বিনিয়োগের প্রক্রিয়াকে কী বলা হয়?
বার্ষিক গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করলে কোনটি পাওয়া যায়?
কোনো প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ৫০,০০০ টাকা, ৪, বছরে প্রাপ্ত নগদ প্রবাহের বর্তমান মূল্য ৬০,০০০ টাকা হলে, প্রকল্পের নিট বর্তমান মূল্য কত?
কোনো সম্পত্তির অর্থনৈতিক জীবনকাল শেষে যে মূল্য পাওয়া যায়, তাকে কী বলে?
মূলধন নিয়ন্ত্রণের জন্য কোনটি প্রয়োজন?
মূলধন বাজেটিং-এ কী বিবেচনা করা হয়?
প্রকল্প মূল্যায়নের প্রাচীন পদ্ধতি কোনটি?
মূল বিনিয়োগের সাথে অবশিষ্ট মূল্য যোগ করে ২ দ্বারা ভাগ করলে কোনটি পাওয়া যাবে?
মূলধন বাজেটিং-এর সীমাবদ্ধতা হলো—
i. অনিশ্চয়তা
ii. মূলধন ব্যয় পরিবর্তন
iii. আর্থিক বিবরণী
নিচের কোনটি সঠিক?
মূলধন বাজেটিং-এর ধাপসমূহ হলো—
i. . প্রকল্প উদ্ভাবন
iii. মূলধন নিয়ন্ত্রণ
ii. প্রকল্প মূল্যায়ন
নিচের কোনটি সঠিক?
গড় মুনাফা হার পদ্ধতির সুবিধা হলো—
i. সহজে নির্ণয় করা যায়
ii. আর্থিক বিবরণী থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়
iii. অর্থের সময়মূল্য বিবেচনা করা হয়
নিচের কোনটি সঠিক?
মূলধন বাজেটিং প্রকল্প মূল্যায়নের পদ্ধতিগুলো হলো—
i. গড় মুনাফার হার
ii. পে-ব্যাক পিরিয়ড
iii. নিট বর্তমান মূল্য
নিচের কোনটি সঠিক?
নিট বর্তমান মূল্য আন্তঃআয়ের হারের তুলনায় উত্তম হওয়ার কারণ—
i. নিট বর্তমান মূল্য পদ্ধতিতে প্রাপ্ত সুবিধা বিনিয়োগকৃত অর্থের পরিমাণের সাপেক্ষে পরিমাপ করা হয় না
ii. প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ পুনরায় মূলধন ব্যয় হারে বিনিয়োগ করা যায়
iii. অসনাতন নগদ আন্তঃপ্রবাহ যুক্ত একটি প্রকল্পের অনেকগুলো আন্তঃমায়ের হার থাকতে পারে
নিচের কোনটি সঠিক?
মূলধন বাজেটিং-এর সমস্যা হলো—
i. চাহিদার পরিবর্তন
ii. উৎপাদন ব্যয়ের পরিবর্তন
iii. মূলধন ব্যয়ের পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।
মি. আলীম একটি প্রকল্পে বিনিয়োগ করতে চান যার পরিমাণ ১,০০,০০০ টাকা। উক্ত বিনিয়োগ থেকে আগামী ৫ বছর যাবত বার্ষিক নগদান প্রবাহ পাওয়া যাবে যথাক্রমে ২০,০০০ টাকা, ৩০,০০০ টাকা, ৪০,০০০ টাকা, ৪০,০০০ টাকা এবং ২৪,০০০ টাকা।
তৃতীয় বছরে প্রকল্পটির ক্রমযোজিত নগদান প্রবাহ কত?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।
মি. আলীম একটি প্রকল্পে বিনিয়োগ করতে চান যার পরিমাণ ১,০০,০০০ টাকা। উক্ত বিনিয়োগ থেকে আগামী ৫ বছর যাবত বার্ষিক নগদান প্রবাহ পাওয়া যাবে যথাক্রমে ২০,০০০ টাকা, ৩০,০০০ টাকা, ৪০,০০০ টাকা, ৪০,০০০ টাকা এবং ২৪,০০০ টাকা।
প্রকল্পটির PBP কত?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।
একটি প্রকল্পে ২,০০,০০০ টাকা বিনিয়োগ করে আগামী ৬ বছরে প্রতিবছর ৫০,০০০ টাকা করে পাওয়া যাবে। সুযোগ ব্যয়ের হার ১১%।
উক্ত প্রকল্পের বিনিয়োগ পরিশোধকাল কত বছর?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।
একটি প্রকল্পে ২,০০,০০০ টাকা বিনিয়োগ করে আগামী ৬ বছরে প্রতিবছর ৫০,০০০ টাকা করে পাওয়া যাবে। সুযোগ ব্যয়ের হার ১১%।
উক্ত প্রকল্পের নিট বর্তমান মূল্য কত টাকা?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।
ACI কোম্পানি ৩,০০,০০০ টাকা ব্যয়ে একটি মেশিন কিনতে চায় মেশিনটির আয়ুষ্কাল ৫ বছর। মেশিনটির ভগ্নাবশেষ মূল্য ৩০,০০০ টাকা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়।
মেশিনটির বার্ষিক অবচয়ের পরিমাণ কত?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।
ACI কোম্পানি ৩,০০,০০০ টাকা ব্যয়ে একটি মেশিন কিনতে চায় মেশিনটির আয়ুষ্কাল ৫ বছর। মেশিনটির ভগ্নাবশেষ মূল্য ৩০,০০০ টাকা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়।
প্রকল্পটির গড় বিনিয়োগ কত?