Questions in this chapter
শিক্ষক ছাত্রদের মানবদেহের গুরুত্বপূর্ণ দুই ধরনের নালি সম্পর্কে বললেন যার একটি অর্ধবৃত্তাকার এবং অন্যটি শামুকের খোলসের মত প্যাচানো তবে দুই ধরনের নালিই সংবেদী কোষ বহন করে। তিনি আরো বললেন দ্বিতীয় ধরনের নালিটি স্নায়ু দ্বারা কেন্দ্রিয় স্নায়ুতন্ত্রের A অংশ দ্বারা নিয়ন্ত্রিত।
ক. ভার্মিস কী?
খ. মস্তিষ্কের প্রকোষ্ঠসমূহের চিহ্নিত চিত্র আঁক।
গ. মানব জীবনে A অংশের ভূমিকা ব্যাখ্যা কর।
ঘ. মানবজীবনে অন্বয়ের প্রভু আলোচনা কর।

ক. মিশ্র স্নায়ু কাকে বলে?
খ. উপযোজন বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকের রোমান সংখ্যাটির ভূমিকা ব্যাখ্যা কর।
ঘ. উল্লেখিত গ্রন্থিটি আমাদের দেহের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে- বিশ্লেষণ কর।
মানবদেহে অনুপ্রবেশকারী জীবাণু ধ্বংস করার ক্ষেত্রে ৩ স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরী ভূমিকা রাখে। এক্ষেত্রে লিম্ফোসাইট এক ধরনের প্রোটিন অণু গঠনের মাধ্যমে স্পেসিফিক প্রতিরক্ষা করে । কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কান নন-স্পেসিফিক প্রতিরক্ষায় অংশ নেয়।
ক. ইমপ্লান্টেশন কী?
খ. অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখ।
গ. উদ্দীপকে উল্লেখিত অণুর মৌলিক গঠন চিত্রসহ লেখ।
ঘ. উদ্দীপকের উল্লেখিত অঙ্গটি কীভাবে মানুষের শ্রবণে সহায়তা করে তা ব্যাখ্যা কর।

ক. সাইনাস কী? খ. সারকিউলাস সেফালিকাস বলতে কী বোঝায়? গ. উদ্দীপকের X এর গঠন ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকের X অংশে সংঘটিত প্রক্রিয়া নিয়ন্ত্রণে Y এর ভূমিকা মুখ্য – এ ব্যাপারে তোমার যুক্তিপূর্ণ মতামত দাও।

ক. উপযোজন কী?
খ. রাসায়নিক দূত বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের 'X' অংশ তোমার দেহে কি কি কাজ করে- ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের 'Y' অংশটি মানবদেহে বিভিন্ন অঙ্গের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে- বিশ্লেষণ কর।

ক. নিউরোগ্লিয়া কী? খ. অর্গান অব কর্টি বলতে কী বুঝায়? গ. উদ্দীপকের B হতে উৎপন্ন স্নায়ুগুলোর নাম ও কাজ লেখ ৷ ঘ. উদ্দীপকের A অংশটি ক্ষুদ্র হলেও গুরুত্ব অনেক— বিশ্লেষণ কর।

ক. ইন্টারফেরন কী?
খ. ইমিউনিটি বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের X চিত্রের A-অংশটির সচিত্র গঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের X চিত্রটি কিভাবে প্রবণে ভূমিকা পালন করে? বিশ্লেষণ কর।
মানুষের ৮ম করোটিক স্নায়ুর সাথে সম্পর্ক যুক্ত একটি অঙ্গ যা দুটি ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীর কাজ নিয়ন্ত্রণ করে যার একটি শ্রবণ ও অন্যটি ভারসাম্য রক্ষা।
ক. নিউরোট্রান্সমিটার কী?
খ. পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির জটিলতম অংশের গঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত স্নায়ু ও অঙ্গের কার্যকারীতায় দেহের ভারসাম্য রক্ষিত হয়” – মতামতসহ বিশ্লেষণ কর।
মানবদেহে শ্রবণ ও ভারসাম্য রক্ষায় একজোড়া কান রয়েছে। এগুলোর সূক্ষ্ম অঙ্গসমূহ করোটির টেমপোরাল হাড়ের ভেতরে সুরক্ষিত অবস্থায় থাকে। এগুলো ভেস্টিবুলো ককলিয়ার স্নায়ুর মাধ্যমে সংবেদ মস্তিষ্কে প্রেরণ করে।
ক. বৃদ্ধি হরমোন কী?
খ. ইনসুলিন কিভাবে কাজ করে।
গ. উদ্দীপকে উল্লিখিত অঙ্গের শামুকের মতো প্যাচানো অংশের গঠন লিখ।
ঘ. উক্ত অঙ্গটি কিভাবে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা কর।

ক. মেনারচি কী?
খ. করোটিক স্নায়ুগুলোর নাম ধারাবাহিকভাবে লিখ।
গ. E উদ্দীপকটির গঠন ব্যাখ্যা কর।
ঘ. F উদ্দীপকটির রক্তসংবহনতন্ত্রটি আলোচনা কর।
অডিটরি স্নায়ু নিয়ন্ত্রিত মানুষের বিশেষ এক ধরনের অঙ্গ যার গঠনে শামুকের খোলকের মত প্যাচানো অংশ দেখা যায় এবং যাতে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি বিদ্যমান।
ক. উপযোজন কী?
খ. পিটুইটারী গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন?
গ. উদ্দীপকের বিশেষ ধরনের অঙ্গটির গঠন ব্যাখ্যা কর।
ঘ. শ্রবণ ও ভারসাম্য রক্ষায় উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির গুরুত্ব বিশ্লেষণ কর।

ক. কাইলোমাইক্রন কী? খ. অনিয়ন্ত্রিত হরমোন ব্যবহারের প্রভাবগুলো লিখ। গ. উদ্দীপকে 'B' অংশের গঠন বর্ণনা কর। ঘ. মানবদেহে A এবং B এর ক্রিয়াকৌশল ব্যাখ্যা কর।
মানবদেহের কিছু গ্রন্থি নিঃসৃত জৈব রাসায়নিক পদার্থ “রাসায়নিক দূত” হিসেবে বিভিন্ন দৈহিক ও শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে থাকে। দেহকে সচল ও কর্মক্ষম রাখতে এসব জৈব রাসায়নিক পদার্থের অতি অল্প মাত্রায় ক্ষরণ প্রয়োজন এবং এর অনিয়ন্ত্রিত ক্ষরণ বা ব্যবহার মানবদেহে নানা জটিল অবস্থার সৃষ্টি করে।
ক. অর্গান অব কর্টি কী?
খ. উপযোজন বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত ’’জৈব রাসায়নিক পদার্থ" ক্ষরণকারী তিনটি উৎস ও তাদের ক্ষরিত রসের নাম লিখ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত “জৈব রাসায়নিক পদার্থ”-এর অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলাফল বর্ণনা কর।

ক. গবলেট কোষ কী?
খ. কার্বোহাইড্রেট পরিপাকে অংশগ্রহণকারী এনজাইমের নামগুলো লেখ।
গ. চিত্র-ক এর লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
ঘ. চিত্র-খ এর B চিহ্নিত অংশটির কাজ শুধুই কি শ্রবণ? তোমার মতামত দাও।
A= মানুষের আলোকে সংবেদি অঙ্গ B= মানুষের শ্রবণ ও ভারসাম্য রক্ষাকারী অ্ঙ্গ ক. ইমপ্লান্টেশন কী? খ. পিত্তরসের ২টি কাজ লেখ। গ. উদ্দীপকের B অংশে, উল্লিখিত প্রথমোক্ত কৌশল ব্যাখ্যা কর। ঘ. A অঙ্গের চিত্রসহ গঠন আলোচনা কর।
উত্তরাধিকার সৃষ্টি ও বৃদ্ধিতে কোষের বিভাজন ক্ষমতা মুখ্য ভূমিকা পালন করে। তবে বিশেষ ধরনের কিছু কোষ বিভাজনে অক্ষম যাদের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে যোগাযোগ রক্ষা করা হয়। আবার উত্তরাধিকার সৃষ্টিকারী এই কোষ গুলি একটি নির্দিষ্ট বয়স সীমার মধ্যে তৈরি হয়।
ক. নিউরোগ্লিয়া কী?
খ. মস্তিষ্কের বাম অংশ দেহের ডান অংশের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কেন?
গ. উপরোক্ত অক্ষম কোষটির ক্রিয়া কৌশল বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত শেষোক্ত প্রকারের কোষগুলি কী সব একই প্রক্রিয়ায় উৎপন্ন হয়? যুক্তিসহ বুঝিয়ে লিখ।
মানুষের বারো জোড়া করোটিক স্নায়ুর মধ্যে ii নং স্নায়ু এক বিশেষ অঙ্গে গমন করেছে। এটি তিনটি স্তর দ্বারা গঠিত হলেও ভিতরের স্তরটিতে ২টি বিশেষ ধরনের কোষ থাকে।
ক. মেনিনজেস কী? খ. রাসায়নিক দূত বলতে কী বোঝ? গ. উদ্দীপকে উল্লেখিত অশটির লম্বচ্ছেদের চিত্র অঙ্কন কর। ঘ. উদ্দীপকে উল্লেখিত কোষ দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।

ক. অ্যানজাইনা কী? খ. রাসায়নিক সমন্বয় বলতে কী বোঝ? গ. উদ্দীপকে ছক-১ এর প্রথম অংশটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন কর। ঘ. উদ্দীপকের ছক-১ এর ২য় অঙ্গটি ছক ২ এ বর্ণিত দুটি কাজের সাথে সম্পর্কিত তা বিশ্লেষণ কর।
দেহের অনুভূতিগুলো নিউরনের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ার কেন্দ্রিয় স্নায়ুতন্ত্রে পৌঁছে।
ক. ডায়েনসেফালন কী?
খ. থালামাসকে উদ্দীপনার প্রবেশদ্বার বলা হয় কেন?
গ. উদ্দীপক সংশ্লিষ্ট এককের গঠন লেখ।
ঘ. উদ্দীপক সংশ্লিষ্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করা।

ক. উপযোজন কী? খ. দ্বিনেত্র দর্শন বলতে কী বোঝায়? গ. উদ্দীপকের 'A' চিহ্নিত অংশটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন কর। ঘ. উদ্দীপকের 'B' চিহ্নিত অংশটি একরে ২টি কাজ করে। বিশ্লেষণ কর।