Questions in this chapter

HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ সরকার কাঠামো ও সরকার অঙ্গসমূহ
All Topics
View

মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী মেডিসন বলেন, "আইন, শাসন ও বিচার সংক্রান্ত কার্য ও ক্ষমতা একই হাতে কেন্দ্রীভূত হলে স্বৈরাচার সৃষ্টি হবে"। তার মতে, আইন বিভাগ আইন তৈরি করবে, শাসন বিভাগ তা বাস্তবায়ন। করবে এবং বিচার বিভাগ প্রচলিত আইনানুযায়ী অপরাধীকে শান্তি দেবে। আর নিরপরাধীকে মুক্তি দিয়ে রাষ্ট্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।

ক. সরকার কী?

খ. স্বাধীনতার রক্ষাকবচ বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে সরকার ব্যবস্থার কোন বিষয়টিকে ইঙ্গিত করে?' তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লেখিত বিষয় সরকারের স্বেচ্ছাচারিতা রোধ ও ব্যক্তিস্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করে- তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

BB_2023
Views: 136Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ সরকার কাঠামো ও সরকার অঙ্গসমূহ
All Topics
View

শ্রেণিকক্ষে পাঠদান কালে অধ্যাপক নিশাত বলেন, আইনসভা আইন প্রণয়ন করলেও তা বাস্তবায়ন করে সরকারের গুরুত্বপূর্ণ অন্য একটি বিভাগ। সরকারের এই বিভাগের ক্ষমতা দিন দিন বেড়েই চলেছে। সরকার বলতে জনগণ সাধারণত এই বিভাগকেই বুঝে থাকে।

ক. 'The Spirit of Laws' বইটি কার লেখা?

খ. মানুষ আইন মেনে চলে কেন?

গ. অধ্যাপক নিশাতের বক্তব্যে সরকারের যে বিভাগের প্রতিফলন। ঘটেছে তার কার্যাবলি আলোচনা করো।

ঘ. "সরকারের এই বিভাগের ক্ষমতা দিন দিন বেড়েই চলেছে"- বিশ্লেষণ করো।

BB_2023
Views: 221Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ সরকার কাঠামো ও সরকার অঙ্গসমূহ
All Topics
View

'ক' রাষ্ট্রে শাসকদল 'ব্যতীত অন্য কোনো দল নেই এবং উৎপাদন ও বণ্টনব্যবস্থা ব্যক্তি মালিকানার পরিবর্তে রাষ্ট্রকর্তৃক পরিচালিত। হয়। অপরদিকে 'খ' রাষ্ট্রের অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে এবং জনমতকে গুরুত্ব দেওয়া হয়।

ক. সরকারের অঙ্গ কয়টি?

খ. বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

গ. 'ক' রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা লক্ষ করা যায়? এর দোষগুলো লেখো।

ঘ. 'ক' ও 'খ' রাষ্ট্রের সরকার ব্যবস্থার মধ্যে কোনটি তোমার পছন্দ? যুক্তি সহকারে লেখো।

DB_2022
Views: 739Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ সরকার কাঠামো ও সরকার অঙ্গসমূহ
All Topics
View

wKONoiOk

ক. বাংলাদেশের আইনসভার নাম কী?

খ. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝায়?

গ. '?' চিহ্নিত স্থানে যা বসবে তার কার্যাবলি ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে'?' চিহ্নিত বিভাগের সাথে অপর বিভাগ দুটির সম্পর্ক। মূল্যায়ন করো।

DB_2022
Views: 698Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ সরকার কাঠামো ও সরকার অঙ্গসমূহ
All Topics
View

'ক' রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের নামে সকল কিছু পরিচালিত হলেও ক্ষমতার মূলে থাকেন সরকারপ্রধান। কিন্তু 'খ' রাষ্ট্রে যিনি রাষ্ট্রপ্রধান তিনি সরকারপ্রধান।

ক. বাংলাদেশের আইনসভার নাম কী?

খ. দায়িত্বশীল সরকার বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে বর্ণিত 'ক' ও 'খ' রাষ্ট্রের সরকার ব্যবস্থার মধ্যে বৈসাদৃশ্যসমূহ তুলে ধরো-।

ঘ. উদ্দীপকে বর্ণিত সরকার ব্যবস্থার মধ্যে বাংলাদেশের জন্য কোন ধরনের সরকার ব্যবস্থাকে তুমি অধিক উপযোগী বলে মনে কর? যুক্তি দেখাও।

MSB_2022
Views: 446Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ সরকার কাঠামো ও সরকার অঙ্গসমূহ
All Topics
View

'ক' রাষ্ট্রের শাসনব্যবস্থায় একটি কেন্দ্র থেকে সমগ্র দেশ পরিচালিত হয়। অপরদিকে, 'খ' রাষ্ট্রের শাসনব্যবস্থায় কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বিভাজন করে দেওয়া হয়েছে।

ক. সরকারের অঙ্গ কয়টি?

খ. বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে?

গ. উদ্দীপকে উল্লিখিত 'খ' রাষ্ট্রের সরকার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লেখো।

ঘ. উদ্দীপকের আলোকে 'ক' রাষ্ট্রের শাসনব্যবস্থার সাথে 'খ' রাষ্ট্রের শাসনব্যবস্থার তুলনামূলক আলোচনা করো।

MSB_2022
Views: 213Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ সরকার কাঠামো ও সরকার অঙ্গসমূহ
All Topics
View

জনাব আজাদ 'ক' নামক রাষ্ট্রের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি তাঁর পরামর্শে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংবিধানিক পদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়োগ প্রদান করেন। তাঁকে কেন্দ্র করে মন্ত্রিসভার সকল কর্মকাণ্ড পরিচালিত হয়।

ক. বাংলাদেশ সরকারের নির্বাহী প্রধান কে?

খ. যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?

গ. জনাব আজাদ সরকারের যে বিভাগে দায়িত্বরত তার কার্যাবলি আলোচনা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত বিভাগের সাথে বিচার বিভাগের সম্পর্ক তুলে ধরো।

MSB_2022
Views: 263Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ সরকার কাঠামো ও সরকার অঙ্গসমূহ
All Topics
View

tCIIeHrN

ক. সাম্য কী?

খ. বিচার বিভাগের স্বাধীনতা কেন প্রয়োজন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত 'খ' সরকার ব্যবস্থার সাথে তোমার পঠিত কোন সরকার ব্যবস্থার মিল রয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত সরকার ব্যবস্থাসমূহের মধ্যে কোনটিকে তুমি অধিকতর জনকল্যাণকর বলে মনে কর? যুক্তি দাও।

RB_2022
Views: 392Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ সরকার কাঠামো ও সরকার অঙ্গসমূহ
All Topics
View

'ক' রাষ্ট্রে ৫০টি প্রদেশ রয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি প্রাদেশিক সরকারও নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করে। সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়েছে। অপরপক্ষে 'খ' রাষ্ট্রটি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।

ক. দ্বি-দলীয় ব্যবস্থা কাকে বলে?

খ. রাজনৈতিক অধিকার বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকের 'ক' রাষ্ট্রের সরকার ব্যবস্থার সাথে তোমার পঠিত কোন সরকার ব্যবস্থার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত সরকার ব্যবস্থাসমূহের মধ্যে, কোনটিকে তুমি 'বাংলাদেশের জন্য অধিকতর উপযোগী বলে মনে কর? যুক্তি দাও।

RB_2022
Views: 846Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ সরকার কাঠামো ও সরকার অঙ্গসমূহ
All Topics
View

j0e5yqC3

ক. শাসন বিভাগ কী?

খ. একনায়কতন্ত্র বলতে কী বোঝায়?

গ. চিত্রে প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানটি সরকারের কোন বিভাগকে। নির্দেশ করে? তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।

ঘ. রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে উল্লিখিত বিভাগের ভূমিকা। বিশ্লেষণ করো।

RB_2022
Views: 747Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ সরকার কাঠামো ও সরকার অঙ্গসমূহ
All Topics
View

পল্লব ও সাফায়েত দুইজন বিশ্ববিদ্যালয়ের বন্ধু। তাদের বাবার কর্মকাণ্ড নিয়ে আলোচনা প্রসঙ্গে পল্লব বলে, তার বাবা জনগণের। প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি এবং সরকারি আইন প্রণয়নে। অংশগ্রহণ করে। অন্যদিকে সাফায়েত বলে, তার বাবা সরকারি নীতি ও আইন প্রণয়নে সহযোগিতা করে এবং বাস্তবায়নে ভূমিকা রাখে।

ক. নৈতিক কর্তব্য কী?

খ. তথ্য অধিকার কেন প্রয়োজন?

গ. পল্লবের বাবা কোন ধরনের সরকারি কাঠামোর সাথে জড়িত? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত পল্লব ও সাফায়েতের বাবার কর্মকাণ্ড একে অপরের সহযোগী ও পরিপূরক- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

DiB_2022
Views: 309Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ সরকার কাঠামো ও সরকার অঙ্গসমূহ
All Topics
View

mQUTBEuX

ক. মৌলিক অধিকার কী?

খ. সাম্য প্রতিষ্ঠা কেন প্রয়োজন?

গ. উদ্দীপকের '?' চিহ্নিত স্থানটি সরকারের কোন বিভাগকে নির্দেশ করে? উক্ত বিভাগের স্বাধীনতা রক্ষার দুইটি উপায় বর্ণনা করো।

ঘ. আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার সংরক্ষণে উত্ত বিভাগের গুরুত্ব তোমার পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।

DiB_2022
Views: 572Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ সরকার কাঠামো ও সরকার অঙ্গসমূহ
All Topics
View

'A' রাষ্ট্রে সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও অঙ্গরাজ্যের মধ্যে ক্ষমতা বিভাজন করে দেওয়া আছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি। অঙ্গরাজ্যের সরকারসমূহও নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে ক্ষমতার চর্চা করে। 'B' রাষ্ট্রে একটিমাত্র কেন্দ্র থেকে সমগ্র দেশ পরিচালিত হয়।

ক. 'Lag' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

খ. নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলতে কী বোঝ?

গ. উদ্দীপকের 'A' রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? তার গুণসমূহ উল্লেখ করো।

ঘ. 'A' এবং 'B' রাষ্ট্রের সরকার ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ। করো।

CB_2022
Views: 158Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ সরকার কাঠামো ও সরকার অঙ্গসমূহ
All Topics
View

রাইয়ান আহমেদ একটি প্রতিষ্ঠানের প্রধান। তিনি তার সহকর্মীদের পরামর্শক্রমে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। ফলে তার প্রতিষ্ঠানের দ্রুত উন্নয়ন হচ্ছে। অপরদিকে, আরিয়ান আহমেদ অপর একটি প্রতিষ্ঠানের প্রধান। তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণে প্রতিষ্ঠানের কারো সাথে পরামর্শ করেন না বরং তার মতামত অন্যদের ওপর চাপিয়ে দেন।

ক. প্রতিনিধিত্বশীল গণতন্ত্র কী?

খ. যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে রাইয়ান আহমেদের প্রতিষ্ঠান কোন শাসনব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানসমূহের পরিচালনা পদ্ধতির মধ্যে কোনটিকে তুমি সমর্থন কর? যুক্তি দাও।

CB_2022
Views: 91Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ সরকার কাঠামো ও সরকার অঙ্গসমূহ
All Topics
View

dupptJxf

ক. 'Demos' শব্দের অর্থ কী?

খ. 'সর্বজনীন ভোটাধিকার' বলতে কী বোঝ?

গ. 'খ' রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা করো।

ঘ. তুমি কি মনে কর, 'ক' রাষ্ট্রের সরকার ব্যবস্থা 'খ' রাষ্ট্রের চেয়ে উত্তম? মতামত দাও।

ChB_2022
Views: 609Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ সরকার কাঠামো ও সরকার অঙ্গসমূহ
All Topics
View

রহমত ও বাটলার একই অফিসে চাকরি করে। বিগত নির্বাচনের সময় বাটলার দেখে রহমতের দেশে একাধিক ব্যক্তি প্রার্থী। হয়েছেন। জনগণ তাদের পছন্দনীয় প্রার্থীকে ভোট প্রদান করছে এবং উৎসব-মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাটলার রহমতকে বলল, তার নিজের দেশে একটিমাত্র রাজনৈতিক দল আছে এবং ঐ দলের সদস্যদের মধ্য থেকে প্রার্থী নির্বাচিত হন।

ক. আইনগত অধিকার কী?

খ. মানবাধিকার বলতে কী বোঝায়?

গ.. বাটলারের রাষ্ট্রে কোন ধরনের সরকার রয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে রহমত ও বাটলারের দেশের মধ্যে কোন দেশ। নাগরিক অধিকার রক্ষায় সচেষ্ট রয়েছে? যুক্তি দাও।

ChB_2022
Views: 393Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ সরকার কাঠামো ও সরকার অঙ্গসমূহ
All Topics
View

জনাব ইকবাল হোসেন সরকারের একটি বিভাগের সদস্য। সরকারের গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত তার বিভাগে আলাপ-আলোচনা করে গৃহীত হয়। সরকারের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব তার বিভাগ থেকে পাস করতে হয়। ইকবাল হোসেন লক্ষ করছেন যে, তার বিভাগের চেয়ে অন্য একটি বিভাগ শক্তিশালী হয়ে উঠেছে। তার বিভাগে আলোচনা ছাড়া অন্য বিভাগটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন করছে।

ক. রাষ্ট্রের উপাদান কয়টি?

খ. যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?

গ. জনাব ইকবাল হোসেন সরকারের কোন বিভাগের সদস্য? উক্ত বিভাগের নির্বাচনমূলক কাজ ব্যাখ্যা করো।

ঘ. জনাব ইকবালের বিভাগের ক্ষমতা হ্রাসের কারণ বিশ্লেষণ করো।

ChB_2022
Views: 657Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ সরকার কাঠামো ও সরকার অঙ্গসমূহ
All Topics
View

MYluD5J9

ক. 'ক্ষমতা স্বতন্ত্রীকরণ' নীতির প্রবক্তা কে?

খ. 'নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি' বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে '?' চিহ্নিত স্থান সরকারের কোন বিভাগকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।

ঘ. আইনের শাসন প্রতিষ্ঠায় উত্ত বিভাগের ভূমিকা বিশ্লেষণ করো।

ChB_2022
Views: 778Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ সরকার কাঠামো ও সরকার অঙ্গসমূহ
All Topics
View

ihGJ81aX

ক. 'ক্ষমতা স্বতন্ত্রীকরণ' নীতির প্রবক্তা কে?

খ. প্রজাতন্ত্র বলতে কী বোঝ?

গ. উদ্দীপকে কোন দুটি সরকারের চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।

ঘ. কোন সরকারটির সাথে বাংলাদেশের সাদৃশ্য রয়েছে? বিশ্লেষণ করো।

SB_2022
Views: 643Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ সরকার কাঠামো ও সরকার অঙ্গসমূহ
All Topics
View

নয়ন লেখাপড়ার জন্য 'X' রাষ্ট্রে গমন করে। সে লক্ষ করে যে, সে দেশের আইনসভার একটি কক্ষের সদস্যগণ জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন। পক্ষান্তরে অন্য কক্ষের সদস্যগণ উত্তরাধিকার ও মনোনয়ন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হন। কিন্তু নয়নের নিজ দেশের আইনসভার সদস্যগণ জনগণের প্রত্যক্ষ ভোটের দ্বারা একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন।

ক. সরকারের অঙ্গ কয়টি?

খ. বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে বর্ণিত 'X' রাষ্ট্রের আইনসভা কোন প্রকৃতির? ব্যাখ্যা করো।

ঘ. ত্রুটিমুক্ত আইন প্রণয়নে উদ্দীপকে বর্ণিত কোন, রাষ্ট্রের আইনসভা অধিকতর কার্যকর ভূমিকা পালন করতে পারে? বিশ্লেষণ করো।

SB_2022
Views: 236Answers: 0Bookmarks: 0Asked to solve: 0