Questions in this chapter
অংশীদারি কারবারের বকেয়া খরচ বাবদ দায় হিসাব বাদ পড়লে-
i. কারবারের মুনাফা বৃদ্ধি পাবে
ii. অংশীদারদের মূলধন বৃদ্ধি পাবে
iii. কারবারের সম্পদ বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
অংশীদার কর্তৃক কারবার হতে পণ্য উত্তোলনের উপর সুদ—
তামিম ইকবাল ও মাশরাফি একটি অংশীদার কারবারের দু'জন অংশীদার। তাদের প্রত্যেকের প্রারম্ভিক মূলধনের পরিমাণ ৩০,০০০ টাকা। বছরের মাঝামাঝিতে প্রত্যেকে আরও ১০,০০০ টাকা করে অতিরিক্ত মূলধন আনয়ন করেন। ৫% হারে অংশীদারদের মূলধনের মোট সুদের পরিমাণ কত?
রকি একটি অংশীদারি কারবারের একজন অংশীদার। সে কারবার হতে প্রতি মাসে ৫% হারে ৪,০০০ টাকা করে উত্তোলন করেন। উত্তোলনের সুদের পরিমাণ কত?
প্রতি মাসের শেষে ৩,০০০ টাকা করে সারা বছর উত্তোলন করলে ১০% হারে উত্তোলনের সুদ কত হবে?
মূলধনের সুদ চার্জ করা—
i. বাধ্যতামূলক
ii. ঐচ্ছিক
iii. চুক্তির উপর নির্ভরশীল
নিচের কোনটি সঠিক?
অংশীদারদের কমিশন-
i. চুক্তি অনুযায়ী প্রদান করা হয়
ii. নির্দিষ্ট হারে মুনাফার ওপর প্রদান করা হয়
iii. মূলধনের ওপর প্রদান করা হয়
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে জনাব কমলের ঋণ হিসাবের উদ্বৃত্ত ছিল ৫০,০০০ টাকা। ঐ বছর ১ জুলাই ১০,০০০ টাকার ঋণ পরিশোধ করা হয়েছে। সুদের হার ১০%।
বছর শেষে ঋণের সুদের পরিমাণ কত?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে জনাব কমলের ঋণ হিসাবের উদ্বৃত্ত ছিল ৫০,০০০ টাকা। ঐ বছর ১ জুলাই ১০,০০০ টাকার ঋণ পরিশোধ করা হয়েছে। সুদের হার ১০%।
১ জুলাই ২০১৪ তারিখে তিনি আরও ২০,০০০ নতুন ঋণ গ্রহণ করলে সমাপনী ঋণের পরিমাণ কত হবে?
দুইজন অংশীদারের মুনাফা বণ্টন অনুপাত ২:১। তৃতীয়জনকে ১/৫ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে তারা ব্যবসায়ের নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে মুনাফা বণ্টনের নতুন অনুপাত কত?
বিথী ও চৈতী একটি অংশীদারি ব্যবসায়ের দুইজন অংশীদার। তাদের মুনাফা বণ্টন অনুপাত ৩:২। তারা সাথীকে ১/৩ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে ব্যবসায়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। বিথী, চৈতী ও সাথীর মধ্যে মুনাফার নতুন অনুপাত কত হবে?
সৌরভ ও সিয়াম দুইজন অংশীদার যারা ২: ৩ অনুপাতে মুনাফা ক্ষতি বন্টন د. করে। সায়ান অংশের জন্য নতুন অংশীদার হিসেবে যোগদান করে। সৌরভ, সিয়াম ও সায়ানের মুনাফা/ক্ষতি বন্টনের নতুন অনুপাত কত?
সায়েম এবং সাবরিনা অংশীদারি ব্যবসায়ের দুইজন অংশীদার। ১ লা জানুয়ারী- ২০১৪ ব্যবসায়ে তাদের বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে ৫০,০০০ টাকা ও ৬০,০০০ টাকা। উক্ত হিসাবকালের মাঝামাঝি সময়ে সেলিম ব্যবসায়ের অংশীদার হিসাবে চুক্তিবদ্ধ হয়। এ ক্ষেত্রে তার বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ ছিল ১,০০,০০০ টাকা। অংশীদারি চুক্তি অনুযায়ী তাদের বিনিয়োগকৃত মূলধনের উপর ১০% হারে সুদ ধার্য করা হয়। ২০১৪ সালের ৩১ শে ডিসেম্বর তারিখে সেলিমের মূলধনের সুদ কত?
A, B ও C একটি অংশীদারী কারবারের অংশীদার। A এর মূলধন ২৫০,০০০ টাকা, B এর মূলধন ৩২০,০০০ টাকা ও C এর মূলধন ১৮০,০০০। C ব্যবসায় পরিচালনা বাবদ ৬০,০০০ টাকা বেতন পাবে। ব্যবসায়ে ২১০,০০০ টাকা লাভ হলে, বছর শেষে C মোট কত টাকা পাবে?
অনু ও তনু দুই অংশীদার একটি অংশীদারী কারবারে ৩:২ হারে লাভক্ষতি বণ্টন করে। ২০১০ সনের ১ জানুয়ারি তাদের প্রারম্ভিক মূলধন ছিল যথাক্রমে ৮০,০০০ ও ৫০,০০০ টাকা। চুক্তি অনুসারে অংশীদারদ্বয় প্রারম্ভিক মূলধনের উপর ১০% সুদ পাবে এবং অনু মাসিক ১০০০ টাকা বেতন পাবে। ২০১০ সনে কারবারটি ২,০০,০০০ টাকা মোট মুনাফা করে। পরিচালন খরচ (operating expenses) হল ৭০,০০০ টাকা ও অন্যান্য খরচ ৫,০০০ টাকা। ২০১০ সনের বণ্টনকৃত মুনাফার পরিমাণ কত?
তওফিক ও নাফিস দুজন অংশীদার যাদের ১/১/২০০৬ তারিখে মূলধন হিসাবে জের ছিল যথাক্রমে ৪০,০০০ ও ৫০,০০০ টাকা। ২০০৬ সনে ব্যবসায়ে মোট মুনাফা (মূলধনের উপর সুদ ও বেতন সমন্বয়ের পূর্বে) হয়েছিল ১,০০,০০০ টাকা। ২০০৬ সনে তওফিক ২২,০০০ টাকা ও নাফিস ১৫,০০০ টাকা বেতন নেয়। ১০% হারে প্রারম্ভিক মূলধনের উপর সুদ দেয়া হবে। মুনাফার বাকী অংশ দুজনের মধ্যে সমান অংশে ভাগ করা হবে। এ সকল সমন্বয়ের পর তাদের মূলধন হিসাবের জের কত হবে?
চুক্তিতে অনুল্লেখ থাকলে কত হারে অংশীদারী কারবারে অংশীদারদের ঋণের ওপর সুদ ধার্য হবে?
'ক' ও 'খ' একটি অংশীদারি ফার্মের অংশীদার, যারা মুনাফা ৩: ২ অনুপাতে ভাগ করে। ১ জানুয়ারি, ২০০৬ তারিখে মূলধনের জের ছিল যথাক্রমে ৬০,০০০ টাকা ও ৪০,০০০ টাকা। চুক্তি অনুযায়ী প্রারম্ভিক মূলধনের উপর ১০% হারে সুদ প্রদান করা হয় এবং খ-কে মাসে ১,০০০ টাকা বেতন প্রদান করা হয়। ৩১শে ডিসেম্বর ২০০৬ তারিখে খ-এর মূলধনের জের দাঁড়িয়েছে ১,১৬,০০০ টাকায়। ২০০৬ সনের মোট মুনাফার পরিমাণ টাকায় কত ছিল?
উত্তরের জন্য নিম্নোক্ত তথ্যাবলী বিবেচনা কর-
A ও B সমঅংশীদার হিসেবে ১লা জানুয়ারী, ২০০৪ তারিখে যথাক্রমে ৩,০০০ টাকা ও ৪,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করে। ২০০৪ সালে তাদের লাভ ছিল ৬০০ টাকা, উত্তোলন ছিল A ১৫০ টাকা ও B ১০০ টাকা। মূলধনের উপর সুদ ৫%। ২০০৫ সালে তারা লাভ-ক্ষতির হার ২: ১ করলেও অন্য কোন পরিবর্তন করেনি। ২০০৫ সালে কারবারে লাভ হয় ২,৪০০ টাকা এবং উত্তোলন ছিল A ১,০০০ টাকা ও B ৫০০ টাকা। মূলধনের উপর আগের হারে সুদ ধরা হয়। তবে তা ছিল ২০০৪ সালের সমাপনী জেরের উপর।
৩১ শে ডিসেম্বর, ২০০৫ তারিখে A ও B-এর মূলধনের জের কত টাকা?
উত্তরের জন্য নিম্নোক্ত তথ্যাবলী বিবেচনা কর-
A ও B সমঅংশীদার হিসেবে ১লা জানুয়ারী, ২০০৪ তারিখে যথাক্রমে ৩,০০০ টাকা ও ৪,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করে। ২০০৪ সালে তাদের লাভ ছিল ৬০০ টাকা, উত্তোলন ছিল A ১৫০ টাকা ও B ১০০ টাকা। মূলধনের উপর সুদ ৫%। ২০০৫ সালে তারা লাভ-ক্ষতির হার ২: ১ করলেও অন্য কোন পরিবর্তন করেনি। ২০০৫ সালে কারবারে লাভ হয় ২,৪০০ টাকা এবং উত্তোলন ছিল A ১,০০০ টাকা ও B ৫০০ টাকা। মূলধনের উপর আগের হারে সুদ ধরা হয়। তবে তা ছিল ২০০৪ সালের সমাপনী জেরের উপর।
২০০৫ সালে A ও B এর মূলধনের সুদ কত টাকা?