Questions in this chapter
প্রতি মাসের শুরুতে ৩,০০০ টাকা করে সারা বছর উত্তোলন করলে ১০% হারে উত্তোলনের সুদ কত হবে?
ক ও খ দুজন অংশীদার। তাদের লাভ-ক্ষতি বণ্টনের অনুপাত ৭ : ৫।
গ কে নতুন অংশীদার হিসাবে গ্রহণ করায় তাদের নতুন অনুপাত দাঁড়ায় ২ : ১ : ১।
ক ও খ এর ত্যাগ অনুপাত কত?
প্রীতি একটি অংশীদারী কারবারের একজন অংশীদার। চুক্তি অনুযায়ী তিনি বার্ষিক ৫% হারে প্রতি মাসের শেষ তারিখে
কারবার থেকে ৪০০০.০০ টাকা করে উত্তোলন করেন। তার উঞ্জেলনের সুদের পরিমাণ কত?
উত্তোলনের তারিখ উল্লেখ না থাকলে উত্তোলনের উপর সুদ ধরতে হয় কত?
কোন সালের আইন দ্বারা অংশীদারি কারবার গঠিত হয়?
অংশীদারি কারবারে মূলধন হিসাবে বণ্টনযোগ্য মুনাফা স্থানান্তরিত হয় কোন হিসাব থেকে?
ক ও খ দুজন অংশীদার ৭:৫ অনুপাতে লাভ-ক্ষতি বন্টন করে।
তারা গ কে নতুন অংশীদার গ্রহণ করল এবং ৫ : ৩ : ২ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টনে চুক্তিবদ্ধ হলো।
ক ও খ এর ত্যাগ অনুপাত নির্ণয় কর।
অংশীদারগণ প্রতিমাসের শেষ তারিখে নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করলে সুদ ধার্য করা হয়-
ব্যবসায়ের দায় দেনার জন্য অংশীদার দায়ী থাকেন-
ক, খ ও গ একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। তাদের মুনাফা ও ক্ষতি বণ্টনের অনুপাত ৩ : ৫ : ১।
ক, গ-কে নিশ্চয়তা প্রদান করেছে যে, গ কমপক্ষে ৫০,০০০ টাকা মুনাফা পাবে।
২০১৫ সালে ৩,২৪,০০০ টাকা মুনাফা হলে ক-এর প্রাপ্য মুনাফার পরিমাণ কত টাকা?
মামুন ও হামুন একটি অংশীদারি কারবারের দুজন অংশীদার। উক্ত কারবারের নিট মুনাফা ৫৭,০০০ টাকা।
চুক্তি অনুসারে মামুন ও হামুনের বেতন যথাক্রমে ১৫,০০০ ও ১২,০০০ টাকা।
বাকি মুনাফা যদি ৬০:৪০ অনুপাতে তাদের মধ্যে বণ্টন করা হয় তবে মামুন ও হামুন যথাক্রমে কত টাকা পাবে?
X, Y এবং Z তিনজন অংশীদার যাদের লাভ ক্ষতি বণ্টন অনুপাত ছিল ৫ : ৪ : ৩।
Y কারবার হতে অবসর গ্রহণ করলে X এবং Z এর লাভ লোকসান অনুপাত কত হবে?
একটি ক্রয় চালানে প্রতিটি ৮০০ টাকার ৫টি পণ্য অন্তর্ভূক্ত রয়েছে,
যাতে শতকরা ২৫ টাকা হারে কারবারি বাট্টা ও শতকরা ৫ টাকা হারে নগদ বাট্টা রয়েছে।
যদি ধারে ক্রয়ের সময়কালের মধ্যে পরিশোধিত হয় তাহলে চেকটি কত টাকার হবে?
চুক্তির অবর্তমানে অংশীদারী কারবারের মূলধনের উপর কত হারে সুদ ধার্য করা হয়?
অংশীদারী কারবারের ক্ষেত্রে আদালত কোনটিকে প্রামাণ্য দলিল হিসেবে গ্রহণ করে?
স্থির পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করলে কোন হিসাবটি পৃথকভাবে করতে হয়?
ক ও খ দুইজন অংশীদারের মুনাফা বণ্টন অনুপাত ৩ : ২।
গ কে ১/৪ অংশ মুনাফা প্রদানের চুক্তিতে তাঁরা ব্যবসায়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলো।
গ মূলধন বাবদ ২,০০,০০০ টাকা এবং সুনাম বাবদ ১,০০,০০০ টাকা প্রদান করলে মুনাফা বণ্টনের নতুন অনুপাত কত?
অনু ও তনু দুই অংশীদার, তাদের লাভ-ক্ষতি বন্টনের অনুপাত ৫:৩। মিনুকে নতুন অংশীদার হিসাবে,
গ্রহণ করায় তাদের নতুন অনুপাত দাঁড়ায় ৩:২:২। অনু ও তনুর ত্যাগ অনুপাত কত?
ক ও খ দু'জন সমান অংশীদার। গ ৩/৭ অংশ লাভ-ক্ষতির শর্তে,
নতুন অংশীদার হিসেবে যোগদান করলে ক ও খ এর ত্যাগ অনুপাত কত?
বছরের মাঝামাঝি সময়ে কোন অংশীদারী ব্যবসায়ে ৫০,০০০ টাকা ঋণ প্রদান করলে, ঋণের সুদের পরিমাণ কত হবে?