Questions in this chapter
সম্পত্তির বৈশিষ্ট্য হচ্ছে—
i. হস্তান্তরযোগ্য হওয়া
ii. উপযোগিতা থাকা
iii. বিনিময় মূল্য থাকা নিচের কোনটি সঠিক?
'Religion is opium of the people' কে বলেছেন?
রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে সামাজিক চুক্তি' মতবাদের প্রবক্তা কে?
রাষ্ট্রের উপাদান কয়টি?
কৌশলের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
কৃষি যুগের প্রধান সম্পত্তি হলো—
ওয়েবারের মতে কোনটি ঐতিহ্যবাহী কর্তৃত্ব?
লিখন পদ্ধতির আবিষ্কার হয় কোন যুগে?
সমাজ জীবনে নৈতিকতার প্রভাব হলো-
শিল্প সমাজের ক্ষেত্রে উল্লেখযোগ্য তথ্য হলো-
i. উৎপাদন যন্ত্রের মালিক বুর্জোয়া বা পুঁজিপতি শ্রেণি
ii. শিল্প সমাজে অবাধ বাণিজ্য প্রচলিত
iii.. ব্যক্তি স্বাধীনতা অনুপস্থিত নিচের কোনটি সঠিক?
রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে প্রাচীন মতবাদ কোনটি?
সমাজের কল্যাণে ধর্মের ভূমিকা অপরিসীম। কারণ, ধর্ম মানুষকে -
i. অন্যায় ও অসৎকাজ থেকে বিরত রাখে
ii. পরমত সহিষ্ণুতার ওপর গুরুত্ব আরোপ করে
iii. সামাজিক সংহতি থেকে দূরে রাখে
নিচের কোনটি সঠিক?
সাদিক সাহেব একজন সরকারি কর্মকর্তা। একদিন একটি প্রভাবশালী ঠিকাদারী প্রতিষ্ঠান তাদেরকে একটি কাজ পাইয়ে দেওয়ার জন্য সাদিক সাহেবকে ঘুষ দিতে চায়। কিন্তু সাদিক সাহেব তাদের এ অনৈতিক প্রভাব প্রত্যাখ্যান করেন এবং তাদের বোঝান, যোগ্যতা থাকলে কাজ পেতে ঘুষ লাগে না ।
ক. একজন অপরাধ বিজ্ঞানীর নাম লেখ ।
খ. সম্প্রদায় বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে সাদিক সাহেবের মধ্যে যে গুণটির উপস্থিতি
লক্ষ করা যায়, তোমার পাঠ্যবইয়ের আলোকে তার স্বরূপ ব্যাখ্যা কর ।
ঘ. “সমাজকে দুর্নীতিমুক্ত করতে সাদিক সাহেবের মতো লোকের দরকার।”— যুক্তিসহ বিশ্লেষণ কর।
মি. সোহেল চৌধুরী উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। ঘুষ, দুর্নীতি ও অবৈধ অর্থ উপার্জনের সুযোগ থাকা সত্ত্বেও তিনি তা করেন না। তিনি সততা ও নিষ্ঠার সাথে অফিসিয়াল ও ব্যক্তিজীবনের সকল দায়িত্ব পালন করেন এবং সহকর্মীদেরও খারাপ কাজ থেকে বিরত থাকতে পরামর্শ দেন। ব্যক্তিজীবনে মি. সোহেল চৌধুরী নিজে সৎভাবে জীবনযাপন করেন। এজন্য তিনি সকলের কাছে নীতিবান ব্যক্তি হিসেবে পরিচিত। ক. জাতিবর্ণ প্রথা কী?
খ. সম্পত্তি বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের মি. সোহেল চৌধুরীর মধ্যে যে মানবিক ৩ ও গুণের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা কর।
ঘ. সমাজজীবনে উক্ত গুণটির প্রভাব বিশ্লেষণ কর।
মিরাজ সাহেব 'ক' নামক দেশের একজন মন্ত্রী। কাইয়ূম সাহেব সেই রাষ্ট্রেরই একজন রাষ্ট্রবিজ্ঞানী। কাইয়ূম সাহেব মনে করেন রাষ্ট্র একদিনে হঠাৎ করে তৈরি হয়নি। সময়ের প্রয়োজনে ধীরে ধীরে গড়ে উঠেছে।
ক. ক্ষমতা কী?
খ. সম্পত্তি বলতে কী বোঝ?
গ. মিরাজ সাহেব রাষ্ট্রের কোন উপাদানের প্রতিনিধিত্ব করেন? ব্যাখ্যা কর।
ঘ. কাইয়ূম সাহেবের বক্তব্যই রাষ্ট্রের উৎপত্তির সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ- বিশ্লেষণ কর।
বিশাল বিশাল কলকারখানার মালিক জাফর সাহেব সমাজের উন্নয়নেও ভূমিকা পালন করেন। গ্রামে নিজের জমিতে তিনি বিদ্যালয় ও চিকিৎসাকেন্দ্র স্থাপন করেছেন। এক একটি কলকারখানা থেকে তার মুনাফা দিয়ে তিনি নতুন নতুন ব্যবসায় বাণিজ্য চালু করেন। গ্রামের শিক্ষিত তরুণদের তিনি চাকরি দিয়ে সহায়তা করেন। তার সাধারণ জীবনযাপন মানুষকে আকৃষ্ট করে।
ক. রাষ্ট্রের উপাদান কয়টি?
খ. বৈধ ক্ষমতা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন সমাজের সম্পত্তির উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর ।
ঘ. উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে নৈতিকতার সম্পর্ক বিশ্লেষণ কর।
জনাব কলিম উদ্দিন একজন স্বনামধন্য ব্যবসায়ী। ব্যবসার উন্নয়ন তার মূল ভাবনা। তিনি পুঁজিবাদী অর্থব্যবস্থার পক্ষে। কেননা তিনি মনে করেন অন্যান্য অর্থব্যবস্থা যেমন মিশ্র অর্থব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার চেয়ে পুঁজিবাদী অর্থব্যবস্থা ব্যবসার জন্য বেশি অনুকূল এতে অধিক মুনাফা অর্জন করা সম্ভব ৷
ক. রুশোর মতে, প্রকৃতির রাজ্য কেমন ছিল?
খ. সামাজিক স্তরবিন্যাস বলতে কী বোঝায়?
গ. জনাব কলিম উদ্দিন কেন পুঁজিবাদী অর্থব্যবস্থার পক্ষে? ব্যাখ্যা কর। -
ঘ. ‘সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার চেয়ে পুঁজিবাদী অর্থব্যবস্থা ব্যবসার জন্য বেশি অনুকূল।'— তুমি কি এ কথার সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
পৃথিবী সৃষ্টির শুরু থেকে মানুষ বিভিন্ন সমস্যা ও প্রশ্নের সম্মুখীন হয়ে আসছে। এর মধ্যে কিছু সমস্যা ও প্রশ্নের ব্যাখ্যা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী দিতে পারেনি। ফলে তারা সৃষ্টির শুরু থেকেই এক মহাশক্তির কাছে মাথা নত করে এবং নানা ধরনের আচার-অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে তাকে তুষ্ট করার চেষ্টা করে। যার মাধ্যমে পৃথিবীর মানুষগুলো তাদের দুর্বোধ্য প্রশ্নগুলোর উত্তর খুঁজে ফেরে। মানুষের এ ধরনের অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের আছে একটি সাধারণ নাম ৷
ক. 'Authority' শব্দের অর্থ কী?
খ. সামাজিক অসমতা বলতে কী বোঝ? বুঝিয়ে লেখ ।
গ. উদ্দীপকে কোন সার্বজনীন প্রতিষ্ঠানকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর ।
ঘ. মানব সৃষ্টির শুরু থেকে উক্ত প্রতিষ্ঠানটি সামাজিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
মাহমুদ সাহেব একজন সরকারি কর্মকর্তা। একদিন একটি প্রভাবশালী মহল তাদের একটি কাজ পাইয়ে দেওয়ার জন্য তাকে ঘুষ দিতে চায় । কিন্তু মাহমুদ সাহেব তাদের সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং তিনি তাদের বোঝান, যোগ্যতা থাকলে কাজ পেতে ঘুষ দেওয়া লাগে না।
ক. Ageism শব্দের অর্থ কী?
খ. পরিবারের মনস্তাত্ত্বিক কাজ বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকে মাহমুদ সাহেবের মধ্যে যে গুণটির উপস্থিতি লক্ষ করা যায় তার স্বরূপ ব্যাখ্যা কর ।
ঘ. 'সমাজজীবনকে কলুষতামুক্ত করতে উক্ত বিষয়ের বিকল্প নেই'-- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও ।

ক. Al-Umran বা সংস্কৃতি বিজ্ঞান ধারণাটি কার?
খ. সামাজিক নিরাপত্তার ধারণাটি অত্যন্ত সময়োপযোগী— ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের কোন মতবাদটির অন্যতম প্রবক্তা হলেন রুশো, হবস্ ও জন লক? উক্ত মতবাদটির গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা কর ।
ঘ. ‘?' চিহ্নিত স্থানে কোন প্রতিষ্ঠানটি হবে? উক্ত প্রতিষ্ঠানটির ক্ষেত্রে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদ কোনটি এবং কেন? বিশ্লেষণ কর।