Questions in this chapter
সম্প্রতি আঞ্চলিক রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রবণতা লক্ষণীয়। এশিয়া অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত হয় একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। আন্তঃরাষ্ট্রিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিসহ বহুবিধ সহযোগিতা গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে এই সংস্থার জন্ম হয়। অবশ্য বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সংস্থাটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে।
ক. OIC-এর পূর্ণরূপ কী?
খ. ‘ভাগ কর ও শাসন কর’ নীতি বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লেখিত সংস্থাটি তোমার পঠিত কোন আঞ্চলিক সংস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত সংস্থা গঠনে বাংলাদেশের ভূমিকা মূল্যায়ন করো।
একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ‘Z’ নিম্নবর্ণিত বৈশিষ্ট্যসমূহ অনুসরণ করে–
i. আঞ্চলিক সহযোগিতা ও নিরাপত্তা নীতি ।
ii. স্বাধীন ও জোট নিরপেক্ষ নীতি।
iii. পৃথিবীর সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্ব।
ক. সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্রের নাম কী?
খ. বৈদেশিক নীতি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো রাষ্ট্রের বৈদেশিক নীতির সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ রাষ্ট্রের বৈদেশিক নীতি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা পালন করবে- তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
‘ক’ রাষ্ট্রের জন্মের পর রাষ্ট্রটি একটি আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে। সংস্থাটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির জন্য চেষ্টা করে।
ক. ওআইসি কী?
খ. কমনওয়েলথ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো আন্তর্জাতিক সংস্থার সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ সংস্থা বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টির জন্য কাজ করছে- তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
'OIC'র পূর্ণরূপ কী?
EU কী?
OIC কী?
BIMSTEC-এর পূর্ণরূপ কী?
কত তারিখে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্রের নাম কী?
ওআইসি কী?
সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?
কমনওয়েলথ কী?
কমনওয়েলথ গঠিত হয় কত সালে?
বৈদেশিক নীতির সংজ্ঞা দাও।
মানবাধিকার দিবস পালন করা হয় কোন তারিখে?
সার্ক এর পূর্ণরূপ (পূর্ণ নাম) লিখ ।
বাংলাদেশের দুটি বৈদেশিক নীতি বর্ণনা করো ।
জাতিসংঘ গঠনের ২টি উদ্দেশ্য বর্ণনা করো।
সার্কের গঠন লেখো।
জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কী বোঝ?