Questions in this chapter
রিমা তার দাদার কাছ থেকে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস শুনছিল। দাদা তাকে জানালেন তিনি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং ছাত্ররাই প্রথম এই আন্দোলন গড়ে তোলে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গঠিত রাষ্ট্রে প্রথম এই অঞ্চলের মানুষ ধর্মীয় পরিচয় ত্যাগ করে ভাষার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়।
এই আন্দোলন বাঙালি জনগোষ্ঠীকে—
i. ধর্মীয় বিভেদ হ্রাসে উদ্বুদ্ধ করে
ii. নতুন জাতীয়তাবাদ বিকাশে ভূমিকা রাখে
iii. নতুন শিল্প-কারখানা গড়তে প্রেরণা দেয় নিচের কোনটি সঠিক?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন?
'অপারেশন সার্চলাইট' হলো—
১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে কারা বিজয়ী হয়?
বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কোনটিকে?
দ্বিজাতি তত্ত্বের মূলভাব হলো-
রুবায়েতের মামা মবিন সাহেব একটি ঐতিহাসিক ভাষণের প্রত্যক্ষদর্শী। '৭০-এর দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। মবিন সাহেব গর্ব করে বললেন, বাংলার অবিসংবাদিত নেতার প্রদত্ত সেই ভাষণকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ বলা হয়। এটিকে স্বাধীনতার অনানুষ্ঠানিক ঘোষণাপত্রও বলা হয়।
উদ্দীপকে বাংলাদেশের ইতিহাসের কোন ভাষণের কথা বলা হয়েছে?
রুবায়েতের মামা মবিন সাহেব একটি ঐতিহাসিক ভাষণের প্রত্যক্ষদর্শী। '৭০-এর দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। মবিন সাহেব গর্ব করে বললেন, বাংলার অবিসংবাদিত নেতার প্রদত্ত সেই ভাষণকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ বলা হয়। এটিকে স্বাধীনতার অনানুষ্ঠানিক ঘোষণাপত্রও বলা হয়।
উক্ত ভাষণকে স্বাধীনতার অনানুষ্ঠানিক ঘোষণা বলা হয়, কারণ-
i. এতে পাকিস্তান রাষ্ট্রকে অস্বীকার করা হয়
ii. এটি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়
iii. এতে ঘরে ঘরে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে বলা হয় নিচের কোনটি সঠিক?
১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের জন্য কতটি আসন ছিল?
কত সালে গণঅভ্যুত্থান সংঘটিত হয়?
পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্যের ক্ষেত্র ছিল- i. প্রাদেশিক ব্যয়
ii. শিল্পায়ন
iii. কৃষি উন্নয়ন নিচের কোনটি সঠিক?
বাঙালি জাতীয়তাবাদ বিকাশে বঙ্গবন্ধুর ভূমিকা— i. ভাষা আন্দোলনের নেতৃত্ব দান
ii. বাঙালির বাঁচার দাবি ছয় দফা কর্মসূচি ঘোষণা
iii. দ্বিজাতিভিত্তিক আন্দোলনে নেতৃত্ব দান নিচের কোনটি সঠিক?

ক. কত সালে প্রাদেশিক নির্বাচন হয়েছিল?
খ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ব্যাখ্যা করো।
গ. দৃশ্যকল্প-১-এ কোন ভাষণের অংশটুকু উদ্বৃত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. দৃশ্যকল্প-২ বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক তাৎপর্য বহন করে- উক্তিটি মূল্যায়ন করো।
'ক' নামক রাষ্ট্রের সরকার ৫% লোকের ভাষাকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। এর প্রতিবাদে অসংখ্য মানুষ প্রাণ দেয়। শহিদদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে নির্মিত হয় শহিদ মিনার। এরই ধারাবাহিকতায় ১৯৬৬, ১৯৬৯, ১৯৭০-এর ঘটনা ঘটে। সবশেষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা। ক. গণঅভ্যুত্থান কী?
খ. যুক্তফ্রন্ট বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে কোন আন্দোলনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত সালসমূহ স্বাধীনতা অর্জনের ভিত্তি- উক্তিটি বিশ্লেষণ করো।

ক. তমদ্দুন মজলিশ কার নেতৃত্বে গড়ে ওঠে?
খ. জাতীয়তাবাদ হচ্ছে সকল মানুষের ঐক্য- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের প্রথম সালটির তাৎপর্য ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত ঘটনাবলির মাধ্যমে একজন মহান নেতার রাজনৈতিক জীবনের পরিচয় পাওয়া যায়- উক্তিটি বিশ্লেষণ করো।

ক. তমদ্দুন মজলিস কী?
খ. লাহোর প্রস্তাব বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের দ্বিতীয় সালটির তাৎপর্য বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের প্রশ্নবোধক চিহ্নে কোন সালটি বসবে? এর সাথে উল্লিখিত সালগুলোর সম্পর্ক নিদের্শ করো।
শীতের শিশিরভেজা ভোরে ফাইয়াজ খালিপায়ে ফুল নিয়ে তার স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে দেখতে পায়, রাস্তার অনেক মানুষ তার মতো ফুল নিয়ে শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারের দিকে যাচ্ছে। ফাইয়াজের মন গর্বে ভরে যায় এ দৃশ্য দেখে। সে শ্রদ্ধায় স্মরণ করে যারা ভাষার জন্য রক্ত ঝরিয়েছিল।
ক. যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
খ. অপারেশন সার্চলাইট বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন আন্দোলনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আন্দোলনটি বাঙালি জাতীয়তাবাদকে কীভাবে প্রভাবিত, করেছিল? বিশ্লেষণ করো।
একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে সহপাঠীদের সাথে শহীদ মিনারে ফুল দিতে যায় নিলয়। এরপর এ দিনটি উপলক্ষ্যে কলেজে আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে একজন স্যার বলেন, আজ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় দিন। এই দিনটিতে ছাত্র-জনতা রাজপথের সংগ্রামে সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেকেই শহীদ হন এরং বাঙালি ন্যায্য দাবী প্রতিষ্ঠা করে।
ক. ছয় দফা কত সালে উত্থাপন করা হয়?
খ. জাতীয়তাবাদ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকটি কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের উক্ত আন্দোলনটিতেই বাঙালি জাতীয়তাবাদের বীজ রোপিত রয়েছে- বিশ্লেষণ করো।
অত্যাচারী শাসকরা মানুষের ভাষা, বর্ণের ওপর আঘাত করে। মানুষ নেমে আসে রাজপথে। হরতাল, ধর্মঘট, মিছিল, মিটিংয়ের মাধ্যমে চলে প্রতিবাদ। শহিদ হয় অনেক ছাত্রজনতা। প্রতিষ্ঠিত হয় জনতার দাবি। পরবর্তীতে অনুষ্ঠিত ২টি নির্বাচন মানুষের মধ্যে জন্ম দেয় স্বাধীনতাবোধের। বিপুল সংখ্যক মানুষ সমর্থন জানায় তাদের প্রিয় দলকে। এরই ধারাবাহিকতায় জনপথটি স্বাধীনতা লাভ করে।
ক. ছয় দফা কখন উত্থাপন করা হয়?
খ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত আন্দোলনটির গুরুত্ব ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত নির্বাচনসমূহ বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের সাথে সাদৃশ্যপূর্ণ।" তুমি কি একমত? যুক্তিসহ ব্যাখ্যা কর।
অঞ্চলটিতে ধান, পাটের মতো অর্থকরী ফসল উৎপন্ন হয়। কিন্তু এসব থেকে আয় চলে যায় শাসকদের অঞ্চলে। বাজেটে বরাদ্দ রাখা হয় খুবই কম। কোনো কলকারখানা এই অঞ্চলে তৈরি করা হয় না। এসবের প্রতিবাদ করেন একজন রাজনৈতিক মানবিক নেতা। মানুষকে সংঘবদ্ধ করেন, প্রতিবাদ করেন, জেল খাটেন। অবশেষে ডাক দেন স্বাধীনতার।
ক. বাংলাদেশের ইতিহাসে ১৯৬৯ সাল গুরুত্বপূর্ণ কেন?
খ. বাঙালি জাতীয়তাবাদ ধারণাটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত বৈষম্যের ধরনটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত নেতা আর আমাদের বঙ্গবন্ধুর ভূমিকা এক ও অভিন্ন বিশ্লেষণ কর।