Questions in this chapter
জনাব মনির ১ জুলাই তারিখে ৪ মাস, ৯% হারে ১০,০০০ টাকার একটি নোট পায়।
এই নোটের দেয় তারিখ ও মোট সুদের পরিমাণ কত?
যদি প্রারম্ভিক দেনাদার ২০,০০০ টাকা, দেনাদারের নিকট থেকে নগদ প্রাপ্তি ৩০,০০০ টাকা,
প্রাপ্য বিল ৫,০০০ টাকা এবং সমাপনী দেনাদার ১০,০০০ টাকা হয়, তাহলে নিম্নের কোনটি ধারে বিক্রয়?
একটি মাসের শুরুতে দেনাদার হিসাবের ৫০,০০০ টাকা, মাসের শেষে ৫৫,০০০ টাকা
এবং সারা মাসে নগদ প্রাপ্তি ৪৪,০০০ টাকা হলে ধারে বিক্রয় কত?
প্রাপ্য বিল তৈরী করে প্রথমত কিসের পরিমাণ জানা যায়?
কু-ঋণ সঞ্চিতি কোন জাতীয় হিসাব?
শরিফের নিকট প্রাপ্য হিসাবের ১০% বা ১০০০ টাকা মওকুফ করা হলো।
এটি কোন হিসাবের সাথে সম্পর্কযুক্ত?
কোনো প্রকার কুঋণ সমন্বয় করার পূর্বে দেনাদারের পরিমাণ হচ্ছে ২০,৫০০.০০ টাকা।
কুঋণ সঞ্চিতি ১,৮৫০.০০ টাকা, কুঋণ হিসাবে বিবেচিত দেনাদারের অংশ ৫০০.০০ টাকা।
দেনাদারের উপর ১০% কুঋণ সঞ্চিতি এবং ৫% বাট্টা সঞ্চিতি হিসেবে ধার্য করা হয়।
বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?
২০০৫ সালের ৩১ জুলাই প্রস্তুতকৃত ও স্বীকৃত ২ মাস মেয়াদি একটি বিলের দেয় তারিখ হলো-
১ জানুয়ারি ২০১৫ তারিখে কুঋণ সঞ্চিতির পরিমাণ ছিল ৪,০০০ টাকা,
২০১৫ সালে কুঋণ অবলোপন করা হয় ৬,০০০ টাকা এবং পূর্বে অবলোপনকৃত কুঋণ পুনরুদ্ধার করা হয় ১,০০০ টাকা,
২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে দেনাদারের জের ৭০,০০০ টাকা, দেনাদারের ওপর ১০% কুঋণ সঞ্চিতির ব্যবস্থা করা হয়,
আয় বিবরণীতে চার্জ হবে কত টাকা?
একটি কোম্পানীর সন্দেহজনক দেনা সঞ্চিতির ক্রেডিট উদ্বৃত্ত ৫,০০০ টাকা, হিসাবকাল শেষে পূর্বানুমান করল যে,
বিবিধ দেনাদারের ৬০,০০০ টাকা আদায়যোগ্য নয়।
তাহলে অনাদায়ী দেনা খরচ কত টাকা লিপিবদ্ধ করা উচিত?
বিবিধ দেনাদার ২৫,০০০ টাকা, পুরাতন কুঋণ ৮,০০০ টাকা, পুরাতন সঞ্চিতির পরিমাণ ৬০০ টাকা।
কুঋণ সঞ্চিতি আরও ৪০০ টাকা বাড়াতে হবে। এখানে নতুন সঞ্চিতির পরিমাণ কত?
একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ১ জানুয়ারি ২০১৪ তারিখে অনাদায়ী দেনা সঞ্চিতি ৭,৫০০ টাকা।
এ বছরে অনাদায়ী পাওনা ধার্য করতে হবে ৪,০০০ টাকা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি আরো বৃদ্ধি করতে হবে ১,৫০০ টাকা।
নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা?
রাজু ট্রেডার্সের হিসাব বইতে ১-১-২০১৩ তারিখে কুঋণ সঞ্চিতি ছিলা ৪৫০০ টাকা।
৩১-১২-২০১৩ তারিখে কুঋণ ছিল ১৫০০ টাকা এব বিবিধ দেনাদার ছিল ৩০,০০০ টাকা।
বিবিধ দেনাদারের ওপর ৫% হারে কুঋণ সঞ্চিতি রাখতে হবে।
লাভ-ক্ষতি হিসাবে ডেবিট-ক্রেডিট কত টাকা হবে?
অনাদায়ী পাওনা ও সন্দেহজনক সঞ্চিতি সৃষ্টি হয়-
সম্ভাব্য কু-ঋণের জন্য সমন্বয় লিখন কিসের উদাহরণ?
এক মাসের নীট বিক্রয় ৮,০০,০০০ টাকা, কুঋণ সঞ্চিতি বিক্রয়ের ১.৫% সমন্বয়ের পূর্বে
কুঋণ সঞ্চিতির পরিমাণ ১৫,০০০ টাকা হলে সমন্বয় পরবর্তী কুঋণ সঞ্চিতির পরিমাণ কত?
২০০৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে দেনাদার পরিমাণ ৭০,০০০ টাকা।
উক্ত বছরে কু-ঋণ ছিল ৫,০০০ টাকা এবং বছরের শুরুতে কু- ঋণ সঞ্চিতির পরিমাণ ছিল ৭,০০০ টাকা।
দেনাদারের উপর ৫% কু- ঋণ সঞ্চিতি এবং ২% বাট্টা সঞ্চিতি ধার্য করা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?
দেনাদার দেউলিয়া হলে কি ডেবিট হবে?
মুনাফা অর্জিত হয়েছে কিন্তু নগদে গ্রহণ এবং লিপিবদ্ধ করা হয়নি তাহলে কোন হিসাবকে ডেবিট করতে হবে?
দেনাদার সঞ্চিতির প্রারম্ভিক জের ক্রেডিট ১০,০০০.০০ টাকা।
এ বছর আরও ১৫,০০০.০০ টাকা দেনাদার সঞ্চিতি ধরা হল।
একজন দেনাদার থেকে ১৩,০০০.০০ টাকা আর পাওয়া যাবেনা।
বছর শেষে দেনাদার সঞ্চিতির জের টাকায় হবে-