Questions in this chapter
বর্তমানে লগইন সিস্টেমে পাসওয়ার্ড নির্ভর শারীরবৃত্তিক বিভিন্ন প্যাটার্নকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করছে যা সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে অনেক শক্তিশালী করেছে। এছাড়া বেশ কিছুদিন আগে বাংলাদেশের একদল গবেষক ইলিশ মাছের জন্মরহস্য উন্মোচন করেছেন। ফলে ভবিষ্যতে ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধিতে এই গবেষণা ব্যাপক ভূমিকা রাখবে।
ক. ক্রায়োসার্জারি কী?
খ. কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত প্রযুক্তি সম্পর্কে আলোচনা কর।
ঘ. উদ্দীপকে গবেষকরা যে পদ্ধতির উপর নির্ভর করে কাজ করছেন তা কী ভূমিকা রাখবে? বিশ্লেষণ কর।
কণা ঘরে বসেই লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে। সে অনলাইনে কাজ করে অনেক আয় করে। তার বন্ধু শ্যামল নতুন জাতের আলু চাষ করে আর্থিক সচ্ছলতা এনেছে।
ক. বিশ্বগ্রাম কী?
খ. ব্যক্তি শনাক্তকরণ প্রযুক্তিটি ব্যাখ্যা কর।
গ. কণার ডিগ্রি অর্জনের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে দিকটি ব্যবহৃত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. শ্যামলের আর্থিক সচ্ছলতার পিছনে ব্যবহৃত প্রযুক্তিটি উৎপাদনের জন্য একটি আশীর্বাদ- বিশ্লেষণ কর।
SSC পাস করার পর তিন বন্ধু A, B এবং C একটি কলেজে ভর্তি হলো। তারা আইসিটি ক্লাসে বিশ্বগ্রাম সম্পর্কে জানতে পারল, যার শিক্ষা, বাণিজ্য, চিকিৎসা বিজ্ঞান এবং ফ্রিল্যান্সিং খাতে অনেক প্রভাব রয়েছে। তাদের শিক্ষক আরও বলল যে, তারা চাইলেও ইন্টারনেটের মাধ্যমে উপার্জন করে আত্মনির্ভর হতে পারবে।
ক. সার্বজনীন কোড কী?
খ. সর্টিং-এর থেকে ইন্ডেক্সিং গুরুত্বপূর্ণ কেন?
গ, চিকিৎসা খাতে বিশ্বগ্রামের ভূমিকা লিখ।
ঘ. উপার্জনের মাধ্যম হিসেবে ইন্টারনেট ব্যবহার করা যাবে কি-না? তোমার মতামত দাও।
দৃশ্যকল্প-১ : ড. রিমন উচ্চতর শিক্ষার জন্য দেশের বাইরের 'ক' মেডিকেল কলেজে থাকাকালীন দেখলেন, একটি মানব সদৃশ যন্ত্রের সাহায্যে জটিল অপারেশন করানো হচ্ছিলো এবং সেটি নির্ভুলভাবে অপারেশনটি সম্পন্ন করলো। বিষয়টি দেখে তিনি রীতিমত অবাক হলেন।
দৃশ্যকল্প-২ : দেশের শিক্ষানবিস ডাক্তারদের ড. রিমন কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারী প্রশিক্ষণ দেন যাতে কোনোরূপ ঝুঁকি না থাকে।
ক. VIRUS এর পূর্ণরূপ লিখ।
খ. নিম্ন তাপমাত্রায় অপারেশন সম্ভব – বুঝিয়ে বল।
গ. দৃশ্যকল্প-১ এ ব্যবহৃত প্রযুক্তিটি পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-২ এর প্রযুক্তিটি কার ড্রাইভিং প্রশিক্ষণে যুক্তিযুক্ত কি না? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
মি. আসিফ তার বাবার ল্যাবরেটরিতে প্রবেশের সময় একটি বিশেষ সেন্সরের দিকে তাকানোর ফলে দরজা খুলে গেল। ভিতরে প্রবেশ করে দেখলো প্রথম কক্ষে জৈব তথ্যকে সাজিয়ে গুছিয়ে ইনফরমেশন সিস্টেম তৈরি সংক্রান্ত গবেষণা এবং দ্বিতীয় কক্ষে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি সংক্রান্ত গবেষণা করা হয়।
ক. ন্যানো টেকনোলজি কী?
খ. তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক বুঝিয়ে লেখ।
গ. ল্যাবরেটরির দরজায় ব্যবহৃত প্রযুক্তিটি বর্ণনা কর।
ঘ. ল্যাবরেটরিতে যে প্রযুক্তি নিয়ে গবেষণা হয় তাদের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ কর।
ড. হাসান তার গবেষণাগারে এমন একটি যন্ত্র তৈরির চেষ্টা করছেন যা খুবই ছোট এবং যন্ত্রটির মাধ্যমে মানব শরীরের বিভিন্ন রোগাক্রান্ত কোষ ধ্বংস করা সম্ভব হবে। এর জন্য প্রথমে তারা যন্ত্রটির একটি বাস্তব মডেল তৈরি করলেন।
ক. নিউরাল নেটওয়ার্ক কী?
খ. হোয়াইট হ্যাট হ্যাকার হচ্ছে ইথিক্যাল হ্যাকার- ব্যাখ্যা কর।
গ. যন্ত্রটি তৈরির প্রযুক্তিটি কিভাবে কৃষিতে ও ইলেকট্রনিক শিল্পে ব্যবহার করা যায় বর্ণনা কর।
ঘ. মডেল তৈরির প্রযুক্তি কিভাবে ফ্লাইট সিমুলেশন এবং গাড়ি চালানোয় ব্যবহৃত হয় ব্যাখ্যা কর।
সম্প্রতি উচ্চ মাধ্যমিক শাখায় শিক্ষার্থীদের ডিজিটাল উপস্থিতির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে একটি বিশেষ যন্ত্রে আঙুলের ছাপ দিয়ে অথবা শ্রেণিকক্ষে স্থাপিত একটি বিশেষ মনিটরের দিকে তাকালেই উপস্থিতি নিশ্চিত হবে। শিক্ষক ক্লাব আয়োজিত দাবা খেলার অনুশীলনে জনাব "X" কম্পিউটারকে হারিয়ে দেয় ।
ক. ক্রায়োসার্জারী কী?
খ. “বাড়িতে বসেই কম্পিউটারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম পূরণ করা যায়। - ব্যাখ্যা কর।
গ. জনাব "X" এর খেলার প্রযুক্তিটি ব্যাখ্যা কর।
ঘ. শিক্ষার্থীদের ডিজিটাল উপস্থিতি নিশ্চিতকল্পে ব্যবহৃত প্রযুক্তিদ্বয়ের কোনটি সুবিধাজনক- বিশ্লেষণ পূর্বক মতামত দাও।
নুরের হাতে একটি টিউমার হওয়ায় সে ডাঃ আফতাবের শরণাপন্ন হন। তার পরামর্শ অনুযায়ী নূর নির্দিষ্ট তারিখে অপারেশন থিয়েটারে উপস্থিত হলেন। নূর দেখলেন ডাঃ আফতাব একটি VIP করিডোর দিয়ে দুটি কক্ষে প্রবেশ করতে সক্ষম। প্রবেশের সময় প্রথমটিতে একটি ডিভাইসে হাতের আঙ্গুল স্থাপন করার পর দ্বিতীয়টিতে একটি মনিটারের দিকে তাকানোর পর পর দরজা খুলে যায়। এরপর ডাঃ আফতাব অল্প সময়ের মধ্যে -৪০° সে. তাপমাত্রায় নূরের টিউমারের অপারেশন করলেন
ক. বায়োইনফরমেটিকস কী?
খ. “তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক” ব্যাখ্যা কর।
গ. ডাঃ আফতাব নুরের চিকিৎসার কোন প্রযুক্তি ব্যবহার করেন? ব্যাখ্যা দাও।
ঘ. ডাঃ আফতাব দুটি কক্ষে প্রবেশের প্রক্রিয়ার মধ্যে কোনটি বহুল ব্যবহৃত? বিশ্লেষণসহ মতামত দাও।
মি. ক গণিত নিয়ে লেখাপড়ার পাশাপাশি কম্পিউটার নিয়েও লেখাপড়ায় মনোযোগ দেন। তিনি ঘরে বসে কম্পিউটারের বিভিন্ন বই সংগ্রহ করেন এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করেন কম্পিউটারের উপর ডিগ্রি নেওয়ার জন্য।
ক. ন্যানো বলতে কি বুঝ?
খ. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বলতে কি বুঝ?
গ. উদ্দীপকের ন্যায় তুমি কিভাবে সহজ উপায়ে বিশ্বের উন্নত দেশের ডিগ্রি অর্জন করতে পার।
ঘ. উদ্দীপকের কাজগুলো সম্পন্ন করার জন্য যা যা প্রয়োজন তার সংক্ষিপ্ত বর্ণনা দাও।
বর্তমান বিশ্বে অপরাধীদের চিহ্নিত করার জন্য বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়। টেকনোলজির সাহায্য নিয়েই আসল অপরাধীকে চিহ্নিত করা সম্ভব হচ্ছে। এছাড়াও যেকোনো প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য যাতে সহজে যে কোনো ব্যক্তিকে চিহ্নিত করা যায় টেকনোলজির মাধ্যমে তা নিশ্চিত করা হচ্ছে।
ক. বায়োইনফরমেটিকস কী?
খ. রোবটের বৈশিষ্ট্যগুলো লিখ ।
গ. টেকনোলজির সাহায্য নিয়ে কিভাবে সামাজিক অপরাধ হ্রাস করা যায় আলোচনা কর।
ঘ. একজন ব্যক্তিকে শারীরিকভাবে চিহ্নিত করার জন্য কি ধরনের টেকনোলজি নির্ভর প্রক্রিয়া ব্যবহার করা যায় বর্ণনা কর।
ড. X জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে বাংলাদেশের আবহাওয়ার সাথে মানানসই নতুন একটি ধানের জাত আবিষ্কার করেন। এটি উৎপাদনে প্রচলিত ধানের জাতের থেকে কম পানি লাগে। অন্যদিকে, গুগলের বিজ্ঞানীরা সুপার কম্পিউটারের থেকে দশগুণ বেশি গতিসম্পন্ন কম্পিউটার প্রসেসর তৈরি করেছেন।
ক. সফটওয়্যার পাইরেসি কী?
খ. টেলিমেডিসিনের গুরুত্ব লিখ।
গ. ড. X এর ব্যবহৃত প্রযুক্তি বর্ণনা কর এবং ভবিষ্যতে উক্ত প্রযুক্তির ব্যবহার করে কী কী উন্নয়ন সম্ভব?
ঘ. গুগল বিজ্ঞানীদের ব্যবহৃত প্রযুক্তি বর্ণনা কর এবং উক্ত প্রযুক্তি দিয়ে আমরা কী ধরনের সুবিধা পেতে পারি?
CAD কী?
ন্যানো টেকনোলজি কী?
ভার্চুয়াল রিয়েলিটি কী?
ক্রায়োপ্রোব কী?
ক্রায়োসার্জারি কী?
'স্মার্ট হোম' কী?
ই-কমার্স কী?
ক্রোয়োজনিক এজেন্ট কী?
বায়োমেট্রিক্স কাকে বলে?