Questions in this chapter
“সমাজবিজ্ঞান হলো অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিজ্ঞান।”— উক্তিটি কে করেছেন?
"The Protestant Ethic and the Spirit of Capitalism" গ্রন্থের লেখক কে?
পরার্থমূলক আত্মহত্যা সংঘটিত হয়—
Das Capital গ্রন্থটির রচয়িতা কে?
কার্ল মার্কসের মতে সমাজের মৌল কাঠামো কোনটি?
ডুর্খেইম কয় ধরনের আত্মহত্যার কথা বলেছেন?
শ্রেণীসংগ্রাম তত্ত্বটি কার?
আসাবিয়া হচ্ছে—
'সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতা' ধারণাটি কোন সমাজবিজ্ঞানীর?
ব্যক্তি যখন সমাজ হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন সামাজিক বন্ধনের শিথিলতার কারণে আত্মহত্যার পথ বেছে নেয়। এটি কোন ধরনের আত্মহত্যা?
The Principle of Sociology গ্রন্থটির রচয়িতা কে?
পথিকৃৎ সমাজবিজ্ঞানীদের মধ্যে যিনি তিউনিসে জন্মগ্রহণ করেন তিনি সমাজবিজ্ঞানের এমন একটি প্রত্যয় উদ্ভাবন করেন যার অর্থ গোত্র সংহতি। অনুচ্ছেদে উল্লিখিত সমাজবিজ্ঞানীর উক্ত প্রত্যয় ছাড়াও উল্লেখযোগ্য অবদান হলো-
মানুষের বুদ্ধিবৃত্তিক বিকাশ সংক্রান্ত সূত্রটি কার?
দৃশ্যকল্প-১ : শহিদের গ্রামের বেশিরভাগ মানুষ এখনও কুসংস্কারে
বিশ্বাস করে। জিন-ভূত ও আত্মা-প্রেতাত্মার ধারণা তাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। অসুখ-বিসুখে ঝাড়-ফুঁক, পানিপড়া, তাবিজ-কবিরাজই তাদের ভরসা। যা কিছু ঘটে তা অদৃষ্টের লিখন বলে তারা মনে করে।
দৃশ্যকল্প-২ : ঢাকায় বসবাসরত আসিফ অফিসে যাওয়ার পথে সবসময় শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদেরকে বিশেষ করে নারী শ্রমিকদের দলবেঁধে হেঁটে অফিসে যেতে দেখে। এত পরিশ্রম করেও তারা ন্যায্য প্রাপ্যটুকু থেকে বঞ্চিত হচ্ছে। অপরদিকে, মালিকরা আরও বেশি সম্পদের মালিক হচ্ছে। মাঝে মাঝে শ্রমিক আন্দোলন দেখে সে আলোড়িত হয়।
ক. সমাজকে জীবদেহের সাথে তুলনা করেছেন কোন সমাজবিজ্ঞানী?
খ. আদর্শ নমুনা বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-১' এ বর্ণিত সমাজের সাথে অগাস্ট কোঁতের বর্ণিত কোন সমাজের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর
ঘ. “সমাজব্যবস্থার পরিবর্তনই পারে দৃশ্যকল্প-২ বর্ণিত অবস্থার উন্নয়ন ঘটাতে”— বিশ্লেষণ কর।
জন্মঃ ১৭৯৮ খ্রি.
প্রধান গ্রন্থঃ "The Positive Philosophy"
প্রবন্ধঃ দৃষ্টবাদ ক. 'আল-আসাবিয়া' ধারণাটি কোন সমাজবিজ্ঞানীর?
খ. শ্রেণিসংগ্রাম তত্ত্বের মূল বক্তব্য কী? বুঝিয়ে বল।
গ. উদ্দীপকে কোন সমাজবিজ্ঞানীর কথা বলা হয়েছে? তার পরিচয় বর্ণনা কর।
ঘ. মানব সমাজের বিকাশে উক্ত সমাজবিজ্ঞানীর তত্ত্বটি বিশ্লেষণ কর।
জন্ম: ১৮৫৮ খ্রি.
বিখ্যাত গ্রন্থ : 'The Suicide'
জনক : ক্রিয়াবাদ
ক. The Communist Manifesto বইটি কার লেখা?
খ. সমাজবিজ্ঞান বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন সমাজবিজ্ঞানীর কথা বলা হয়েছে? তাঁর পরিচয় বর্ণনা কর।
ঘ. উক্ত সমাজবিজ্ঞানীর ‘আত্মহত্যা’ সম্পর্কিত মতবাদটি বিশ্লেষণ কর।
রাকিব রতনপুর গ্রামের লোকদের জীবনব্যবস্থা সম্পর্কে জানতে পারে যে অতীতে তাদের সমাজ ধর্মগুরুদের দ্বারা পরিচালিত হতো। ধর্মীয় নেতা যেভাবে তাদের জীবনযাপন করতে বলত তেমনি তারা চলত। কিন্তু বর্তমানে তাদের মধ্যে অনেকেই শিক্ষিত হয়েছে এবং আধুনিক জীবনযাপন করছে। তারা ধর্মীয় গোঁড়ামি ত্যাগ করে বিজ্ঞানমনস্ক হয়েছে।
ক. পরার্থপর আত্মহত্যা কী?
খ. আসাবিয়া বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের রতনপুর গ্রামের অতীত জীবনের সমাজব্যবস্থার সাথে অগাস্ট কোঁতের ত্রয়স্তরের কোন স্তরের সাথে মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত গ্রামের বর্তমান জীবনব্যবস্থার সাথে দৃষ্টবাদের সম্পর্ক বিশ্লেষণ কর।
'ক' অঞ্চলের কৃষকরা জমিদারের জমিতে কাজ করতে বাধ্য থাকে। কৃষকরা ইচ্ছে করলে গ্রামের বাইরে অন্য জায়গায় কাজ করতে যেতে পারে না। জমিদারদের অত্যাচারে মাঝে মাঝে কৃষকরা বিদ্রোহ করে ওঠে। তারা নিজেদের মধ্যে আলোচনা করে সংগঠিত হওয়ার চেষ্টা করে। এভাবে একসময় তারা জমিদারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে এবং দীর্ঘ সংগ্রামের ফলে এক সময় জমিদারি ব্যবস্থা উচ্ছেদ করে।
ক. ইবনে খালদুন রাষ্ট্রের আয়ুষ্কাল কত বছর বলেছেন?
খ. বিশেষ গুণসম্পন্ন কর্তৃত্ব বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের বর্ণনায় মার্কস বর্ণিত কোন সমাজের সাথে মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের পরিস্থিতি শ্রেণি দ্বন্দ্বের ফল- মার্কসের আলোকে বিশ্লেষণ কর।
জাকির সাহেব ব্যবসার প্রয়োজনে প্রায়শ ইউরোপ ভ্রমণ করেন। তিনি লক্ষ করেন যে, ইউরোপের মানুষ অনেক বেশি যুক্তি ও চিন্তার মাধ্যমে বাস্তব অবস্থাকে গ্রহণ করে। অথচ তার অঞ্চলের অধিকাংশ মানুষ এখনও দৈবশক্তিতে বিশ্বাসী। নিজেদের ভালোমন্দের জন্য ভাগ্যকেই দায়ী করে। ক. নৈরাজ্যমূলক আত্মহত্যা কী?
খ. 'আমলাতন্ত্র হচ্ছে আইনগত কর্তৃত্ব'— বুঝিয়ে লেখ।
গ. জাকির সাহেবের বর্ণিত ইউরোপের সমাজ অগাস্ট কোঁতের মানবসমাজ বিকাশের কোন পর্যায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. জাকির সাহেবের নিজ অঞ্চলের অবস্থারও পরিবর্তন সম্ভব। তুমি কি একমত? অগাস্ট কোঁতের আলোকে ব্যাখ্যা কর।
চৌদ্দ শতকে একজন মুসলিম মনীষী; ইতিহাসবেত্তা সর্বপ্রথম মানুষ সম্পর্কে একটি বিজ্ঞানের অভাববোধ করেন। তিনি সামাজিক সংহতি বা গোষ্ঠী সংহতিকে গুরুত্বের সাথে ব্যাখ্যা করেন। উনিশ শতকে আরও একজন ফরাসি সমাজবিজ্ঞানীর সমাজতাত্ত্বিক চিন্তার মাধ্যে সমাজবিজ্ঞানকে আরও বিকাশ লাভে সহায়তা করেন। তার চিন্তার মূল বিষয় ছিল সামগ্রিক ঘটনা যার মাধ্যমে তিনি মানুষের শ্রমবিভাজন; আত্মহত্যা তত্ত্বের ব্যাখ্যা করেন। এভাবে সমাজবিজ্ঞানীদের বিভিন্ন অবদানের ভিত্তিতে আজ সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র এবং গুরুত্বপূর্ণ বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে। ক. দৃষ্টবাদের জনক কে ?
খ. আদর্শ নমুনা কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত মানুষের শ্রমবিভাজন ও মাত্মহত্যা তত্ত্ব কোন সমাজবিজ্ঞানীর? ব্যাখ্যা কর ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মুসলিম মনীষীর সমাজবিজ্ঞান বিকাশের ক্ষেত্রে অবদানকে তুমি কীভাবে মূল্যায়ন করবে? যুক্তি উপস্থাপন কর।