Questions in this chapter
জনাব জায়ান লেখাপড়া শেষ করে গ্রামের বাড়িতে একটি ভোগ্যপণ্যের কারখানা স্থাপন করেন। গুণগত মানের পণ্য উৎপাদন করায় তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে জামান খুব জনপ্রিয় ব্যবসায়ী হয়ে যান। একই সাথে পণ্যের চাহিদা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় তিনি বড় পরিসরে শহরে কারখানা স্থাপন করেন।
ক. বাজারের নৈকট্য কী?
খ. ব্যবসায়ের অবস্থানে কাঁচামাল কী প্রভাব ফেলে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনাব জামান প্রথম দিকে কোন ধরনের ব্যবসায় অবস্থানের প্রতি গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা করো।
ঘ. দ্বিতীয় পর্যায়ে ব্যবসায়ের অবস্থান নির্ধারণ তুলনামূলকভাবে ব্যয়বহুল। অবস্থানের ধরন উল্লেখপূর্বক উক্তিটি মূল্যায়ন করো ।
মি. রাজীবের বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। তিনি নিজের পারিবারিক জমিতে একটি বেতের। আসবাবপত্র তৈরির কারখানা গড়ে তুলেছেন। কাঁচামালের সহজলভ্যতা, সুলভ শ্রমিক ও দক্ষ পরিচালনার কারণে মি. রাজীব অল্প সময়ে বেশি লাভবান হন। বেতের তৈরি আসবাবপত্র বিপণনের। সুবিধার্থে তিনি চট্টগ্রাম শহরের স্টেশন রোডে একটি বিক্রয় কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন।
ক. কাঁচামালের নৈকট্য কী?
খ. "ব্যবসায়ের অবস্থান প্রতিযোগিতা মোকাবিলায় সহায়ক"- ব্যাখ্যা করো।
গ. মি. রাজীবের কারখানার অবস্থানকে কোন ধরনের ব্যবসায়। অবস্থান বলা হয়? ব্যাখ্যা করো।
ঘ. ব্যবসায় অবস্থানের ধরন উল্লেখপূর্বক মি. রাজীবের বিক্রয় কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত কতটুকু যুক্তিসংগত? বিশ্লেষণ করো।
মাশতুরা নিজের বাড়ি সোনারগাঁ এলাকায় একটি জামদানি শাড়ির কারখানা গড়ে তোলেন। কারখানায় প্রায় ৫০ জন মহিলা শ্রমিক কাজ করেন। প্রতিষ্ঠানটির উৎপাদিত জামদানি শাড়ির চাহিদা ঢাকা শহরে বিস্তৃত হওয়ায় বেশি বিক্রির আশায় ঢাকার মোহাম্মদপুরে একটি 'শো-রুম' স্থাপন করেন। বর্তমানে প্রতিষ্ঠানটি ব্যাপক সুনাম অর্জন করেছে।
ক. কর রেয়াত কী?
খ. "ব্যবসায়ের সঠিক অবস্থান সম্পদের উত্তম ব্যবহার নিশ্চিত করে" - ব্যাখ্যা করো।
গ. মাশতুরা ব্যবসায়ের কোন ধরনের অবস্থানের ওপর ভিত্তি করে জামদানি শাড়ির কারখানা স্থাপন করেন? ব্যাখ্যা করো।
ঘ. ঢাকার মোহাম্মদপুরে শো-রুম স্থাপনের অবস্থানের ধরন। উল্লেখপূর্বক এ ধরনের সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরো।
জনাব হেলাল পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানির লক্ষ্যে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে একটি ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নেন। অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে বেশি সুযোগ-সুবিধা থাকায় জনাব হেলালের পক্ষে বিদেশে পণ্য রপ্তানি করা সহজ হয়। দীর্ঘদিন এভাবে ব্যবসায়িক কাজ সম্পাদনের ফলে তার ব্যবসায়ে সফলতা আসে। বর্তমানে তিনি ব্যবসায়টি সম্প্রসারণের কথা ভাবছেন।
ক. ব্যবসায় অবস্থান কী?
খ. শিল্প এলাকা বলতে কী বোঝায়?
গ. জনাব হেলাল ব্যবসায়ের অবস্থান নির্বাচনের ক্ষেত্রে কোন প্রভাব বিস্তারকারী উপাদানকে গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা করো।
ঘ. "জনাব হেলালের ব্যবসায় সফলতার প্রধান প্রভাবক হলো সঠিক অবস্থান নির্বাচন"- যুক্তিসহ ব্যাখ্যা করো।
আসিফ রাজশাহীর সাহেব বাজারে একটি প্রসাধন সামগ্রী তৈরির কারখানা স্থাপন করেন। পর্যাপ্ত মূলধন থাকায় তিনি দক্ষ কর্মী। নিয়োগ দিয়ে এবং অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন প্রক্রিয়া সচল রাখেন। অন্যদিকে তার বন্ধু মনির বানেশ্বর ইউনিয়নে ডালের একটি মিল প্রতিষ্ঠা করেন। এখানে পর্যাপ্ত শ্রমিক ও কাঁচামালের প্রাচুর্য থাকায় কম খরচেই তিনি উৎপাদন কার্যক্রম চালাতে সক্ষম হন। তাছাড়া এখানকার জমির দামও তুলনামূলকভাবে অনেক কম। বছর শেষে দেখা যায় একই পরিমাণ মূলধন ব্যবহার করে আসিফের তুলনায় মনিরের মুনাফা অনেকগুণ বেশি হচ্ছে।
ক. ব্যবসায়ের গ্রাম্য অবস্থান কী?
খ. "ব্যবসায়ের অবস্থান নির্বাচনে মূলধনের প্রভাব ব্যাপক"- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত আসিফ কারখানা স্থাপনে কোন ধরনের ব্যবসায় অবস্থানের ওপর গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা করো।
ঘ. "ব্যবসায়ের জন্য সঠিক স্থান নির্বাচন প্রতিষ্ঠানের সর্বোচ্চ। সাফল্য নিশ্চিত করে"- উদ্দীপকে মনিরের প্রতিষ্ঠানের প্রেক্ষিতে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
তরুণ শিল্পোদ্যোক্তা জহিরের দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা সিরাজগঞ্জে অবস্থিত। পদ্মার পাড়ে বিস্তীর্ণ এলাকায় গো-চারণভূমি থাকায় এই এলাকায় অনেক ডেইরি ফার্ম প্রতিষ্ঠিত হয়েছে। জহির স্থানীয় পর্যায়ে উৎপাদিত দুধ সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণ করে এবং দুধ থেকে ঘি, পনির, মাখন, মাঠা তৈরি করে বাজারজাত করে। এখন সে ঢাকায় 'জহির ডেইরি ফুড' নামে একটি শো-রুম খোলার সিদ্ধান্ত নিয়েছে।
ক. শ্রমের সহজলভ্যতা কী?
খ. শ্রম ঘূর্ণায়মানতা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জহিরের প্রতিষ্ঠানটি সিরাজগঞ্জে গড়ে তোলার কারণ কী? ব্যাখ্যা করো।
ঘ. জহিরের ঢাকায় শো-রুম খোলার সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
ঢাকার 'মিরপুর' এলাকায় সরকারি হাসপাতাল ছাড়াও অনেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থাকায় এ. এলাকায় প্রতিদিন। প্রচুর রোগীর সমাগম ঘটে। বিষয়টি চিন্তা করে মি. হাসান মিরপুরে 'একদর ফার্মেসি' নামে একটি ওষুধের দোকান স্থাপন করেন।। বর্তমানে দোকানে প্রচুর ক্রেতার সমাগম ঘটছে।
ক. বাজারের নৈকট্য কী?
খ. "ব্যবসায়ের শহুরে অবস্থান বিক্রি বাড়াতে সহায়ক”- ব্যাখ্যা করো।
গ. মি. হাসান 'একদর ফার্মেসি' স্থাপনে কোন ধরনের ব্যবসায়ের অবস্থানের প্রতি গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা করো।
ঘ. মি. হাসানের অবস্থান নির্বাচন প্রক্রিয়ায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া ধাপের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
সিলেটে প্রচুর আনারস উৎপাদন হওয়ায় মি. আব্দুল মঈদ একটি আনারসের জুস কারখানা স্থাপন করেন। কাঁচামালের সহজপ্রাপ্যতা এবং পরিবহন সুবিধার কারণে সারাদেশে তার উৎপাদিত জুস বিপণন করতে সক্ষম হয়েছেন। ফলে অল্প দিনের মধ্যে তার ব্যবসায় সফলতা লাভে সক্ষম হয়।
ক. ব্যবসায়ের অবস্থান কী?
খ. "ব্যবসায়ের সফলতা নির্ভর করে উপযুক্ত স্থান নির্বাচনের ওপর"- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত কোন উপাদানের প্রভাবে মি. আব্দুল মঈদ তার ব্যবসায়ে সফলতা পেয়েছেন? ব্যাখ্যা করো।
ঘ. মি. আব্দুল মঈদ-এর সিলেটে ব্যবসায় স্থাপনের সিদ্ধান্তটি কতটুকু যৌক্তিক? ব্যবসায়ের অবস্থানের ধরন উল্লেখপূর্বক তোমার মতামত দাও।
শহরতলির বাসিন্দা মি. শফিক গ্রামীণ পরিবেশ, সড়কপথ, নদীপথ, বাজারের সান্নিধ্যসহ উৎপাদনের অন্যান্য উপকরণের সুযোগ-সুবিধা পেয়ে পৈতৃক ৫ বিঘা জমিতে ১০টি পুকুর খনন করে মৎস্য খামার গড়ে তোলেন। কিন্তু মাছের খাবার ও অন্যান্য খরচ বেশি হওয়ায় উৎপাদিত মাছ বিক্রি করে তিনি লাভবান হতে পারছেন না।। তিনি পুকুরের ওপর পোলট্রি ফার্ম স্থাপন করে মুরগির বিষ্ঠা দ্বারা মাছের খাদ্যের ব্যবস্থা করেন। এ প্রক্রিয়ায় তিনি খুব লাভবান হন।
ক. ব্যয় সংকোচন কী?
খ. কাঁচামালের নৈকট্য ব্যবসায় অবস্থান নির্ধারণে কেন গুরুত্বপূর্ণ?
গ. মি. শফিকের ব্যবসায় অবস্থানের ক্ষেত্রে কোন উপাদানটির প্রভাব সবচেয়ে বেশি? ব্যাখ্যা করো।
ঘ. মি. শফিকের ব্যবসায় কেন্দ্রটি গ্রামীণ পরিবেশে অবস্থানের। যৌক্তিকতা যুক্তিসহ বিশ্লেষণ করো।
দৃশ্যকল্প-১: জনাব রহিমের বাড়িটি স্থানীয় বাজার থেকে অনেক দূরে। দূরত্ব ও খরচের কথা চিন্তা করে তিনি বাড়ির পাশের নিজস্ব জমিতে একটি দোকান দিলেন। কিন্তু পর্যাপ্ত পণ্যসামগ্রী থাকা সত্ত্বেও তার দোকানে তেমন বেচাকেনা হয় না। তাই দোকানটি বন্ধ হওয়ার পথে।
দৃশ্যকল্প-২: জনাব করিম রাজশাহীর বিসিক এলাকায় একটি জুস ফ্যাক্টরি স্থাপন করেছেন। স্থানীয় কৃষকদের কাছ থেকে সরাসরি প্রচুর আম সংগ্রহ করে তিনি প্রক্রিয়াজাত করেন। উৎপাদিত জুস বাজারজাত করে তিনি সফলতা অর্জন করেছেন।
ক. ব্যবসায়ের শিল্প এলাকা কী?
খ. 'যেকোনো প্রতিষ্ঠানের জন্য শ্রম ঘূর্ণায়মানতা ক্ষতিকর'- ব্যাখ্যা করো।
গ. দৃশ্যকল্প-১ এ জনাব রহিম কোন বিষয় বিবেচনা না করার কারণে ব্যর্থ হয়েছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে জনাব করিমের ব্যবসায়ের অবস্থান নির্ণয়পূর্বক সফলতার কারণ বিশ্লেষণ করো।
জনাব রাসেল ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মাধবপুর এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশন স্থাপন করেন। প্রতিদিন। কয়েকশত গাড়ি এ স্টেশন থেকে সিএনজি লোড করে। গাড়িতে সিএনজি লোড করার জন্য যে সময় প্রয়োজন হয় সে সময়ে অধিকাংশ। চালক ও যাত্রীগণ অলস সময় কাটায়। এ বিষয়টি মাথায় রেখে তিনি সিএনজি স্টেশনের পাশাপাশি একটি রেস্টুরেন্ট চালু করার সিদ্ধান্ত। নেন। পরবর্তীতে তিনি রেস্টুরেন্টের পাশাপাশি আবাসিক হোটেল ব্যবসা শুরু করেন। ফলে স্বল্প সময়ের মধ্যে তিনি সফল ব্যবসায়ীরূপে আবির্ভূত হলেন।
ক. শ্রমের সহজলভ্যতা কী?
খ. 'উৎপাদন ব্যবস্থার উন্নয়নে ব্যবসার অবস্থান গুরুত্বপূর্ণ'-ব্যাখ্যা করো।
গ. জনাব রাসেল সিএনজি স্টেশন স্থাপনে কোন দিকটি বিবেচনা করেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব রাসেলের ব্যবসায়িক সফলতা অর্জনে স্থান নির্বাচন কতটুকু যুক্তিযুক্ত? ব্যাখ্যা করো।
জনাব জীবন একটি কলার চিপস তৈরির ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নেন। এজন্য তিনি কেমিক্যালমুক্ত ও সন্তায় কলা সংগ্রহ এবং একই সাথে কর অবকাশ সুবিধা গ্রহণের জন্য বান্দরবানের পাহাড়ি এলাকায় ফ্যাক্টরি স্থাপনের সিদ্ধান্ত নেন। জনাব জীবন অল্পদিনেই ব্যবসায়িক সফলতা অর্জন করেন।
ক. ব্যবসায়ের অবস্থান কী?
খ. উৎপাদন ক্ষমতার কাম্য ব্যবহার গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
গ. জনাব জীবন ব্যবসায়ের অবস্থান নির্বাচনে কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা করো।
ঘ. 'জনাব জীবনের ব্যবসায়িক সফলতার প্রধান প্রভাবক হলো সঠিক অবস্থান নির্বাচন'- যুক্তিসহ ব্যাখ্যা করো।