Questions in this chapter
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।
ABC লি.-এর শেয়ারের বর্তমান বাজারমূল্য ১৫০ টাকা। কোম্পানিটি প্রতি বছর ১২ টাকা হারে লভ্যাংশ দেয়।
যদি লভ্যাংশ বৃদ্ধির হার ২% এবং উত্তরণ ব্যয় বাজারমূল্যের ৫% হয় তবে সাধারণ শেয়ারের ব্যয় কত হবে?
ভরযুক্ত গড় মূলধন ব্যয় নির্ণয়ে অন্তর্ভুক্ত করা হয়—
i. ঋণ মূলধন ব্যয়
ii. ইক্যুইটি ও অগ্রাধিকার মূলধন ব্যয়
iii. চলতি মূলধন ব্যয়
নিচের কোনটি সঠিক?
একটি ফার্মের সাধারণ শেয়ারের মূলধন ব্যয় ২০%, অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় ১৫%, এবং ঋণ মূলধনের ব্যয় ১০%। এর সাধারণ শেয়ারের মূলধন তার ৪০% এবং অগ্রাধিকার শেয়ারের মূলধন ভার ঋণ মূলধনের ভারের সমান। ফার্মের করের হার ৪০% হলে ফার্মের ভার-আরোপিত মূলধন ব্যয় কত হবে?
নিচের উৎসসমূহের মধ্যে কোনটির অর্থায়নের খরচ সর্বনিম্ন হবে?
যদি কর হার হ্রাস পায়, ঋণের খরচ প্রকৃত অর্থে-
নিম্নের মূলধন উপাদানগুলোর কোনটির ব্যয় সবচেয়ে বেশি-
নুসরাত লি.-এর মূলধন কাঠামো নিম্নরূপ:

প্রতি সাধারণ শেয়ারের বাজারমূল্য ২০০ টাকা, কোম্পানি আগামী বছর প্রতি শেয়ারে ১৫ টাকা করে লভ্যাংশ দিবে বলে সিদ্ধান্ত নেয়। লভ্যাংশ বৃদ্ধির হার ৪%। কোম্পানির কর হার ৪০%। ক. মূলধন কাঠামো কী? খ. ‘সাধারণ শেয়ার মূলধনের ব্যয় আছে'— ব্যাখ্যা করো। গ. কোম্পানির সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ণয় করো। ঘ. প্রতিষ্ঠানের ভারযুক্ত গড় মূলধন ব্যয় নির্ণয় করো।
তন্বি লি.-এর প্রতিটি শেয়ারের বাজারমূল্য ২৫০ টাকা। কোম্পানি প্রতি শেয়ারের জন্য ১৬ টাকা লভ্যাংশ প্রদান করে। কোম্পানির লভ্যাংশ প্রবৃদ্ধির হার ৬%।
ক. সংরক্ষিত আয় কী?
খ. মূলধন কাঠামো বলতে কী বোঝায়?
গ. তন্বি লি.-এর সংরক্ষিত আয়ের ব্যয় নির্ণয় করো।
ঘ. যদি ব্যক্তিগত করহার ৩০% হয়, তখন তন্বি লি.-এর সংরক্ষিত আয়ের ব্যয়ের উপর কী প্রভাব পড়বে? বিশ্লেষণ করো।
সাদিয়া লি.-এর মূলধন কাঠামো নিম্নরূপ:

প্রতিটি সাধারণ শেয়ারের বিক্রয়মূল্য ১০ টাকা এবং প্রত্যাশিত লভ্যাংশ ২ টাকা । লভ্যাংশ প্রতি বছর ৫% হারে বৃদ্ধি পাচ্ছে। কোম্পানির কর হার ৪০। ক. সুযোগ ব্যয় কী? খ. সংরক্ষিত আয়ের ক্ষেত্রে কি উত্তরণ ব্যয় থাকে? ব্যাখ্যা দাও। গ. সাদিয়া লি.-এর সাধারণ শেয়ারের ব্যয় কত? ঘ. সাদিয়া লি.-এর ভার প্রদত্ত গড় মূলধন ব্যয় (WACC) কত হবে?
চিত্রা লি. ১২% কুপন সুদে ১,০০০ টাকা অভিহিত মূল্যের ৫ বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে। প্রতিটি বন্ডের বিক্রয়জনিত খরচ ২%। অন্যদিকে, গঙ্গা লি. ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার ও সাধারণ শেয়ার মূলধন নিয়ে ব্যবসায় পরিচালনা করে, যার নির্দিষ্ট ব্যয় এবং মূলধনের অনুপাত যথাক্রমে ১২%, ১৪% ও ১৫% এবং ৩০%, ৩০% ও ৪০%। কোম্পানির বিনিয়োগের ওপর আয়ের হার ১৫%। উভয় কোম্পানির কর্পোরেট কর হার ৩০%। ক. সংরক্ষিত মুনাফার ব্যয় কী? খ. নতুন ইস্যুকৃত শেয়ারের ব্যয়ের ওপর উত্তরণ ব্যয় কী প্রভাব ফেলে? ব্যাখ্যা দাও। গ. উদ্দীপকে উল্লিখিত চিত্রা লি.-এর ইস্যুকৃত বন্ডের ব্যয় কত? ঘ. উদ্দীপকে উল্লিখিত গঙ্গা লি.-এর মূলধন কাঠামোর দক্ষতা বিশ্লেষণ করো।
আশা কোম্পানির মূলধন কাঠামো নিম্নরূপ :

কোম্পানির বিটার মান ২, বাজার পোর্টফোলিও আয়ের হার ১৫% এবং ঝুঁকিমুক্ত আয়ের হার ৭%, কর্পোরেট কর হার ৪০%। কোম্পানির প্রত্যাশিত আয়ের হার ২৫%। আর্থিক ব্যবস্থাপক বিনিয়োগের ক্ষেত্রে সার্বিক মূলধন ব্যয় বিবেচনা করেন। ক. উত্তরণ ব্যয় কী? খ. “সংরক্ষিত আয় তহবিলের ব্যয়ের হার সর্বদা সাধারণ শেয়ারের ব্যয়ের হারের সমান হয় না।” উক্তিটি ব্যাখ্যা করো। গ. কোম্পানির সাধারণ শেয়ারের ব্যয়ের হার নির্ণয় করো। ঘ. বর্তমান মূলধন কাঠামো ব্যৱস্থায় বিনিয়োগ করলে কোম্পানি লাভবান হবে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মন্তব্য করো।
প্রগতি কোং লি.-এর মূলধন কাঠামো নিম্নরূপ:

প্রতিটি সাধারণ শেয়ারের বিক্রয়মূল্য ১২০ টাকা। প্রত্যাশিত লভ্যাংশের পরিমাণ শেয়ারপ্রতি ১০ টাকা। লভ্যাংশ প্রবৃদ্ধির হার ৬% এবং করের হার ৪০%। ক. অগ্রাধিকার শেয়ার কী? খ. সংরক্ষিত আয় বলতে কী বোঝায়? গ. প্রগতি লি.-এর সাধারণ শেয়ারের ব্যয় কত? নির্ণয় করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত মূলধনের কোন উৎস থেকে তহবিল সংগ্রহ করা উচিত? ব্যাখ্যা করো।
মেঘনা ব্যাংক লি. তাদের প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য অগ্রাধিকার শেয়ার ও বন্ড ইস্যুর সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত মোতাবেক ব্যাংকটি ১,২০০ টাকা অভিহিত মূল্যে ১৩% অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারে, যার মেয়াদ ১২ বছর এবং বাজারমূল্য ৭০০ টাকা ও উত্তরণ ব্যয় ২.৫০% । তাদের বন্ড সম্পর্কিত তথ্যাবলি নিচে দেওয়া হলো—

ক. কুপন সুদের হার কী? খ: গুরুত্ব প্রদত্ত মূলধন ব্যয় বলতে কী বোঝায়? গ. উদ্দীপকের আলোকে মেঘনা ব্যাংক লি.-এর অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত? ঘ. মেঘনা ব্যাংক 'লি.-এর জন্য A ও B বন্ডের মধ্যে কোনটি গ্রহণযোগ্য? বিশ্লেষণ করো।
রূপালী লিমিটেড কোম্পানির মূলধন কাঠামো নিম্নরূপ :

কোম্পানির প্রতিটি শেয়ার বর্তমান বাজারে ২০ টাকা করে বিক্রি হচ্ছে। কোম্পানি প্রত্যাশা করছে যে আগামী বছর প্রতি শেয়ার ৪ টাকা করে লভ্যাংশ দিতে পারবে। লভ্যাংশ বৃদ্ধির হার ৫% এবং করের হার ৩০%। ক. মূলধন কাঠামো কী? খ. উত্তরণ ব্যয় বলতে কী বোঝায়? গ. সাধারণ শেয়ারের ব্যয় ও ঋণপত্রের কর-পরবর্তী ব্যয় নির্ণয় করো । ঘ. কোম্পানির ভার আরোপিত গড় মূলধন ব্যয় নির্ণয় করো ।
ঊষা লি. ১০,০০,০০০ টাকার অতিরিক্ত মূলধন প্রয়োজন হওয়ায় নতুন শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহের চিন্তা-ভাবনা করছে। বর্তমানে কোম্পানির প্রতিটি শেয়ার ৮৫ টাকায় বিক্রি হচ্ছে, এবং গত বছর প্রতি শেয়ারে ৪ টাকা লভ্যাংশ দিয়েছে, যা প্রতি বছর ৭% হারে বাড়বে। নতুন শেয়ার ইস্যুর ব্যয় প্রতি শেয়ারে ২ টাকা। অন্যদিকে, প্রতিষ্ঠানটি ১২% সুদে ১,০০০ টাকা অভিহিত মূল্যের ১০ বছর মেয়াদি বন্ড বিক্রি করেছে। কিন্তু বর্তমানে বন্ডটি ৫% অবহারে বিক্রি হচ্ছে এবং প্রতিটি বন্ডের উত্তরণ ব্যয় ১৫ টাকা। কোম্পানির করের হার হচ্ছে ৪০%। ক. শেয়ার কী? খ. সংরক্ষিত আয়ের ব্যয়, সাধারণ শেয়ার ব্যয়ের চাইতে কম হয় কেন? ব্যাখ্যা করো । গ. ঊষা লি.-এর নতুন শেয়ার ইস্যুর ব্যয় কত হবে তা নির্ণয় করো। ঘ. উদ্দীপকের আলোকে ঊষা লি.-এর কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করা বেশি লাভজনক হবে? মূল্যায়ন করে মতামত দাও।
রবি কোম্পানি লি.-এর মূলধন কাঠামো নিম্নরূপ :

প্রতিটি সাধারণ শেয়ারের বিক্রয়মূল্য ৫০ টাকা। শেয়ারপ্রতি প্রত্যাশিত লভ্যাংশের পরিমাণ ৫ টাকা। লভ্যাংশ প্রবৃদ্ধির হার ৫%। কোম্পানির কর হার ৩০%। ক. কাম্য মূলধন কাঠামো কী? খ. সংরক্ষিত আয়ের ব্যয় কেন নতুন সাধারণ শেয়ারের মূলধন ব্যয় থেকে কম হয়, তা ব্যাখ্যা করো। গ. রবি কোম্পানি লি.-এর সাধারণ শেয়ারের ব্যয় কত? ঘ. রবি কোম্পানি লি. কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করবে? বিশ্লেষণ করো।
সংরক্ষিত আয় কী?
উত্তরণ ব্যয় কী?
সংরক্ষিত তহবিলের ব্যয় কী?
কুপন সুদের হার কী?