Questions in this chapter
দৃশ্যপট-১: জালাল সাহেব টিভিতে একটি ডকুমেন্টারি। দেখে জানতে পারেন মানব সভ্যতার অন্যতম একটি যুগ সম্পর্কে। এ যুগে এসে মানুষ কৃষি উৎপাদন করতে শিখে ও যাযাবর জীবনের অবসান ঘটায়। ধারালো ও মসৃণ পাথরের হাতিয়ারের ব্যবহার ছিল তাদের প্রাত্যহিক জীবনের অংশ।
দৃশ্যপট-২: রহমান সাহেব একজন নির্মাণ ঠিকাদার। সাম্প্রতিক সময়ে। নির্মাণ কাজে অপরিহার্য ধাতুর আকাশচুম্বি দামে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। মানব সভ্যতা বিকাশের সর্বশেষ পর্যায়ে এই ধাতুর আবির্ভাব। এই ধাতুর ব্যাপক ব্যবহারের ফলেই শিল্প বিপ্লব সম্ভব হয়েছে। ক. 'নবোপলীয় বিপ্লব' কথাটি কে ব্যবহার করেছেন?
খ. "আগুনের আবিষ্কার জীবনকে সহজ করে" - ব্যাখ্যা করো।
গ. দৃশ্যপট-১-এ কোন যুগের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. মানব সভ্যতার অগ্রগতিতে দৃশ্যপট-২-এর যুগের অবদান মূল্যায়ন করো।

ক. লেখার আবিষ্কার হয়েছে কোন যুগে?
খ. তাম্রযুগ বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কোন প্রত্নতাত্ত্বিক স্থানের নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত নিদর্শনগুলো বাংলাদেশের সামাজিক ইতিহাসকে ধারণ করে- বিশ্লেষণ করো।
ইতিহাস অধ্যয়ন করে তাহসিন পাক-ভারত উপমহাদেশের। একটি প্রাচীন সভ্যতার বিষয়ে জ্ঞান লাভ করে। এ সভ্যতার বিশেষ। বৈশিষ্ট্য হচ্ছে, এতে রয়েছে আধুনিক্ নাগরিক জীবনের সুযোগ- সুবিধা। একতলা-দোতলা বাড়ি, গলি ও সুপ্রশস্ত রাস্তা, পরিকল্পিত আবাসিক ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, ল্যাম্প পোস্ট, শস্যাগার প্রভৃতির উপস্থিতি ছিল বলে সে জানতে পারে। ক. জাভা মানব কোন যুগের অধিবাসী?
খ. প্রত্নতত্ত্বের উৎস হিসেবে মুদ্রার ভূমিকা ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কোন সভ্যতার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. তাহসিন উদ্দীপকে বর্ণিত সভ্যতাটির সমাজতাত্ত্বিক গুরুত্ব কীভাবে লিপিবদ্ধ করতে পারে? বিশ্লেষণ করো।

ক. নবোপলীয় বিপ্লব কী?
খ. চাকার আবিষ্কার সভ্যতা বিকাশের ভিত্তি- বুঝিয়ে বলো।
গ. উদ্দীপকের ছকে বাংলাদেশের কোন প্রত্নতাত্ত্বিক স্থানের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশের সামাজিক ইতিহাস জানতে উক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহের গুরুত্ব অনস্বীকার্য- বিশ্লেষণ করো।
ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন সভ্যতা; এটি মূলত। একটি নগর সভ্যতা। কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থা, প্রশাসনের শীর্ষকর্তা একজন পুরোহিত রাজা, এখানে বিভিন্ন দেব-দেবীর পূজা-অর্চনা করা ` হতো। সামাজিক শ্রেণি অনুযায়ী ইটের তৈরি বাড়ি, পাকা রাস্তা, নর্দমা, গোসলের পুকুর, গোলাঘর ইত্যাদির উপস্থিতি লক্ষ করা যায়। কিন্তু সভ্যতার সৃষ্টিকারী জনগোষ্ঠীর সঠিক পরিচয় আজও উদ্ধার করা সম্ভব হয়নি। জন মার্শালের নেতৃত্বে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের মাধ্যমে ১৯২২ সালে এটি আবিষ্কৃত হয়। ক. ময়নামতি কোন জেলায় অবস্থিত?
খ. নগরায়ণ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের সভ্যতাটি স্বারা কোন প্রাচীন 'নগর সভ্যতার' প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উপমহাদেশের সামাজিক ইতিহাস জানতে উক্ত নগর সভ্যতার। গুরুত্ব অপরিসীম- বিশ্লেষণ করো।
সমাজবিজ্ঞানের শিক্ষক হাসিব সাহেবের অভিমত, প্রথম পর্যায়ে মানুষ ফলমূল সংগ্রহ ও পশু শিকার করার প্রয়োজনে এক স্থান হতে অন্য স্থানে ঘুরে বেড়াত। পরবর্তী পর্যায়ে একটি বিশেষ উদ্ভাবন মানব সমাজে এক মহাবিপ্লব ঘটায়। যাযাবর জীবন, উৎপাদন, পরিবারসহ সর্বত্র এর প্রভাব পড়ে। খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়।
ক. সভ্যতা কী?
খ. ধাতুর ব্যবহার মানবজীবনকে অধিকতর সহজ করেছে'- বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে মানুষের প্রথম পর্যায়ের জীবনধারা কোন যুগকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিশেষ উদ্ভাবনটি 'মানবসভ্যতার বিকাশে বিশেষ ভূমিকা রেখেছে- বিশ্লেষণ কর।
শফিক গত ঈদের ছুটিতে নগ্নসিংদীতে বেড়াতে গিয়ে বেলাব থানা সদর থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছে।
ক. মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত?
খ. লৌহকে কেন আধুনিক যুগের ভিত্তি বলা হয়? বুঝিয়ে দাও।
গ. উদ্দীপকে শফিকের পরিদর্শনকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোনটি? ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের সামাজিক ইতিহাস রচনায় উত্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনটির গুরুত্ব বিশ্লেষণ কর।
সুখেন দাস তার জীবিকার প্রয়োজনে হাঁস-মুরগি, গরু-ছাগল লাফা পালন করে। এর পাশাপাশি তার নিজস্ব জমিতে ধান, গম, ভুট্টাসহ বিভিন্ন ফসল উৎপাদন করে থাকে। এটাই তার পেশা। তার সংসারের কাজের ফাঁকে স্বামীর ও সন্তানের মঙ্গল কামনায় বিভিন্ন দেবতার উপাসনা করে থাকে যা তার কাছে খুবই পছন্দের কাজ। ক. চাকার আবিষ্কার হয় কোন যুগে?
খ. ময়নামতি প্রত্নতাত্ত্বিক নিদর্শনে কোন ধর্মের প্রভাব পরিলক্ষিত হয়? বুঝিয়ে বল।
গ. উদ্দীপকে সুখেন দাসের স্ত্রীর পছন্দের কাজটির সাথে সিন্ধু সভ্যতার সমাজজীবনের কোন দিকটির মিল লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
ঘ. সুখেন দাসের পেশা সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ব্যবস্থারই প্রতিচ্ছবি। তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি তুলে ধর।
বন্ধুদের এক আড্ডায় আনিস তার সহপাঠী শাহিনের সাথে শ্রেণি পাঠ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ল। আনিসের মতে ব্রোঞ্জযুগের আগে লৌহযুগের সূচনা হয় এবং আধুনিক সভ্যতার বিকাশে সবচেয়ে বেশি অবদান পৌহ যুগের। শাহিন এ বক্তব্যের বিরোধিতা করে মতামত দিল যে লৌহযুগের আগে ব্রোঞ্জযুগের শুরু এবং সমাজ সভ্যতার বিকাশ ধারায় মূল সূচনা হয় ব্রোঞ্জযুগে।
ক. সোমপুর বিহার কোথায় অবস্থিত?
খ. নবোপেলীয় বিপ্লব বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে যুগ ধারাবাহিকতার ক্ষেত্রে আনিস ও শাহিনের রক্তবোর কোনটিকে তুমি ঠিক মনে কর? ব্যাখ্যা কর।
ঘ. আধুনিক সভ্যতার উন্মেষে এ ধাতু দুটির অবদান অনস্বীকার্য- বিশ্লেষণ কর।
মিথিলা তার বাবা-মায়ের সাথে নানাবাড়ি বেড়াতে যায়। বাড়ির পাশেই ঐতিহাসিক পানাম নগরী। শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত চারশর বছরের 'প্রাচীন এ নগরের ধ্বংসাবশেষ দেখে মিথিলা রোমাঞ্চিত হয়। সারি সারি ছোটবড় ভগ্নপ্রায় অট্টালিকা, সুপ্রশস্ত রাস্তা, সড়কবাতি, এসেম্বলি হল, স্নানাগার ও সুদৃশ্য প্রাসাদ প্রভৃতি নিদর্শনসমূহের সাথে মিথিলা অন্য একটি সভ্যতার মিল খুঁজে পায়। ক. কৃষির আবিষ্কার হয় কোন যুগে?
খ. পৌহকে আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয় কেন?
গ. উদ্দীপকের পানাম নগরীর সাথে তোমার পঠিত কোন সভ্যতার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহের সমাজ- ঐতিহাসিক গুরুত্ব বিশ্লেষণ কর।
অহন ও সিফাত দুই ভাই একাদশ শ্রেণির ছাত্র। একদিন অহন সিফাতকে বলল, “সিফাত জানিস পৃথিবীতে এক সময় এমন একটি যুগ ছিল যে যুগে, প্রত্যেকটি গ্রাম বা সংগঠন ছিল স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ জীবনধারণের প্রয়োজনীয় সমস্ত খাদ্য ও উপকরণ গ্রামের মানুষজন নিজেরাই উৎপাদন করত। এ যুগের মানুষ কৃষি আবিষ্কারের মধ্য দিয়ে স্থায়ী বসতি স্থাপন করে এবং প্রকৃতিকে বশে আনতে সক্ষম হয়।”
ক. হাইডেলবার্গ মানব' কোন যুগের প্রতিনিধি?
খ. লৌহকে কেন আধুনিক যুগের ভিত্তি বলা হয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে অহন কোন যুগের বর্ণনা দিয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, বর্তমান সমাজ ও সভ্যতা বিকাশে অহনের বর্ণনাকৃত যুগের অবদান রয়েছে? মূল্যায়ন কর।
ময়নামতি কোন জেলায় অবস্থিত?
কৃষির উৎপত্তি হয়েছিল কোন যুগে?
পিকিং মানব কোন যুগের অধিবাসী?
লৌহের প্রথম ব্যবহার হয় কোথায়?
কোন যুগে পশুপালন অর্থনীতির সূচনা হয়?
'নবোপলীয় বিপ্লব' কথাটি কে ব্যবহার করেছেন?
লেখার আবিষ্কার হয়েছে কোন যুগে?
জাভা মানব কোন যুগের অধিবাসী?
নবোপলীয় বিপ্লব কী?