Questions in this chapter
২০১৫ সালের জানুয়ারি মাসের নিচের তথ্যগুলো জনতা ট্রেডার্সের হিসাব বহি হতে সংগ্রহ করা হয়েছে: ২০১৫ জানু, ১ প্রারম্ভিক উদ্বৃত্ত ৬০০ কেজি ১০ টাকা দরে জানু, ৫ ক্রয় ৫০০ কেজি ১২ টাকা দরে জানু, ১০ ইস্যু ৭০০ কেজি জানু, ২০ ক্রয় ৪০০ কেজি ১৩ টাকা দরে জানু, ২৭ ইস্যু ৬০০ কেজি জানু, ৩০ পরিবহনে বিনষ্ট ২০ কেজি (২০ তারিখে ক্রয়কৃত) ক. ২০১৫ সালের জানুয়ারি মাসে মোট প্রাপ্তির পরিমাণ কত (কেজি ও টাকায়)? খ. আগে আসলে আগে যাবে (FIFO) পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত কর। গ. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় কর।
মেসার্স বোরহানের কাঁচামালসংক্রান্ত নিম্নলিখিত তথ্যগুলো পাওয়া যায়: ২০১৪ নভে, ১ প্রারম্ভিক মজুদ ২৫০ কেজি (৫৫) টাকা ১৫ নভে, ৮ কাঁচামাল ক্রয় ৩০০ কেজি (৫৫) টাকা ১৮ নভে, ১২ কারখানায় ইস্যু ৩৪০ কেজি নভে, ১৫ সরবরাহকারীর নিকট ফেরত ৩০ কেজি (৮ তারিখে ক্রীত পণ্য) নভে, ১৮ গুদামে ফেরত ২০ কেজি (১২ তারিখে ইস্যুকৃত) নভে, ২৮ কারখানায় ইস্যু ১৮০ কেজি নভে, ৩০ গুদামে সমাপনী মজুদ ২৫০ কেজি ক. বিনষ্ট পণ্যের পরিমাণ কত? খ. "পরের মাল আগে ছাড়া" পদ্ধতিতে ১৫ ও ১৮ তারিখে ফেরত পণ্যের মূল্য কত টাকা? গ. "আগের মাল আগে ছাড়া" পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি কর।
সেতু ট্রেডার্সের নিকট বছরের শুরুতে ৮ টাকা দরে ৪০০ একক পণ্য মজুদ ছিল। সারাবছর সেতু ট্রেডার্সের ক্রয়ের পরিমাণ ছিল নিম্নরূপ: ফেব্রু-২৫ ৯ টাকা দরে ৬০০ একক মে-১০ ১০ টাকা দরে ৫০০ একক জুলাই-২০ ১১ টাকা দরে ৩০০ একক নভে-১৫ ১২ টাকা দরে ২০০ একক সারাবছর বিক্রয়ের পরিমাণ প্রতি একক ২০ টাকা করে ১,৫০০ একক। ক. সেতু ট্রেডার্সের সমাপনী মজুদ পণ্যের পরিমাণ (একক) নির্ণয় কর। খ. ভারযুক্ত গড় পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ণয় কর। গ. আয় বিবরণী তৈরি করে মোট মুনাফা নির্ণয় কর।
আরিয়ান গার্মেন্টস লিমিটেড-এর নিম্নে বর্ণিত তথ্যসমূহ গুদাম বিভাগ প্রদান করে: মার্চ ১ প্রারম্ভিক উদ্বৃত্ত ৮০০ একক প্রতি একক ১২ টাকা দরে। মার্চ ৪ ক্রয় ১১০০ একক প্রতি একক ১৩ টাকা দরে। মার্চ ৭ ক্রয় ৩৫০ একক প্রতি একক ১১ টাকা দরে। মার্চ ৯ ইস্যু ৭০০ একক। মার্চ ১৪ ইস্যু ৮৫০ একক। মার্চ ২০ ক্রয় ১২০০ একক প্রতি একক ১৫ টাকা দরে। মার্চ ২১ ইস্যু ১০৫০ একক। মার্চ ২৫ ক্রয় ৭৫০ একক প্রতি একক ১৬ টাকা দরে। মার্চ ২৮ ইস্যু ৮০০ একক। মার্চ ৩০ সমাপনী মজুদ ৬৫০ একক। ক. ঘাটতি মালের পরিমাণ নির্ণয় কর। খ. ১, ৪, ৭, ৯ ও ১৪ তারিখের দফাগুলোর সাহায্যে LIFO পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত কর। গ. ১, ২০, ২১, ২৫ ও ২৮ তারিখের দফাগুলোর সাহায্যে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত কর।