CB_2019
জনাব শরীফ একজন সমাজসেবী জনহিতৈষী ব্যক্তিত্ব। সমাজের মানুষের উপকার হয়, এমন বিভিন্ন রকম বিষয় নিয়ে তিনি কাজ করেন। পাড়ায় তিনি একটি পাঠাগার নির্মাণ করেছেন। গরিব মানুষের ছেলেমেয়েদের লেখাপড়ায় উৎসাহ দেওয়ার জন্য প্রতিষ্ঠা করেছেন একটি শিক্ষা সহায়ক ফাউন্ডেশন। সেই সাথে আয় বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির জন্য কিছু বিত্তবান মানুষকে একত্র করে অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে তুলেছেন একটি বুটিক হাউজ। এখানকার মুনাফার একটি অংশ তিনি সহায়ক ফাউন্ডেশনে নিয়মিত দিচ্ছেন।ক. কৃতিত্বার্জন চাহিদা কী? খ. আত্মকর্মসংস্থান বলতে কী বোঝায়? গ. উদ্দীপকে জনাব শরীফের গৃহীত প্রথম পর্যায়ের প্রয়াসকে কী বলা যায়? ব্যাখ্যা করো। ঘ. “বুটিক হাউজ 'গড়া নিঃসন্দেহে ব্যবসায় উদ্যোগ এবং সমাজের জন হিতকর”— উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো।
Loading answers...