AB_2016
ExamExamExam Logo
HSC - সমাজবিজ্ঞান ১ম পত্রঅধ্যায়-০৭ঃ সামাজিকীকরণAll Topics

জন্মের পর একটি মানব শিশুকে তার বোবা মা একটি আলাদা ঘরে দীর্ঘ ছয় বছর লালন-পালন করতে বাধ্য হন। ঐ শিশুকে তিনি অন্য কোনো মানুষের সংস্পর্শে আনতে পারেননি। শিশুটির মা যেহেতু বোবা, তাই তিনি কথাও বলতে পারতেন না এবং কানেও শুনতে পারতেন না। এ কারণে তার শিশুর সঙ্গে তিনি নিজ বাক্‌শক্তি ব্যবহার করে কোনো ভাব বিনিময় করতে পারেননি। ছয় বছর পর শিশুটিকে তার মা সহ উদ্ধার করা হলো। তখন দেখা গেল শিশুটি কোনো কথা বলতে শিখেনি এবং জনসমক্ষে এসে চারপাশের লোকজন দেখে শিশুটি অস্বাভাবিকভাবে প্রতিক্রিয়া জ্ঞাপন করছিল। শিশুটির আচার-আচরণ এবং বুদ্ধিমত্তা ছয় মাসের শিশুর মতো মনে হচ্ছিল। ক. "Positive Philosophy" গ্রন্থের লেখক কে? খ. নমুনা জরিপ পদ্ধতি বলতে কী বোঝায়?গ. উদ্দীপকে সমাজের কোন প্রক্রিয়াটির অভাবে শিশুটির স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকের প্রক্রিয়াটির বাহনগুলো ব্যক্তিকে সমাজের সদস্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে কী ভূমিকা রাখে? বিশ্লেষণ কর।

Loading answers...