CB_2016
ধীরে ধীরে পৃথিবী ছোট হয়ে আসছে। বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব কল্যাণে পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তে কী ঘটছে তা সহজে জানা যাচ্ছে। ঢাকা শহরের একজন ছাত্র প্যারিস নগরীতে কর্মরত তার ভাইয়ের সাথে কথা বলছে, মোবাইল ফোনে ক্ষুদ্র বার্তা পাঠাচ্ছে। ব্লগাররা তাদের চিন্তাচেতনা লিখে সবাইকে জানিয়ে দিচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে গোটা বিশ্বের মানুষের সাথে যোগাযোগ রাখছে অনেক মানুষ । বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির কল্যাণে মানুষ আজ একে অপরের সন্নিকটে। বাংলাদেশেও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অনেক দূর এগিয়েছে।ক. আমলাতন্ত্র কী?খ. সংবিধান স্বীকৃত সুযোগ-সুবিধা সম্পর্কে লেখ। গ. উদ্দীপকে তথ্য ও প্রযুক্তির যে ব্যবস্থার চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে যে ব্যবস্থার কথা বলা হয়েছে তা সুশাসন প্রতিষ্ঠায় কতটুকু কার্যকরী? বিশ্লেষণ কর।
Loading answers...