DiB_2023JB_2023
মি. জয়নাল ইন্সুরেন্স কোম্পানির সাথে একটি চুক্তি সম্পাদন করেছেন। চুক্তিপত্রে মি. জয়নালের মনোনীত নমিনী হলেন তার স্ত্রী। চুক্তি অনুযায়ী মি. জয়নাল মৃত্যুর পূর্ব পর্যন্ত কিস্তি দিয়ে যাবেন। কিন্তু জীবিত অবস্থায় কোনো বিমাদাবি পাবেন না। তিনি মাত্র ৫ বছর কিস্তি প্রদানের পর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর স্ত্রী ও একমাত্র ছেলে সাব্বির আলাদাভাবে কোম্পানির নিকট বিমাদাবি পেশ করেন। বিমা কোম্পানি সাব্বিরের দাবি প্রত্যাখ্যান করেন। কিন্তু তার স্ত্রীর দাবি গ্রহণ করে সমুদয় অর্থ পরিশোধ করেন। ক. প্রিমিয়াম কী?খ. "জীবন বিমার চূড়ান্ত সদ্বিশ্বাস প্রয়োজন" ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের বিমাপত্রটি কোন ধরনের জীবন বিমাপত্র? ব্যাখ্যা করো। ঘ. বিমা কোম্পানি কর্তৃক সাব্বিরের বিমাদাবি প্রত্যাখ্যান হওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
Loading answers...