প্রামাণিক স্যার
কয়েকজন ছাত্রকে সুরশলাকার সাহায্যে বীট সৃষ্টি করতে বলা হলো। একজন ছাত্র 460 Hz কম্পাঙ্কের একটি ও অপর একটি সুরশলাকা একত্রে কম্পিত করে প্রতি সেকেণ্ডে 6 টি বীট শুনতে পেল। অপর একজন ছাত্র দুটি সুরশলাকাকে একত্রে কম্পিত করলো, কোনো বীট সৃষ্টি হলো না। কিন্তু একটির বাহুতে একটু মোম লাগিয়ে কম্পিত করলে বীট সৃষ্টি হলো।ক. অগ্রগামী তরঙ্গ কাকে বলে?খ. একটি টানা তারকে পাশের দিকে সামান্য টেনে ছেড়ে দিলে স্থির তরঙ্গ সৃষ্টি হয় কেন? ব্যাখ্যা করো।গ. প্রথম ছাত্র 460 Hz কম্পাকের সুরশলাকার গায়ে কিছুটা মোম লাগিয়ে পুনরায় শব্দায়িত করে দেখলো বীট সংখ্যা বেড়ে গেছে। অপর সুরশলাকাটির কম্পাঙ্ক কত ছিল নির্ণয় করো।ঘ. দ্বিতীয় ছাত্রের ক্ষেত্রে প্রথমে বীট সৃষ্টি না হওয়া এবং মোম লাগানোর পর বীট সৃষ্টি হওয়ার পেছনে কী কী কারণ থাকতে পারে বলে তুমি মনে কর, যুক্তিসহ আলোচনা করো।
Loading answers...