BB_2015
জনাব সাদমান নুহিন এর ৩০ জুন, ২০১৪ তারিখে ব্যাংক বিবরণীতে ব্যাংক জমা ১৯,৯০০ টাকা কিন্তু হিসাব বইতে ব্যাংক জমা ২৩,১৯৯ টাকা দেখা যায়। তথ্য পর্যালোচনায় দেখা যায়:(১) ৩০ জুন তারিখে ব্যাংকে জমাকৃত চেক ৪,৪০০ টাকা কিন্তু যা ব্যাংক কর্তৃক ১ জুলাই তারিখে আদায় হয়।(২) ২৮ জুন তারিখে ৪,০০০ টাকা, ১,৪০০ টাকা এবং ২.৫০০ টাকার ইস্যুকৃত তিনটি চেক এখনও ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি।(৩) সাদমান নুহিন কর্তৃক ইস্যুকৃত ১,২২৬ টাকার ৪০২নং চেকটি নগদান বইতে ১.২৬২ টাকা লেখা হয়েছে।(৪) রায়হান থেকে প্রাপ্ত ২,৮২০ টাকার একটি চেক প্রত্যাখ্যান হয়ে ফেরত এসেছে।(৫) ব্যাংক চার্জ ৫০ টাকা।(৬) প্রাপ্য-নোট ১,০০০ টাকা ও সুদ ৫০ টাকা ব্যাংক কর্তৃক আদায় হয় এবং ব্যাংক আদায় খরচ বাবদ ১৫ টাকা কর্তন করে।(৭) আদনান নুহিন কর্তৃক ইস্যুকৃত ৫,০০০ টাকার চেক ব্যাংক ভুলে সাদমান নুহিনের হিসাবে লিপিবদ্ধ করেছে।ক. ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ নির্ণয় কর।খ. উভয় জের সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।গ. জনাব সাদমান নুহিনের হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দেখাও।
Loading answers...