CB_2021SB_2021MSB_2021DiB_2021JB_2021ChB_2021DB_2021
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রাঙ্গামাটির মেয়ে উর্মিলার সাথে মিতার সখ্যতা। উর্মিলা গ্রামের হেডম্যানের মেয়ে। গতবছর তাদের বিষ্ণু উৎসবে আমন্ত্রিত হয়ে মিতা রাঙ্গামাটি যায়। তিন দিনব্যাপী বৈচিত্র্যময় আচার অনুষ্ঠানে মিতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ও উপভোগ করে। পরবর্তীতে এ সম্পর্কিত তার একটি লেখা দৈনিক পত্রিকায় প্রকাশিত হলে বেশ প্রশংসিত হয়।ক. মারমাদের আদি নিবাস কোথায়? খ. শিক্ষার প্রসার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারাকে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা কর। গ. উদ্দীপকের উর্মিলা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য? ব্যাখ্যা কর।ঘ. উদ্দীপকে মিতার আচরণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রকাশ পেয়েছে”- মূল্যায়ন কর।
Loading answers...