দীঘল রজনী তার তরে জাগি’ যে হেরেছে মোর ঘুম।
যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি।
আমার এ কূল ভাঙিয়াছে যেবা বাঁধি তার কূল।
কাঁটা পেয়ে তারে দান করি ফুল সারাটি জনম ধরে।