CB_2017
দৃশ্যকল্প-১ : জয়নুল আবেদীনের পোশাক ও কথাবার্তায় একটি চমৎকার স্টাইল আছে। তার সবকিছুতেই একটি পরিপাটি ভাব। এজন্য সবাই তাকে পছন্দ করে। ডিজাইনে তিনি বাংলাদেশ ও বহির্বিশ্বে সুনাম অর্জন করেছেন। দৃশ্যকল্প-২ : দার্শনিক এরিস্টটল খুবই জনপ্রিয়। কারণ তিনি সবসময় সত্য কথা বলতেন। সবসময় মিথ্যাকে বর্জন করতেন। সবকিছু যাচাই-বাছাই করে সঠিকটি গ্রহণ করতেন। এজন্য তিনি সত্য ও মিথ্যাকে কখনই এক করেননি।ক. যুক্তিবাক্য কাকে বলে? খ. “যুক্তিবিদ্যা চিন্তার বিজ্ঞান" উক্তিটি ব্যাখ্যা কর। গ. উদ্দীপকে জয়নুল আবেদীনের কর্মকাণ্ডে যুক্তিবিদ্যার কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে? ঘ. পাঠ্যবইয়ের আলোকে জয়নুল আবেদীন ও এরিস্টটলের কর্মকাণ্ডের মধ্যকার পার্থক্য বিশ্লেষণ কর।
Loading answers...