JB_2017
২০১৬ সালের ৩০ জুন তারিখে নাজমুল ব্রাদার্সের নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ ৩০.০০০ টাকা এবং ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ ২৬,৫০০ টাকার অনুসন্ধান করে গরমিলের নিম্নলিখিত কারণসমূহ খুঁজে পাওয়া যায়:(i) জুন মাসে ব্যাংক ৩০০ টাকা সার্ভিস চার্জ কর্তন করেছে।(ii) পাওনাদারের বরাবর ইস্যুকৃত ২,৫০০ টাকার একটি চেক ভুলে ব্যাংক ৫,২০০ টাকার ডেবিট করেছে।(iii) ব্যাংক সুদ মঞ্জুর করেছে ৫০০ টাকা।(iv) ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে ৭,০০০ টাকা।(v) ৪,০০০ টাকার একটি প্রাপ্যনোট ব্যাংক কর্তৃক আদায় হয়েছে।(vi) ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ২,০০০ টাকা।ক. উপর্যুক্ত তথ্যাবলির আলোকে ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় কর।খ. (i), (iii), (iv) ও (v) নং দফার জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও।গ. উপরের তথ্যাবলির ভিত্তিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।
Loading answers...