JB_2019
জনাব রবিন সদ্য সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন। তিনি সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন। কিন্তু অবসরকালীন পেনশন তুলতে গিয়ে তিনি পদে পদে দুর্নীতি আর হয়রানির শিকার হয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তা এমনকি মন্ত্রীর সাথে সাক্ষাতের পরেও তার সমস্যা সমাধান হয়নি। বাধ্য হয়ে তিনি জনগণকে সাথে নিয়ে দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে জনমত গঠনের আন্দোলন শুরু করেছেন। ক. সুশাসন কী?খ. সুশাসনের পথে প্রধান দুইটি অন্তরায় লেখো। গ. উদ্দীপকে উল্লেখিত জনাব রবিন সুশাসনের কোন অন্তরায়ের সম্মুখীন হয়েছেন? ব্যাখ্যা করো ।ঘ. জনাব রবিনের আন্দোলন সফল হলে রাষ্ট্রে এর কী প্রভাব পড়তে পারে? বর্ণনা করো।
Loading answers...