DB_2022
ExamExamExam Logo
HSC - হিসাববিজ্ঞান ১ম পত্রঅধ্যায়-০৩ঃ ব্যাংক সমন্বয় বিবরণীAll Topics

ব্রহ্মপুত্র এন্ড কোং এর ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ ছিল ৫২,৪০০ টাকা। কিন্তু ব্যাংক বিবরণীতে এর ভিন্নতা দেখা যায়, যার কারণসহ নিম্নরূপ: (i) পরিশোধের জন্য চেক ইস্যু করা হয়েছে ১৫,০০০ টাকা যা উপর্যুক্ত তারিখের মধ্যে ব্যাংকে উপস্থাপিত হয়নি।(ii) আদায়ের জন্য ব্যাংকে ৮,০০০ টাকা ও ১২,০০০ টাকার দুটি চেক জমা দেওয়া হয়েছিল, ব্যাংক উপর্যুক্ত তারিখ পর্যন্ত ১ম চেকটির টাকা আদায় করেছে।(iii) ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের টাকা সরাসরি আদায় ২০,০০০ টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি(iv) ৮,০০০ টাকার একটি প্রাপ্য বিল ৪০০ টাকা বাট্টায় ব্যাংকে বাট্টাকরণ করা হয়েছে, কিন্তু নগদান বইতে পূর্ণমূল্য দ্বারা ডেবিট করা হয়েছে। (v) ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর ১,৫০০ টাকা এবং ধার্যকৃত চার্জ ৫০০ টাকা।(vi) অফিস ভাড়া ৬,০০০ টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়েছে যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।ক. (iv) নং দফায় ব্যাংকে কত টাকা কম লেখা হয়েছে?খ. উপর্যুক্ত তথ্যাবলি দ্বারা একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।গ. ব্রহ্মপুত্র এন্ড কোং এর বইতে (iii), (v) এবং (vi) নং লেনদেনসমূহের জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)

Loading answers...