SB_2019
'ক' রাষ্ট্রের শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী এবং একটি কেন্দ্র থেকে সমগ্র রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালিত হয়। 'ক' রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হন। অন্যদিকে 'খ' রাষ্ট্রটি কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বিভাজনের মাধ্যমে পরিচালিত হয়। উক্ত 'খ' রাষ্ট্রটির রাষ্ট্রপ্রধান জনগণের প্রত্যেক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন। তাই 'ক' ও 'খ' রাষ্ট্র দুটির মধ্যে কিছুটা সাদৃশ্য ও বৈসাদৃশ্য প্রতীয়মান হয়। ক. সরকার কী?খ. বিচার বিভাগ বলতে কী বোঝ?গ. উদ্দীপকে বর্ণিত 'খ' রাষ্ট্রের স্বরূপ ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে উল্লেখিত 'ক' এবং 'খ' রাষ্ট্রদ্বয়ের মধ্যে তুলনামূলক আলোচনা করো।
Loading answers...