MSB_2021
আন্তর্জাতিক বাণিজ্যের ফলে শ্রমবিভাগের উপযুক্ত ব্যবহার, মূলধনের সঠিক প্রয়োগ ও গুণগত উৎকর্ষ বৃদ্ধি এবং সমগ্র পৃথিবীর উৎপাদন ও ভোগ বৃদ্ধি পায়। এতে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে যেতে পারে। ফলাফলস্বরূপ ঘটে বিশ্বায়ন যার মাধ্যমে সমগ্র বিশ্বব্যাপী নিবিড় সামাজিক সম্পর্ক স্থাপনের দ্বারা দূরত্ব হ্রাস পায়। বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্র, জাপান, কানাডাসহ প্রায় '৩০টি দেশে সফটওয়্যার এবং আইটি সার্ভিস রপ্তানি করছে। নকিয়া, জাপান এয়ারলাইন্স, বিশ্বব্যাংক, এইচপি বাংলাদেশের তৈরি সফটওয়্যার ব্যবহার করছে। বাংলাদেশের জনগণের প্রযুক্তি দক্ষতা বাড়ছে।ক. বৈদেশিক সাহায্য কাকে বলে? খ. জনশক্তি রপ্তানি বলতে কী বোঝায়? গ. উদ্দীপকের আলোকে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের আলোকে বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব বিশ্লেষণ করো।
Loading answers...