ChB_2019
আয়তনের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি। এই বিশাল জনগোষ্ঠীর খাদ্যের সংস্থান দেশটির জন্য বড় চ্যালেঞ্জ। সরকার অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য কৃষি ও পল্লী উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছেন। যার অংশ হিসেবে কৃষি কার্ড বিতরণ, ভর্তুকি প্রদান, বায়োটেকনোলজির ব্যবহার, তথ্য ও প্রযুক্তির সম্প্রসারণ, কাবিখা, ভিজিএফ, বয়স্কভাতা, বেকার ভাতাসহ প্রয়োজনে খাদ্য আমদানিরও ব্যবস্থা রয়েছে।ক. পুষ্টিকর খাদ্য কী? খ. জনসংখ্যা বৃদ্ধি খাদ্য সমস্যা সৃষ্টি করে'- ব্যাখ্যা করো । গ. খাদ্য নিরাপত্তার জন্য যেসব বিষয়কে অগ্রাধিকার দেয়া হয়েছে তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ঘ. খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কি শুধু সরকারের? উত্তরের সপক্ষে তোমার মতামত দাও।
Loading answers...