MSB_2023
যমুনা ট্রেডার্সের হিসাব বই থেকে ২০২২ সালের নভেম্বর মাসে নিম্নোক্ত লেনদেনসমূহ নেওয়া হয়েছে:নভে. ১ আসাদের নিকট পণ্য বিক্রয় ১৫,০০০ টাকা; বাট্টা ১০%, চালান নং-১০২। " ৫ নগদে পণ্য বিক্রয় ৭,০০০ টাকা। " ৮ আজাদের নিকট পণ্য বিক্রয় ২৮,০০০ টাকা; বাট্টা ৫%, চালান নং-১০৩। " ১২ আসাদের নিকট বিক্রয়কৃত অর্থ আদায় হলো। " ১৮ হাফিজের নিকট পণ্য বিক্রয় ৩৮,০০০ টাকা; চালান নং-১০৪। " ২৩ জাহিদের নিকট পণ্য বিক্রয় ১৫,০০০ টাকা; চালান নং-১০৫। " ২৭ হাফিজের নিকট বিক্রয়কৃত অর্থ ৫% বাট্টায় আদায় হলো। " ৩০ আজাদের নিকট বিক্রয়কৃত অর্থ ১০% বাট্টায় অর্ধেক আদায় হলো।ক. মোট বিক্রয় বাট্টার পরিমাণ নির্ণয় কর।খ. যমুনা ট্রেডার্সের বইতে বিক্রয় জাবেদা প্রস্তুত কর।গ. বিক্রয় জাবেদার অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনগুলোর জন্য সাধারণ জাবেদা দেখাও।
Loading answers...