RB_2015
নিম্নের তথ্যাবলি ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে মেসার্স হাবিব এন্ড কোং এর বই হতে নেওয়া হয়েছে:(১) ৩১-১২-১৪ তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমা ১৮,০০০ টাকা।(২) পরিশোধের জন্য ইস্যুকৃত চেক মোট ৯,০০০ টাকা কিন্তু ৪,০০০ টাকার চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে।(৩) আদায়ের জন্য ৫,০০০ টাকার একখানি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়েছে ০৩-০১-২০১৫ তারিখে।(৪) ২,৭০০ টাকার একটি নোট ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি।(৫) ব্যাংক লভ্যাংশ আদায় করেছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি ৫,০০০ টাকা।ক. ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় কর।খ. ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এরূপ লেনদেনের টাকার পরিমাণ নির্ণয় কর।গ. প্রদত্ত তথ্যাবলি হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি।
Loading answers...