CB_2022
মিঠু রহমানের হিসাব বই থেকে ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে নিম্নলিখিত তথ্যসমূহ দেওয়া হয়েছে:(১) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ১,০০,০০০ টাকা।(২) ১৫,০০০ টাকার ১টি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক এখনও আদায় হয়নি।(৩) ১০,০০০ টাকার একটি ইস্যুকৃত চেক পরিশোধের জন্য এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি।(৪) দেনাদার কর্তৃক ২০,০০০ টাকা সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।(৫) ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত ৫,০০০ টাকা।(৬) ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদান বইতে লেখা হয়নি ১,৫০০ টাকা।(৭) ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ১,০০০ টাকা ও ধার্যকৃত চার্জ ৪০০ টাকা নগদান বইতে লেখা হয়নি।ক. ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনগুলোর তালিকা তৈরি কর।খ. উপরিউক্ত তথ্যাবলি থেকে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।গ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
Loading answers...