CB_2021

আমাদের প্রিয় রফিক স্যার জনসংখ্যা নিয়ে আলোচনা করছিলেন। তিনি আলোচনায় 'A' এবং 'B' দেশের কথা বললেন। যেখানে A ও B দেশ দুইটির আয়তন যথাক্রমে ১৭৩২০ বর্গকিলোমিটার এবং ২৩৪২৫ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা যথাক্রমে ১,৫৬,৭৪,৬০০ জন এবং ৩,৫৩,৪৮,৩২৫ জন। তিনি আরও বললেন কোনো দেশের জনসংখ্যার পরিমাণ সে দেশের জলবায়ু, জীবনযাত্রা, ভূমির প্রকৃতি, সম্পদের সহজলভ্যতা ইত্যাদি বিষয়ের ওপর নির্ভরশীল। ক. জ্যামিতিক হার কী? খ. নারী শিক্ষা কীভাবে জনসংখ্যা হ্রাসে অবদান রাখে? গ. ‘A’ এবং ‘B’ দেশের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করো এবং বাংলাদেশের জনসংখ্যার ঘনত্বের সাথে তুলনা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত কারণ ছাড়াও বাংলাদেশে আর কী কী কারণে জনসংখ্যার ঘনত্ব বেশি? বিশ্লেষণ করো।

Loading answers...