তপন স্যার
চারজন বালক সাইকেল চালিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি রাস্তার বাক অতিক্রম করতে গিয়ে তিনজন উল্টে পড়ে গেল। একজন পড়ল। না। লোকজন দৌড়ে এসে তিনজনকে ওঠাল। একজন লোক ঐ তিনজনকে বলল যে, সাইকেল চালিয়ে রাস্তার বাঁক অতিক্রম করার কায়দা জানতে হয়, নইলে উল্টেতো পড়বেই। তার কথা শুনে অন্যরা তার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো।ক. কেন্দ্রমুখী বল কী? খ. কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যাখ্যা কর।গ. প্রমাণ কর যে, কোনো স্থির অক্ষের চারদিকে ঘূর্ণ একটি বস্তুর টর্ক তার জড়তার ভ্রামক ও কৌণিক ভরণের গুণফলের সমান।ঘ. সাইকেলে রাস্তার বাঁক অতিক্রম করার সময় কায়দা না জানলে উল্টে পড়তে হয়– কায়দাটা কী? বাঁক নেয়ার সময় একটি নির্দিষ্ট কোণে হেলে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই কোণের মান বের কর। আরোহীর বেগ বেশি হলে এবং বাকের ব্যাসার্ধ কম হলে কী হবে?
Loading answers...