SB_2023
অর্থনীতির শিক্ষক জনাব হাসান শ্রেণিকক্ষে সরকারের আয়ের বিভিন্ন উৎস নিয়ে আলোচনা করছিলেন। তিনি বললেন, "সরকার আয়কর, মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক, জরিমানা, ফি, অনুদান ইত্যাদি বিভিন্ন খাত থেকে আয় করে থাকেন। সরকার তার ব্যয় মেটানোর জন্য বিভিন্ন অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস থেকে ঋণও গ্রহণ করে থাকেন।"ক. সরকারি অর্থ ব্যবস্থা কাকে বলে?খ. ফি ও কর এক নয় কেন?গ. উদ্দীপকে জনাব হাসান যেসব কর রাজস্বের খাত উল্লেখ করেছেন তা চিহ্নিত করো।ঘ. উদ্দীপকে উল্লিখিত উৎসের মধ্যে কোনটি থেকে ঋণ গ্রহণ করা দেশের জন্য উত্তম বলে মনে করো? তোমার মতামত বিশ্লেষণ করো।
Loading answers...