CB_2016
রহিম সাহেব ও তার স্ত্রীর মধ্যে সন্ধি হলো যে তাদের দুই সন্তান রাসেল ও লামিয়াকে যথাক্রমে রহিম সাহেবের বোনের মেয়ে রোমানা এবং তার স্ত্রীর বোনের ছেলে তারেকের সাথে বিয়ে দিবেন। কিছুদিন পর তাদের মনে হলো এ বিয়েতে আত্মীয়ের সংখ্যা বাড়েনি বিধায় তেমন লাভ হয়নি। পাশের বাসার কামাল সাহেব তার বেকার ছেলেকে বিয়ে দিয়ে চাকরি পাইয়েছেন। নতুন আত্মীয়দের সংস্পর্শে তার মনোবল এখন অনেক উঁচুতে। ক. চাকমা সমাজের সর্বোচ্চ সংগঠন কী? খ. 'সাংস্কৃতিক বিশ্বায়ন দেশীয় সংস্কৃতির জন্য হুমকি' - ব্যাখ্যা কর।গ. উদ্দীপকে রাসেল ও লামিয়ার বিয়ের সাথে কোন ধরনের বিয়ের মিল আছে? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে কামাল সাহেব আত্মীয়তার মাধ্যমে যে সুবিধাগুলো পেয়েছেন এছাড়াও আর কী কী সুবিধা আছে বলে তুমি মনে কর?
Loading answers...