BB_2021
রহিম SSC পাস করার পর পড়ালেখা করেনি। তার পারিবারিক অবস্থাও ভালো নয়। সে চিন্তা করে তার বাবাকে সাহায্য করা উচিত। তাদের নিজস্ব জমিজমাও নেই। রহিম পাশের গ্রামের । বন্ধুর বাড়ির পাশে একটি ফুলের নার্সারি দেখতে যায়। মালিকের সাথে আলাপ করে জানতে পারে, নার্সারিতে তার ভালো মুনাফা হয়। রহিম নার্সারি করতে উৎসাহিত হয়। কিন্তু তার কোনো মূলধন নেই। জমি' এবং 'প্রশিক্ষণও নেই। সে বিষয়টি নিয়ে তার গ্রামের স্কুলের । শিক্ষকের সাথে আলোচনা করে। শিক্ষক জানান যে, সরকার বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে হাঁস-মুরগি পালন, মাছ চাষ ইত্যাদি ক্ষেত্রে ঋণ দিচ্ছে। বিষয়টি শুনে রহিম আনন্দিত হয়।ক. আত্মকর্মসংস্থান কী? খ. “প্রশিক্ষণ দক্ষ মানবসম্পদ তৈরি করে”- ব্যাখ্যা করো। গ. রহিমের আত্মকর্মসংস্থানের পথে বাধাসমূহ কী উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। কী? ঘ. রহিমের মতো বেকার জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করতে কী কী পদক্ষেপ নেয়া যেতে পারে? উদ্দীপকের আলোকে তোমার মতামত ব্যক্ত করো।
Loading answers...